ইনফরমেশন টেকনোলজি – BizTech Standard

স্টারলিংক বনাম ক্যাবল ইন্টারনেট: ভবিষ্যতে প্রাধান্য পাবে কোনটি?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির জগতে দুইটি নাম বারবার উঠে আসে—চিরচেনা ক্যাবল ইন্টারনেট এবং স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট। এই দুইটি ইন্টারনেট সরবরাহকারী প্রযুক্তির প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র সুবিধা ও চ্যালেঞ্জ। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে সম্প্রতি স্টারলিংকের সেবা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে, এটি জানা জরুরী ইলন মাস্কের স্টারলিংক কি ক্যাবল ইন্টারনেটের বিকল্প হতে পারবে কিনা। চলুন আজ জানা যাক বিস্তারিত।

ক্যাবল ইন্টারনেট:

ক্যাবল ইন্টারনেট সাধারণত কো-অ্যাক্সিয়াল ক্যাবল ব্যবহার করে কাজ করে, যেটি একসময় টিভি সিগনাল ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হতো। এই ওয়্যারড সংযোগ ব্যবহারকারীদের বাড়িতে বা অফিসে সরাসরি উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেয়। শহরাঞ্চলে অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে এটি ব্যবহৃত হয় এবং যার গতি সাধারণত ১০০ এমবিপিএস থেকে শুরু করে ১ জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে। ক্যাবল ইন্টারনেটের লেটেন্সি খুবই কম থাকে, ফলে গেম খেলা, ভিডিও কল ইত্যাদিতে ভালোভাবে কাজ করে।

স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট:

অপরদিকে স্টারলিংক একটি লো-আর্থ-অরবিট স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে। এটি সাধারণ স্যাটেলাইট ইন্টারনেট থেকে আলাদা, কারণ স্টারলিংকের স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে ৩৪১-৫৮০ কিমি দূরে অবস্থান করে। এই কারণে লেটেন্সি অনেক কম হয়—মাত্র ২০-৪০ মিলিসেকেন্ড, যেখানে প্রচলিত স্যাটেলাইটে তা ৬০০ মিলিসেকেন্ড বা তার বেশি। ব্যবহারকারীরা স্টারলিঙ্কে গতিও পান বেশি।

বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যৎ প্রভাব

বাংলাদেশ সরকার সম্প্রতি স্টারলিংকের সেবা চালুর অনুমতি দিয়েছে, যা দেশের ডিজিটাল খাতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এতে দেশের প্রযুক্তির আরও যা ইতিবাচক পরিবর্তন আসবে তা হলো-

১। ডিজিটাল বৈষম্য কমানো:

গ্রামীণ ও অবকাঠামোবিহীন এলাকায় স্টারলিংক ইন্টারনেট পৌঁছাতে পারে, যেখানে ক্যাবল ইন্টারনেট দেওয়া সম্ভব নয়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ই-কমার্সে নতুন সম্ভাবনা তৈরি হবে।

২। অর্থনৈতিক সম্ভাবনা:

গ্রামাঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীরা বিশ্বের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারবে। ফলে দেশের অর্থনীতির ডিজিটাল রূপান্তরে এটি বড় ভূমিকা রাখবে।

তবে, ভালো দিকের সাথে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে-

স্টারলিঙ্ক এর উচ্চমূল্যের ডিভাইস ও সাবস্ক্রিপশন ফি অনেকের নাগালের বাইরে হতে পারে যা অনেকে নিতে পারবেন না।

স্টারলিঙ্ক এর পরিষেবা পেতে খোলা আকাশের বা একেবারে খোলা স্থানের প্রয়োজন। এর পাশাপাশি এর সেবা আবহাওয়ার উপরেও খানিকটা নির্ভরশীল। খারাপ আবহাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।

জাতীয় টেলিকম অবকাঠামো ও নীতিমালার সঙ্গে স্টারলিঙ্ক এর পরিষেবা সমন্বয় করাও একটি বড় চ্যালেঞ্জ।

স্টারলিংক ও ক্যাবল ইন্টারনেট—উভয় প্রযুক্তিরই নিজস্ব শক্তি ও দুর্বলতা রয়েছে। তবে বাংলাদেশের মতো দেশে, যেখানে ইন্টারনেট এখনো সমানভাবে সকলের কাছে বিস্তার পায়নি, স্টারলিংক হতে পারে একটি গেম চেঞ্জার, যদিও এর চ্যালেঞ্জগুলো মাথায় রাখা জরুরী। যদি সঠিকভাবে ইলন মাস্কের নতুন এই প্রযুক্তি বাস্তবায়িত হয়, তবে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকেও ডিজিটাল বাংলাদেশের মূলধারায় আনা সম্ভব হবে। তবে চ্যালেঞ্জগুলো অতিক্রম করাই হবে এর সাফল্যের মূল চাবিকাঠি।

“তথ্যসূত্র”

গুগল স্কলার: একাডেমিক গবেষণার প্রবেশদ্বার
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

কোন বিষয়বস্তু নিয়ে খুঁটিয়ে জানার জন্য পড়াশোনা বা গবেষণার বিকল্প নেই। তবে চাইলেই তো যেনতেন উৎস থেকে তথ্য আস্বাদন করা যায় না। এর পেছনে থাকতে হবে অকাট্য যুক্তি ও প্রমাণ। গবেষকদের করে যাওয়া সেসব একাডেমিক প্রবন্ধ, থিসিস ও গবেষণাপত্রই আমাদের চারপাশের অজানা সব প্রশ্নের উত্তর মিলিয়ে দেয়। আর পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার জন্য গবেষকদের অন্যতম এক হাতিয়ার  হলো গুগল স্কলার। এই লেখায় আমরা জানব কী এই গুগল স্কলার , কীভাবে এটি থেকে আপনিও সর্বোচ্চ লাভবান হতে পারবেন।

গুগল স্কলার কী?

গুগল স্কলার হলো সহজ কথায় গুগলের একটি বিশেষায়িত সার্চ ইঞ্জিন যা গবেষণার কাজে ব্যবহৃত হয়। এখানে বিভিন্ন শাখার গবেষণা প্রবন্ধ সংগৃহিত ও সূচিবদ্ধ থাকে। ২০০৪ সালে চালু হওয়া এই প্ল্যাটফর্মটি গবেষক, শিক্ষার্থী এবং পেশাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস, যেখানে একাডেমিক প্রবন্ধ, থিসিস, বই, বিভিন্ন  সম্মেলনের গবেষণাপত্র এবং পেটেন্টের তথ্য পাওয়া যায়। গবেষণার কাজে ব্যবহৃত গতানুগতিক ডাটাবেসগুলোর তুলনায় এটি বিনামূল্যে প্রচুর গবেষণা সামগ্রী সরবরাহ করে, যা গবেষণার জন্য অত্যন্ত সহায়ক।

গুগল স্কলার কীভাবে কাজ করে?

গুগল স্কলার গুগলের ওয়েব ক্রলার প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রকাশনা সংস্থা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের একাডেমিক সামগ্রী খুঁজে বের করে এবং সূচিবদ্ধ করে। এই প্রক্রিয়াটি কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপে সম্পন্ন হয়। প্রথমত, গুগল স্কলার একাডেমিক প্রকাশনাগুলোকে স্ক্যান করে এবং গবেষণা প্রবন্ধ, সম্মেলন পত্র ও প্রাক-প্রকাশনা সংগ্রহ করে। পরবর্তীতে, সেগুলোর শিরোনাম, লেখক, সারাংশ এবং উদ্ধৃতি সংক্রান্ত তথ্য সূচিবদ্ধ করে গবেষণা সামগ্রী সংরক্ষণ করে।

যখন ব্যবহারকারী কোনো অনুসন্ধান করে, গুগল স্কলার এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ও মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে সার্চের উদ্দেশ্য বুঝতে চেষ্টা করে। এতে অনুসন্ধান ফলাফল প্রাসঙ্গিকতা, উদ্ধৃতির সংখ্যা এবং উৎসের বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে র‌্যাংকিং করা হয়। অনুসন্ধানের ফলে প্রাসঙ্গিক গবেষণা পত্রের তালিকা প্রদর্শিত হয় যেখানে উদ্ধৃতি সংখ্যা, লেখকের তথ্য এবং পূর্ণ-পাঠের লিঙ্ক অন্তর্ভুক্ত থাকে। অনেক ক্ষেত্রে সাবস্ক্রিপশনভিত্তিক গবেষণা পত্রের পরিবর্তে মুক্ত-প্রকাশনা সংস্করণ পাওয়া যায়।

গুগল স্কলারের ব্যবহারকারীরা কারা?

গুগল স্কলার বিভিন্ন একাডেমিক ও পেশাদার ক্ষেত্রের ব্যবহারকারীদের জন্য উপযোগী:

১. শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা প্রবন্ধ, থিসিস ও প্রবন্ধ লিখতে এটি ব্যবহার করেন।

অধ্যাপক ও গবেষকরা গবেষণা পর্যালোচনা, উদ্ধৃতি বিশ্লেষণ ও গবেষণার শূন্যস্থান চিহ্নিত করতে গুগল স্কলার ব্যবহার করেন।

২. পেশাদার ও বিশেষজ্ঞরা

বিজ্ঞানী ও প্রকৌশলীরা প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণা সম্পর্কে হালনাগাদ থাকতে এটি ব্যবহার করেন।

চিকিৎসা বিশেষজ্ঞরা ক্লিনিকাল গবেষণা, কেস স্টাডি ও মেডিকেল গাইডলাইন খুঁজতে গুগল স্কলার ব্যবহার করেন।

৩.গবেষণা প্রতিষ্ঠান

বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারিকরা গবেষণাপত্র সংরক্ষণ ও একাডেমিক প্রকাশনাকে আরও সহজলভ্য করতে গুগল স্কলারকে ব্যবহার করেন।

গবেষণা প্রতিষ্ঠানগুলো এটি ব্যবহার করে গবেষণা ডাটাবেসের পরিপূরক হিসেবে।

গুগল স্কলারের সুবিধাসমূহ

বিস্তৃত তথ্যসম্ভার: এটি বিভিন্ন শাখার গবেষগুগল স্কলারণা সংগ্রহ করে, যা একক কোনো ডাটাবেসের চেয়ে বেশি তথ্যবহুল।

বিনামূল্যে গবেষণার সুযোগ: এখানে বিনামূল্যে অনেক গবেষণা প্রবন্ধ পাওয়া যায়, যা ব্যয়বহুল জার্নালের উপর থেকে নির্ভরতা কমায়।

সহজ অনুসন্ধান পদ্ধতি: বুলিয়ান অপারেটর এবং উন্নত অনুসন্ধান বৈশিষ্ট্যগুলি নির্দিষ্ট ফলাফল খুঁজতে সহায়তা করে।

গুগল স্কলার গবেষণার জন্য একটি শক্তিশালী টুল যা গবেষকদের জন্য বিশাল একাডেমিক কন্টেন্ট সহজলভ্য করে তুলেছে। যদিও এটি বিশেষায়িত গবেষণা ডাটাবেসের বিকল্প নয়, তবে এটি শিক্ষার্থী, গবেষক ও পেশাদারদের জন্য একটি সহায়িকা হিসেবে কাজ করে। এর কার্যকারিতা বুঝে যথাযথ ব্যবহার করলে এটি গবেষণা ও পেশাদার ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে।

“তথ্যসূত্র”

ব্যক্তিগত ডেটা সুরক্ষায় যে কারণে রাশিয়ানদের আস্থা অর্জন করেছে টেলিগ্রাম
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আয়শা মারিয়া

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর টেলিগ্রাম অ্যাপটি উভয় পক্ষের জন্যই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই অ্যাপের মাধ্যমে যুদ্ধের ভয়াবহতার ছবি ও ভিডিও সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে এবং শরণার্থীরা বিভিন্ন সহায়তা ও সেবার খোঁজখবর পাচ্ছে। এছাড়াও সামরিক কর্মকর্তা এবং সাংবাদিকরা টেলিগ্রামের মাধ্যমে তাদের আপডেট এবং তথ্য প্রকাশ করেছেন।

টেলিগ্রাম ২০১৩ সালে দুই রাশিয়ান ভাই, নিকোলাই দুরভ এবং পাভেল দুরভ তৈরি করেন। টেলিগ্রামের উৎপত্তি রাশিয়ায় হলেও, টেলিগ্রাম এখন দুবাই থেকে পরিচালিত হয়। ডিফল্ট হিসেবে টেলিগ্রামের বার্তাগুলো সম্পূর্ণরূপে এনক্রিপ্ট করা হয় না, যার মানে কোম্পানি চাইলে বার্তার বিষয়বস্তু দেখতে পারে বা সরকারের অনুরোধে ডেটা হস্তান্তর করতে বাধ্য হতে পারে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতকালীন রাশিয়ার মোবাইল অপারেটর মেগাফন এর তথ্য অনুসারে, রাশিয়ান সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোর বেশ কয়েকটি সাইটের উপর বিধিনিষেধ আরোপ করেছে এবং আন্তর্জাতিক ওয়েবসাইট ও প্ল্যাটফর্মগুলোর উপরও নজরদারি বাড়িয়েছে। তাই এই সময়ে টেলিগ্রাম হয়ে ওঠে  তাদের প্রধান পরিষেবা মাধ্যম।

রাশিয়ায় ব্যক্তিগত মেসেজিং অ্যাপ টেলিগ্রাম, ২০২৩ সালে প্রথমবারের মতো মার্কিন প্রতিদ্বন্দ্বী হোয়াটসঅ্যাপকে ট্র্যাফিক ভলিউমে ছাড়িয়ে গেছে । সে বছরই ভেদোমোস্তির ব্যবসায়িক দৈনিক এ বলা হয়েছে, বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, রাশিয়ায় তৈরি এই মেসেঞ্জার সে বছর তার মেটা-মালিকানাধীন প্রতিযোগীর ব্যবহারকারীর সংখ্যাও ছাড়িয়ে যাবে। এছাড়াও ২০২৩ এর শুরুতে টেলিগ্রাম রাশিয়ায় মোট ট্র্যাফিকের ৬০-৮০% এর জন্য দায়ী ছিল এবং এর পর থেকে  ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

রাশিয়ান সরকার ইতিমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে এবং সম্প্রতি দেশটির একটি আদালত মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিকানাধীন সংস্থা) কে দেশে ‘উগ্রবাদী কার্যকলাপ’-এর জন্য দোষী সাব্যস্ত করেছে। রাশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, আদালত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেছে যে মেটা ‘রুশফোবিয়া’য় দৃষ্টিপাত করেনি যখন দেশটির সাথে ইউক্রেনের চলমান সংঘাত চলছে।

অন্যতম মেগাফনের বিবৃতি অনুসারে, অন্যান্য মেসেজিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর বিধিনিষেধের মধ্যে টেলিগ্রামের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আরো জানা যায়, ২০২৩ এর মার্চের দুই সপ্তাহে টেলিগ্রামের শেয়ার ৬৩ শতাংশ বেড়েছে এবং ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহে ৪৮ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

একই সময়ে, হোয়াটসঅ্যাপের শেয়ার ৪৮ শতাংশ থেকে ৩২ শতাংশ এ নেমেছে। বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়েছে যে, গড়ে একজন টেলিগ্রাম ব্যবহারকারী ১০১ এমবি ডেটা ব্যবহার করেছেন, অন্যদিকে একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ২৬ এমবি ডেটা ব্যবহার করেছেন।

টেলিগ্রামে প্রায় সমস্ত প্রধান মিডিয়া, সরকারি সংস্থা এবং বিশিষ্ট ব্যক্তি তাদের নিজস্ব কনটেন্ট চ্যানেল পরিচালনা করে থাকেন। বিশেষত, ২০১৪ সালে শুরু হওয়া রুশ-ইউক্রেন সংঘাতের বেশ বড় ধরনের প্রভাবের ফলে, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায়। এই আগ্রাসনের ফলে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ইউক্রেনের ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

ভূ-রাজনৈতিক এই সংকট বিশ্বকে দুটি দলে বিভক্ত করে দিয়েছে। এর ফলশ্রুতিতে বাজার ও ব্যবসাগুলোতে প্রভাব পড়ছে এবং প্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসের দাম প্রতিনিয়ত বৃদ্ধি করছে।

“তথ্যসূত্র”

পুরো বিশ্বে গুজব ছড়ানোর শীর্ষে ভারত
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আনিকা তায়্যিবা

পৃথিবীর সব চাইতে জনবহুল দেশ ভারত। সংখ্যার হিসাবে দেশটির জনগণ প্রায় ১৪০ কোটিরও বেশি। বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক রাষ্ট্র হলেও, সম্প্রতি বিভিন্ন সমীক্ষায় গুজব ছড়ানোর দেশ হিসেবে এক নম্বরে উঠে এসেছে ভারতের নাম। বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক দ্রুতগতিতে ইন্টারনেটের বিকাশ এবং ডিজিটাল সাক্ষরতা নিয়ে স্বল্পজ্ঞানই এর পিছনে প্রধান ভূমিকা রাখছে।

অত্যাধিক ইন্টারনেট উপস্থিতি

জরিপ বলছে, ভারতে বর্তমানে প্রায় ৮৩ কোটি সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, সংখ্যাটা মোটেও ছোট নয়। যেখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউব হলো সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। দেশটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৮ কোটিরও বেশি, যা পুরো বিশ্বে সর্বোচ্চ।

বিদেশী গণমাধ্যম ডয়চে ভেলে-এর করা এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বে গড়ে প্রায় ৫৭% মানুষ ফেক নিউজ বা ভুয়া খবরের সম্মুখীন হন, যেখানে এক ভারতেই এই সংখ্যাটা ৬৪%। বিশেষ করে ২০২০ সালে করোনা মহামারির সময় ভুয়া তথ্য ২১৪% বৃদ্ধি পেয়েছিল, যার একটি বড় অংশ ভারত থেকে ছড়িয়েছিল। এর মধ্যে ছিল স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বানোয়াট ও বিকৃত তথ্য যেমনঃ গোমূত্র পান করোনা ভাইরাস মোকাবেলা করতে সাহায্য করে, গরুর গোবর গায়ে মাখার ফলে রোগব্যাধি দূর হয়। যদিও পরবর্তীতে এসব ধারণার কোন বৈজ্ঞানিক সত্যতা পাওয়া যায় নি।

সাশ্রয়ী স্মার্টফোন এবং কম খরচে ইন্টারনেট হাতের নাগালে পাওয়ায় ভারতীয়দের অনলাইন কার্যক্রম বেড়েছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যা যাচাই বা খণ্ডন করার আগেই লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যায়।

ডিজিটাল সাক্ষরতার হার কম

ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি হলেও, ডিজিটাল সাক্ষরতার হার তুলনামূলকভাবে কম। অনেকেই অনলাইনে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করার মতো দক্ষতা রাখেন না। এই প্রতিবেদনে পাওয়া হয়েছে, প্রায় ৪৯% ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমকে তাদের প্রধান সংবাদ উৎস হিসেবে ব্যবহার করেন, যেখানে তথ্যের যথার্থতা নিশ্চিত করার জন্য কোনো নির্ভরযোগ্য ব্যবস্থা নেই।

অনলাইনে সরব উপস্থিতি থাকলেও কোন তথ্য সঠিক আর কোনটা মিথ্যা হতে পারে তা অনেক ইন্টারনেট ব্যবহারকারীই বোঝেন না, তাই আত্মীয়-স্বজন বা কাছের কারো থেকে পাওয়া মেসেজকেই বিশ্বাস করেন। ফলে গুজব ও ছড়ায় দ্রুত।

ভারতের স্কুল অফ ইনফরমেশনের সহযোগী অধ্যাপক, জয়জিৎ পাল যিনি ভারতে রাজনীতিবিদদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচারের প্রভাব নিয়ে কাজ করেন।

জয়জিৎ বলেন, “অনলাইনে বিপজ্জনক বক্তব্য ও প্রচারণার ক্ষেত্রে মূলত তিনটি প্রধান চ্যালেঞ্জ কাজ করে: তথ্যের জটিলতা, বিশ্বাসযোগ্যতার পরিধি এবং এর ব্যাপক বিস্তার।

ভারতে রাজনৈতিক মেরুকরণ এবং গণমাধ্যমের প্রতি অবিশ্বাস এতটাই প্রবল যে কিছু নির্দিষ্ট জনগোষ্ঠী খুব সহজেই এমন তথ্য বিশ্বাস করতে রাজি হয়ে যায়, যা তাদের স্বার্থ ও দৃষ্টিভঙ্গির বিপরীতে থাকা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যায়। ফলে, ভুয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা স্বাভাবিকভাবেই অনেক বেশি থাকে।“

রাজনৈতিক বা ধর্মীয় গুজবই ছড়ায় বেশি

ভারতে ভুয়া সংবাদের ধরণের কথা বললে মূলত দুটি ধরণই খুঁজে পাওয়া যায়, একটি হলো রাজনৈতিক খবর, অপরটি ধর্মবিষয়ক।

১. রাজনৈতিক ভুয়া খবর

ভারতে ভুয়া সংবাদের একটি বড় অংশ রাজনৈতিক বিভ্রান্তিমূলক তথ্য নিয়ে গঠিত। এই ধরনের মিথ্যা তথ্য সাধারণত নির্বাচনের সময় জনগণের মতামত প্রভাবিত করতে বা রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করতে ব্যবহৃত হয়। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৫ ও ২০১৯ সালের নির্বাচনের সময় ডিজিটাল প্রচারণার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। বিশেষ করে, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, যা নির্বাচনী সময়ে ভুল তথ্যের প্রবাহকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছে।

২. ধর্মীয় ভুয়া খবর

ধর্মীয় বিভ্রান্তিমূলক তথ্যগুলো মূলত সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত মুসলমানদের লক্ষ্য করে প্রচার করা হয় এবং বেশিরভাগ সময় এটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে ছড়ানো হয়ে থাকে। ভারতে হিন্দুত্ববাদ ও হিন্দু জাতীয়তাবাদের উত্থান এই সমস্যাকে দিন দিন আরও ঘনীভূত করছে। ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা অপপ্রচার মানুষের ব্যক্তিজীবনে সহিংসতা ও বৈষম্যের সৃষ্টি করছে।

উদাহরণস্বরূপ, কোভিড-১৯ মহামারির সময় মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করে মিথ্যা প্রচারের কথা বলা যায়। এই ধরনের ভুয়া তথ্য শুধু সামাজিক বিভাজনই বাড়ায় না, বরং সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতাকে উস্কে দেয়।

বিশ্বের সবচেয়ে বড় ভুয়া তথ্যের কেন্দ্র হিসেবে ভারতের অবস্থান মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং কম ডিজিটাল সাক্ষরতার কারণে তৈরি হয়েছে। ২০২৪ সালের গ্লোবাল রিস্ক রিপোর্ট অনুযায়ী দেশটিতে ছড়ানো মিথ্যা খবর ও গুজব দেশের বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য ও মহামারির মতো বিষয়গুলোকেও ছাড়িয়ে গেছে। এই ধরণের অপপ্রচার কেবল সামাজিক বিভাজনই সৃষ্টি করছে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরও গভীর প্রভাব ফেলছে। বিশেষ করে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময়, যেমন নির্বাচনে, ভুয়া তথ্য ব্যাপকভাবে জনমত প্রভাবিত করতে ব্যবহৃত হয়। এর ফলে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভ্রান্তি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব পড়ে। এই সমস্যা সমাধানের জন্য নাগরিকদের ডিজিটাল শিক্ষা বাড়াতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর জন্য শক্তিশালী তথ্য যাচাই ব্যবস্থা চালু করতে হবে।

“তথ্যসূত্র”

জেনে নিন কোনটি এখনকার সবচেয়ে নিরাপদ মেসেজিং অ্যাপ
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা সবাই একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত। প্রতিনিয়তই আমরা আদানপ্রদান করছি ব্যক্তিগত ছবি, তথ্য ও উপাত্ত। তাই গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টিও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ব্যক্তিগত এবং পেশাগত যোগাযোগ সুরক্ষিত রাখার জন্য নিরাপদ মেসেজিং অ্যাপগুলোর চাহিদা তাই দিন দিন বেড়ে চলেছে। যদিও আজকালকার বেশিরভাগ অ্যাপই এন্ড-টু-এন্ড এনক্রিপশন  সরবরাহ করার দাবি করে, তবে সবগুলো অ্যাপের নিরাপত্তার মান এক নয়। এই আলোচনায় আমরা জানতে পারবো জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপগুলোর বৈশিষ্ট্য, দুর্বলতা এবং সুবিধাগুলো এবং জেনে নিব ২০২৫ সালের সর্বাধিক নিরাপদ মেসেজিং অ্যাপ কোনটি!

এন্ড-টু-এন্ড এনক্রিপশন কি, কেন গুরুত্বপূর্ণ?

আগেই জেনে নিই এন্ড-টু-এন্ড এনক্রিপশন(ই টু ই ই) কি এবং কেন ম্যাসেজিং এর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এটি একটি সিস্টেম যা নিশ্চিত করে যে মেসেজ শুধুমাত্র প্রেরক ও গ্রাহকের মধ্যে এনক্রিপ্টেড বা গোপন থাকবে। এর কার্যকর সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো তৃতীয় পক্ষ, যেমন হ্যাকার, সরকার বা সার্ভিস/ ইন্টারনেট প্রোভাইডার ব্যবহারকারীদের বার্তা পড়তে পারবে না।

তবে, সব অ্যাপ একইভাবে ই টু ই ই সঠিকভাবে বাস্তবায়ন করে না। কিছু অ্যাপ বার্তা এনক্রিপ্ট করলেও মেটাডাটা অর্থাৎ মেটার কোন অ্যাপে আদানপ্রদানকৃত ডাটা সংরক্ষণ করে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারে। এ কারণে, শুধুমাত্র এনক্রিপশনই যথেষ্ট নয়; অ্যাপটি মেটাডাটা সংরক্ষণ করছে কিনা, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।

কয়েকটি নিরাপদ মেসেজিং অ্যাপ

আপাতদৃষ্টিতে আমরা সবাই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এ অভ্যস্ত হলেও এদের কোনটিই কিন্তু বিন্দুমাত্র নিরাপদ নয়। বরং কিছুদিন পর পরই এসব থেকে বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। বিশ্বব্যাপী বিভিন্ন নিরাপদ মেসেজিং অ্যাপের মধ্যে অন্যতম হলো সিগন্যাল, ওয়্যার, টক্স, এবং এলিমেন্ট। এর মধ্যে সিগন্যাল বিশ্বের অন্যতম নিরাপদ মেসেজিং অ্যাপ, যা শক্তিশালী এনক্রিপশন ও ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার করে। এটি কোনো মেসেজ বা কল সংরক্ষণ করে না এবং ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে।

ওয়্যার ও বর্তমান সময়ের এক জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ যা সিগন্যাল -এর মতোই নিরাপদ, তবে এটি ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যায়। শুধুমাত্র ইমেইল নিবন্ধন করলেই ওয়্যার ব্যবহার করা সম্ভব, যা ব্যক্তিগত তথ্য গোপন রাখতে সাহায্য করে। তবে, কিছু মেটাডাটা সংরক্ষণের কারণে এটি সিগন্যাল -এর তুলনায় কিছুটা কম নিরাপদ।

টক্স সম্পূর্ণ বিকেন্দ্রীভূত (পিয়ার-টু-পিয়ার) ভিত্তিক একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ। এটি কোনো কেন্দ্রীয় সার্ভার ছাড়া কাজ করে এবং ব্যবহারকারীর কোনো তথ্য সংরক্ষণ করে না। এটি অত্যন্ত নিরাপদ হলেও, কিছু ক্ষেত্রে ব্যবহারকারীদের আইপি ঠিকানা দৃশ্যমান হতে পারে, যা গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ কেন নিরাপদ নয়?

ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ এনক্রিপশন ব্যবহারের দাবি করলেও, এই দুটি অ্যাপ ব্যক্তিগত গোপনীয়তার জন্য নির্ভরযোগ্য নয়। আমরা সবাই জানি ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ টেক বিগ জায়ান্ট মেটার অন্তর্ভুক্ত। তাই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার সিগন্যাল প্রোটোকল ব্যবহার করলেও, এটি ব্যবহারকারীদের মেটাডাটা সংগ্রহ করে এবং ফেসবুকের মূল কোম্পানি মেটা-র সঙ্গে ভাগাভাগি করে। ফলে, কার সাথে যোগাযোগ হচ্ছে, কখন বার্তা পাঠানো হচ্ছে, এবং ব্যবহারকারীর ডিভাইস সংক্রান্ত সমস্ত তথ্য কোম্পানির কাছে সংরক্ষিত থাকে।

ফেসবুক মেসেঞ্জার এনক্রিপশন সমর্থন করলেও, এটি শুধুমাত্র “সিক্রেট কনভারসেশন” মোডে সক্রিয় থাকে। অর্থাৎ, সাধারনভাবে মেসেঞ্জারে সমস্ত বার্তা এনক্রিপ্টেড নয়। তাছাড়া, মেটা সরকারের অনুরোধে তথ্য সরবরাহ করতে পারে, যা ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।

২০২৫ সালের সর্বাধিক নিরাপদ মেসেজিং অ্যাপ কোনটি?

বর্তমান পরিস্থিতিতে, ২০২৫ সালের জন্য সর্বাধিক নিরাপদ মেসেজিং অ্যাপ হিসেবে তাই আমরা বলতে পারি সিগন্যাল অ্যাপটির কথা। এটি ব্যবহার করা সহজ, নিরাপত্তার জন্য সর্বোচ্চ মান বজায় রাখে এবং ওপেন সোর্স প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী নিরীক্ষণযোগ্য একটি প্রযুক্তি। এছাড়া যারা ফোন নম্বর ছাড়া নিরাপদে যোগাযোগ করতে চান, তাদের জন্য ওয়্যার অ্যাপটি একটি ভালো বিকল্প হতে পারে।

যারা সর্বাধিক গোপনীয়তা বজায় রাখতে চান এবং বেনামে যোগাযোগ করতে চান, তাদের জন্য টক্স একটি সেরা বিকল্প। ব্যবসায়িক যোগাযোগের জন্য একটি নিরাপদ এবং ওপেন সোর্স মেসেজিং অ্যাপ হিসেবে প্রথমেই নাম আসবে এলিমেন্ট এর, কারণ এর প্রাতিষ্ঠানিক ইন্টারফেস রয়েছে।

শেষ কথা

যদি আপনি দৈনন্দিন নিরাপদ মেসেজিং অ্যাপ খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য সিগন্যাল ব্যবহার করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। যদি আপনি ফোন নম্বর ছাড়া নিবন্ধন করতে চান, তাহলে ওয়্যার ব্যবহার করতে পারেন। নামহীন যোগাযোগে বেছে নিতে পারেন টক্সকে।

বর্তমান সময়ে সাইবার নিরাপত্তা এবং গোপনীয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই, মেসেজিং অ্যাপ নির্বাচন করার সময় শুধু এনক্রিপশন নয়, মেটাডাটা সংরক্ষণ ও সার্ভারের ভূমিকাও বিবেচনা করা জরুরি। নিরাপদ যোগাযোগের জন্য সঠিক অ্যাপ বেছে নেওয়া আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

“তথ্যসূত্র”

ইন্টারনেট ব্যবহারকারীর গতিবিধি নির্দেশ করে ডিজিটাল ফুটপ্রিন্ট
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

ডিজিটাল ফুটপ্রিন্ট কী?

বর্তমান প্রযুক্তির বেশ আলোচিত এক শব্দ ডিজিটাল ফুটপ্রিন্ট। তবে ডিজিটাল ফুটপ্রিন্ট মানে কী? এটি হলো এমন একটি ডেটা ট্রেইল বা তথ্যের ছাপ যা অনলাইনে আমাদের গতিবিধি কে নির্দেশ করে। যা আমরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ইন্টারনেটের পাথওয়েতে রেখে যাই। এটি মূলত আমাদের ইন্টারনেট ব্যবহার এবং প্রযুক্তিগত কার্যকলাপের মাধ্যমে তৈরি হয়। উদাহরণস্বরূপ, যখন আমরা একটি ওয়েবসাইট ভিজিট করি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিই, বা অনলাইনে কেনাকাটা করি, তখন আমরা আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যাই, যার ফলে পরবর্তীতে অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে আমাদের ট্র্যাক করা বা  খুঁজে পাওয়া সহজ হয়।

ডিজিটাল ফুটপ্রিন্টকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়:

সক্রিয় ডিজিটাল ফুটপ্রিন্ট (এক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট): এটি আমাদের নিজেদের করা বা সচেতনভাবে করা কার্যকলাপ থেকে তৈরি হয়। যেমন, ফেসবুকে ছবি পোস্ট করা, ওয়্যেবসাইটে ব্লগ লিখে শেয়ার করা, বা অনলাইনে একটি ফর্ম পূরণ করা।

নিষ্ক্রিয় ডিজিটাল ফুটপ্রিন্ট (প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট): এটি আমাদের অজান্তে তৈরি হয়। উদাহরণস্বরূপ, আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করছেন বা আপনার অবস্থান কোথায় তা মোবাইলে লোকেশন অন করার মাধ্যমে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করলেন।

ডিজিটাল ফুটপ্রিন্ট কেন গুরুত্বপূর্ণ?

ডিজিটাল ফুটপ্রিন্ট শুধুমাত্র কিছু ডাটার সমাহার নয়; এটি আমাদের পরিচয়, অভ্যাস এমনকি আমাদের পুরো জীবনের একটি প্রতিচ্ছবি। অনেক ক্ষেত্রেই এটিকে নেতিবাচক ভাবে দেখা যেতে পারে যেহেতু একে অনেকটা ডিজিটাল নজরদারির মতো দেখা হয়। তবে ডিজিটাল প্রযুক্তির যুগে ডিজিটাল ফুটপ্রিন্ট এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কেন? তা সহজে বোঝার জন্য নীচের দিকগুলোতে নজর দেওয়া যেতে পারে। কেননা এটি সরাসরি ব্যবহারকারীর ব্যক্তিগত নিরাপত্তার সাথে জড়িত।

পেশাগত জীবনে প্রভাব:

আজকের চাকরির বাজারে নিয়োগকর্তারা প্রার্থীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা করেন। আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, মন্তব্য এবং শেয়ার করা বিষয়বস্তু আপনার দক্ষতা এবং পেশাগত মনোভাবের একটি চিত্র তুলে ধরতে পারে।

সাইবার নিরাপত্তার ঝুঁকি:

হ্যাকাররা আপনার ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে ব্যক্তিগত তথ্য পেতে পারে। এটি পরিচয় চুরি, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং, বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করার মতো বিপদ ডেকে আনতে পারে।

গোপনীয়তা বজায় রাখা:

ডিজিটাল দুনিয়ায় অতিরিক্ত তথ্য শেয়ার করলে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকিতে পড়ে। আপনার ব্রাউজিং ডেটা, কেনাকাটার পছন্দ বা সোশ্যাল মিডিয়ার অভ্যাসের উপর ভিত্তি করে কোম্পানিগুলো আপনার সম্পর্কে বিশদ ধারণা তৈরি করতে পারে।

ব্যক্তিগত এবং সামাজিক পরিচয়:

ডিজিটাল ফুটপ্রিন্ট আমাদের অনলাইন উপস্থিতির মাধ্যমে আমাদের সামাজিক পরিচয় এবং মানসিকতাকে প্রতিফলিত করে। সঠিকভাবে পরিচালনা না করলে এটি ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরির ক্ষেত্রগুলো

ডিজিটাল ফুটপ্রিন্টের বিভিন্ন উদাহরণ রয়েছে যা আমাদের প্রতিদিনের জীবনে দেখা যায়:

ওয়েব ব্রাউজিং: প্রতিটি ওয়েবসাইট ভিজিট, সার্চ ইঞ্জিনে টাইপ করা প্রতিটি শব্দ, এমনকি কোনো বিজ্ঞাপনে ক্লিক করালেও তা ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করে।

সোশ্যাল মিডিয়া: ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে ছবি আপলোড, পোস্ট করা এবং মন্তব্য করলে ডিজিটাল ফুটপ্রিন্ট হয়।

অনলাইন শপিং: আপনি যাই কেনেন বা আপনার পছন্দের তালিকা – সবই সংরক্ষণ করা হয় কুকিজে।

ইমেইল এবং মেসেজিং: প্রতিটি মেসেজ বা ইমেইল ডিজিটাল রেকর্ডিং এর ব্যবস্থা থাকে জা ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করে।

ডিজিটাল ফুটপ্রিন্ট কীভাবে নিরাপদ রাখা যায়?

ডিজিটাল ফুটপ্রিন্টকে সুরক্ষিত রাখতে কিছু পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন। যেমনঃ

প্রাইভেসি সেটিংস আপডেট করুন:

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অন্যান্য প্ল্যাটফর্মে প্রাইভেসি সেটিংস নিয়মিত পরীক্ষা করুন। শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য শেয়ার করুন।

কুকিজ এবং ব্রাউজিং ডেটা পরিষ্কার করুন:

অনলাইনে ট্র্যাকিং বা ডিজিটাল ফুটপ্রিন্ট রোধ করতে নিয়মিত ব্রাউজারের কুকিজ মুছে ফেলুন এবং ব্রাউজারের ইতিহাস ডিলিট করুন।

ভি পি এন ব্যবহার করুন:

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় ব্যক্তিগত ডেটা সুরক্ষার জন্য একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভি পি এন) ব্যবহার করুন।

দুই স্তরের সুরক্ষা নিশ্চিতকরণ

আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলিতে দুই স্তরের সুরক্ষা বা টু ওয়ে ভেরিফিকেশন চালু করে সুরক্ষা বাড়ান। এটি আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি কমাবে।

মজবুত পাসওয়ার্ড ব্যবহার করুন:

প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে এগুলো নিরাপদভাবে সংরক্ষণ করুন।

ডিজিটাল ফুটপ্রিন্ট আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু আমাদের কার্যকলাপের একটি রেকর্ড নয়, বরং এটি আমাদের ভবিষ্যতের সুযোগ এবং নিরাপত্তার উপরও প্রভাব ফেলে। তাই  ডিজিটাল ফুটপ্রিন্টের সচেতনতা এবং সঠিক ব্যবস্থাপনা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল দুনিয়ার এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আমাদের দায়িত্বশীল আচরণই পারে আমাদের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে।

“তথ্যসূত্র”

ডেটা প্রাইভেসি: আধুনিক ব্যবসার অপরিহার্য অংশ
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ ইসফাকুল কবির

ডিজিটাল যুগে ডেটা প্রাইভেসি শুধু একটি ধারণা নয়; এটি আজকের প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায়ের টিকে থাকার গুরুত্বপূর্ণ অংশ। গ্রাহকের আস্থা অর্জন থেকে শুরু করে আইনি ঝুঁকি মোকাবিলা পর্যন্ত, ডেটা প্রাইভেসি এখন প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অগ্রাধিকারের বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক একটি গবেষণার তথ্যমতে, ৭৮ শতাংশ গ্রাহক সেসব কোম্পানির ওপর আস্থা রাখেন যাদের  স্পষ্ট  পলিসি এবং ডেটা সুরক্ষা পদ্ধতি রয়েছে। ডেটা প্রাইভেসি কিভাবে নিশ্চিত করা যায় এবং এটি কেনো গুরুত্বপূর্ণ চলুন জেনে নেয়া যাক।

গ্রাহক আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রতিদিন লাখ লাখ গ্রাহকের ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য সংগ্রহ করে। এই তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হলে, গ্রাহকের আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনামও ক্ষতিগ্রস্ত হয়। ২০১৮ সালের ফেসবুক ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি এই সমস্যার একটি জ্বলন্ত উদাহরণ। গ্রাহকের তথ্যের অপব্যবহারের জন্য ফেসবুক শুধু বিশাল সমালোচনার মুখোমুখি হয়নি, বরং তাদের শেয়ারমূল্যেও উল্লেখযোগ্য প্রভাব পড়ে।

আইনি ঝুঁকি এবং এর প্রভাব

বিশ্বব্যাপী কঠোর ডেটা সুরক্ষা আইন কার্যকর হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশন ( জিডিপিআর) এবং ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট (সিসিপিএ)-এর মতো আইন প্রতিষ্ঠানের ডেটা ব্যবস্থাপনার ওপর ইতি-মধ্যেই বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে। ২০২০ সালে অ্যামাজন-কে জিডিপিআর আইন লঙ্ঘনের জন্য প্রায় ৭৪৬ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়। এ ছাড়া গুগোল এবং ফেসবুক-এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও বিশাল জরিমানার সম্মুখীন হয়েছে। এই ঘটনা বিশ্বের অন্যান্য কোম্পানি গুলোর মধ্যেও এক ধরণের ভয় তৈরি করে দেয়, সেই সকল প্রতিষ্ঠান গুলোও তাদের ডাটা নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। গুগোল এবং ফেসবুক এই জরিমানার ঘটনা প্রমাণ করে যে, আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করলে তার খেসারত হতে পারে ব্যবসার জন্য ধ্বংসাত্মক।

ডেটা সুরক্ষার সেরা পদ্ধতি

ডেটা সুরক্ষা নিশ্চিত করার জন্য কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করে থাকে কোম্পানিগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

ডেটা এনক্রিপশন: গ্রাহকের তথ্য এনক্রিপ্ট করা এবং সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা। মূলত এই কাজের জন্যই ডেটা সুরক্ষার এতটা গুরুত্ব পূর্ণ।

অ্যাকসেস নিয়ন্ত্রণ: শুধুমাত্র অনুমোদিত কর্মীদের ডেটা ব্যবহারের অনুমতি দেওয়া।

ডেটা মিনিমাইজেশন: প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং অপ্রয়োজনীয় ডেটা সংরক্ষণ এড়ানো।

ডেটা রিটেনশন নীতি: নির্দিষ্ট সময় পর তথ্য একা একাই মুছে ফেলা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইন

বাংলাদেশে তথ্য গোপনীয়তা সুরক্ষার জন্য “ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮” কার্যকর করা হয়।  এই আইন তথ্য প্রযুক্তি ব্যবহারে সাইবার অপরাধ দমন এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অধীনে ব্যক্তিগত তথ্যের অনুপ্রবেশ, অপব্যবহার বা অননুমোদিত ব্যবহারের জন্য অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধানও রয়েছে। এই আইনের ২৬ ধারা অনুযায়ী, যদি কেউ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করে, তবে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই আইন সাইবার নিরাপত্তার একটি মাইলফলক হলেও কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতার উন্নতি।

বাংলাদেশে ডেটা সুরক্ষার উদাহরণ

বাংলাদেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ তাদের গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। প্রতিটি লেনদেনের জন্য ওটিপি চালু করা এবং ডেটা এনক্রিপশন নিশ্চিত করা হয়েছে। এই পদক্ষেপগুলো বিকাশের প্রতি গ্রাহকদের আস্থা বাড়িয়েছে এবং প্রতিষ্ঠানটির সেবা গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিযোগিতায় এগিয়ে থাকার হাতিয়ার

ডেটা প্রাইভেসি রক্ষায় অগ্রাধিকার দেওয়া প্রতিষ্ঠানগুলো বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকে। উদাহরণস্বরূপ, অ্যাপেল তাদের গ্রাহকের ডেটা সুরক্ষার প্রতিশ্রুতির মাধ্যমে বিশ্বব্যাপী আস্থা অর্জন করেছে। তাদের স্লোগান “আপনার আইফোনে যা ঘটে, তা আইফোনেই থাকে।” শুধু মার্কেটিং নয়; এটি তাদের গ্রাহকদের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন।

ডেটা প্রাইভেসি এখন আর বিলাসিতা নয়; এটি ব্যবসার মৌলিক চাহিদা। আপনার ব্যবসার উন্নতি করতে চাইলে, গ্রাহকদের আস্থা অর্জন, আইনি বাধ্যবাধকতা মেনে চলা এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য ডেটা সুরক্ষায় বিনিয়োগ করা অপরিহার্য।

আপনার প্রতিষ্ঠান যদি সঠিক ডেটা সুরক্ষা কৌশল গ্রহণ করে, তাহলে এটি শুধু আইনি ঝুঁকি কমাবে না; বরং এটি আপনার ব্যবসার সুনাম রক্ষার শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে। এখনই সময়, ডেটা সুরক্ষাকে আপনার প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকারে রাখার।

“তথ্যসূত্র”

সবুজ শক্তি: টেকসই উন্নয়নের নতুন যাত্রা
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আয়েশা আক্তার

মরুভূমিতে বন্যা, সৌদি আরবে তুষারপাত কিংবা বাংলাদেশে হিটওয়েব সহ নানা ধরনের জলবায়ুর পরিবর্তন আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। একইসাথে বিশ্বব্যাপী জ্বালানির তীব্র সংকট এবং পরিবেশের বিপর্যয় ও আমরা দেখতে পাচ্ছি। এই চরম সংকটের সময় মানুষ সবুজ শক্তির দিকে ঝুঁকছে। সবুজ শক্তি একইসাথে পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য উন্নত বিশ্বের দেশগুলো ইতোমধ্যেই সবুজ শক্তির উপর নির্ভরশীল হওয়া শুরু করেছে। আজকে আমরা এই সবুজ শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

সবুজ শক্তি কি?

সবুজ শক্তি বা গ্রিন এনার্জি বলতে এমন শক্তিকে বোঝানো হয় যা নবায়নযোগ্য উৎস থেকে পাওয়া যায়। সবুজ শক্তিকে প্রায়শই পরিচ্ছন্ন, টেকসই বা নবায়নযোগ্য শক্তি বলা হয়। সবুজ শক্তির উৎপাদন বায়ুমণ্ডলে বিষাক্ত গ্রিনহাউস গ্যাস মুক্ত করে না। অর্থাৎ, এটি পরিবেশের উপর কোনো বিরুপ প্রভাব ফেলে না। সবুজ শক্তি মূলত ১০০% নবায়নযোগ্য উৎস থেকে পাওয়া যায়, যার কারণে এটি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

সবুজ শক্তির প্রকারভেদ

সবুজ শক্তি নানা ধরনের হয়ে থাকে। যেমন- সৌর শক্তি, বায়োমাস, জল বিদ্যুৎ, ফুয়েল সেল, ভূ-তাপীয় শক্তি, বায়ো-ফুয়েল, বায়ু শক্তি ইত্যাদি। নিচে আমরা কয়েকটি সবুজ শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

সৌর শক্তি

সৌর প্যানেলগুলো সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করতে শক্তি-শোষণকারী কোষ সহ সিলিকন শীট ব্যবহার করে। সৌর শক্তি একটি তুলনামূলকভাবে অ্যাক্সেসযোগ্য সম্পদ, এবং লোকেরা ভবন এবং বাড়িতে সৌর প্যানেল ইনস্টল করে শিল্প বা পৃথকভাবে সৌর শক্তি ব্যবহার করতে পারে। আর তাই সৌরবিদ্যুতের ব্যবহার দিনদিন বাড়ছে। সৌর শক্তি নবায়নযোগ্য শক্তি সেক্টরের  একটি ক্রমবর্ধমান খাত। সৌর শক্তি উৎপাদন অবকাঠামো প্রতি বছর ২৫% হারে বৃদ্ধি পাচ্ছে।

জলবিদ্যুৎ

জলবিদ্যুৎ একটি উন্নত প্রযুক্তি। পড়ন্ত বা স্রোত আছে এমন নদীর পানির চাপকে ব্যবহার করে তৈরি করা হয় জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ কেন্দ্রগুলো নদীতে প্রবাহিত স্রোত থেকে গতিশক্তি ধারণ করে এবং একটি বাঁধে নির্মিত টারবাইন ব্যবহারের মাধ্যমে গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। জলবিদ্যুৎ পৃথিবীর মোট বিদ্যুতের ২০% এবং নবায়নযোগ্য বিদ্যুতের ৮৮% উৎপন্ন করে থাকে।

বায়ু শক্তি

বায়ু শক্তি হলো সবুজ শক্তির মধ্যে সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত শক্তি। এই প্রক্রিয়ায় টারবাইনের সাহায্যে গতিশক্তিকে রূপান্তর করে যান্ত্রিক বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়। ২০২২ সাল পর্যন্ত বায়ু শক্তি বিশ্বের মোট বিদ্যুতের ৭ শতাংশেরও বেশি বিদ্যুৎ উৎপাদনে অবদান রেখেছিলো। বায়ু শক্তির ব্যবহারে খুব বেশি মানুষের শ্রমের প্রয়োজন হয় না এবং এটি সবচেয়ে পরিবেশ বান্ধব শক্তির উৎস হিসেবে পরিচিত।

ভূ-তাপীয় শক্তি

ভূ-তাপীয় শক্তি হল নবায়নযোগ্য শক্তি যা ভূগর্ভস্থ গরম জল বা বাষ্প ব্যবহার করে পৃথিবীর পৃষ্ঠের নীচে প্রাকৃতিক তাপ দ্বারা সৃষ্ট। নিম্ন তাপমাত্রা জিওথার্মাল উৎসগুলো ইনস্টল করে আবাসিক এবং বাণিজ্যিক ভবনগুলোকে তাপ এবং শীতল করার জন্য ব্যবহার করা যেতে পারে। পৃথিবীর ভূত্বকের নীচে থাকা তরল এবং শিলাগুলোর মধ্যে থাকা তাপ শক্তি তৈরি করতে পারে। বাষ্প এবং গরম জল থেকে ভূ-তাপীয় শক্তি ব্যবহার করার জন্য, শ্রমিকরা ভূগর্ভস্থ জলাধারে মাইল-গভীর কূপ খনন করে। তারপর তারা এই বাষ্প এবং গরম জল বিদ্যুৎ জেনারেটরের সাথে সংযুক্ত টারবাইনে ব্যবহার করে।

ফুয়েল সেল

বিশ্বজুড়ে বর্তমানে নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে যেসব প্রযুক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে ফুয়েল সেল বা জ্বালানি কোষ অন্যতম। ফুয়েল সেল হচ্ছে এমন একটি তড়িৎ রাসায়নিক কোষ যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় সরাসরি ডিসি কারেন্ট হয় এবং বাই প্রোডাক্ট হিসেবে পানি এবং তাপ উৎপন্ন হয়। প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে ফুয়েল সেল বেশ কার্যকরী ভূমিকা পালন করছে।

ফুয়েল সেলের মধ্যে মিথানল ফুয়েল সেল, ইথানল ফুয়েল সেল, গলিত কার্বনেট ফুয়েল সেল , পোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল বেশ জনপ্রিয়। ফুয়েল সেল বৈদ্যুতিক যানবাহন, পাওয়ার প্লান্ট , মহাকাশযান, স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন পোর্টেবল চার্জিং অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যেতে পারে। ফুয়েল সেল পরিবেশ বান্ধব, নিরাপদ এবং এর কর্মদক্ষতা অনেক বেশি।

সবুজ শক্তি ব্যবহারের সুবিধা

সবুজ শক্তি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি পরিবেশবান্ধব। বায়ু এবং সৌর শক্তির মতো সবুজ শক্তির উৎস ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এড়ানোর জন্য উচ্চতর বিকল্প। শুধু তাই নয়, সবুজ শক্তি আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্যও ভালো কারণ এটি আমাদের বায়ু এবং জল দূষণের জন্য অনেক কম দায়ী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গৃহস্থালী এবং পরিবেষ্টিত বায়ু দূষণ বছরে বিশ্বজুড়ে ৪.২ মিলিয়ন মানুষের মৃত্যুর কারণ । এই মৃত্যুগুলোর বেশিরভাগই নিম্ন- থেকে মধ্যম-আয়ের দেশগুলোতে, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘটেছে। এই কারণে, আমাদের অবশ্যই নবায়নযোগ্য শক্তির উৎসগুলোতে আরও বেশি মনোযোগ দিতে হবে।

বায়ু শক্তি এবং সৌর শক্তির মতো সবুজ শক্তির উৎস জীবাশ্ম জ্বালানীর তুলনায় অনেক বেশি টেকসই বিকল্প। তারা অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের নিঃসরণ করে না, যার ফলে স্বাস্থ্য সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। নবায়নযোগ্য শক্তি কর্মসংস্থানেরও সুযোগ করে দিচ্ছে।  ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৫০০,০০০ লোককে কর্মসংস্থান করে দিয়েছে এই সবুজ শক্তি। সবুজ শক্তির আরেকটি সুবিধা হলো নবায়নযোগ্য শক্তি কখনো নিঃশেষ হবে না। সূর্য যতদিন চলতে থাকবে ততদিন সৌর শক্তি পাওয়া যাবে, বাতাস যতক্ষণ বয়ে চলবে ততক্ষণ বায়ু শক্তি পাওয়া যাবে এবং হ্রদ, প্রবাহ এবং নদী যতক্ষণ প্রবাহিত থাকবে ততক্ষণ জলবিদ্যুৎ বিদ্যুৎ থাকবে।

পৃথিবীকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সবুজ শক্তির কোনো বিকল্প নেই। পৃথিবীকে দূষণের হাত থেকে, গ্রিন হাউস গ্যাসের হাত থেকে বাঁচাতে হলে আমাদেরকে ধীরে ধীরে সবুজ শক্তির উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। তাছাড়া মনে রাখতে হবে নবায়নযোগ্য খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমরা যদি এখন থেকেই সবুজ শক্তির উপর নির্ভরশীল না হই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে।

“তথ্যসূত্র”

জাতিকইজি: অনলাইন ব্যাবসার সাশ্রয়ী প্লাটফর্ম
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়শা মারিয়া

জাতিকইজি হলো একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। গ্রোসারি আইটেম থেকে শুরু করে ফ্যাশন, ইলেকট্রনিক্স  এবং সকল প্রকারের পণ্য আপনি খুঁজে পাবেন জাতিকইজি তে। জাতিকইজি -এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। এই ওয়েবসাইটটি ব্যবহার করা খুবই সহজ। এছাড়াও অনলাইনে কোনো রকম জটিল প্রক্রিয়া ছাড়াই আপনি জাতিকইজি -তে নিজের দোকান খুলতে পারবেন।

আপনি যদি এফ কমার্স, ই-কমার্স এবং অনলাইন ব্যবসায়ীদের একটি  সফল ব্যবসা দাঁড় করাতে চান তবে অবশ্যই আপনাকে ব্যবসায় এই ৩টি বিষয় নিশ্চিত করতে হবে- ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং পেমেন্ট ইন্টিগ্রেশন সিস্টেম।

এই তিনটি বিষয় নিশ্চিত করতে বা কাস্টমাইজ করতে ওয়েবসাইট ডিজাইনিং এ ১০ দিনে ১৭০০০ টাকা, ওয়েবসাইট ডেভলপিং এ ১৫ দিনে ৬০০০০টাকা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এ ১৪০০ টাকা, অর্ডার ম্যানেজমেন্ট এ ১৮০০টাকা এবং পেমেন্ট ইন্টিগ্রেশন এ ১৫০০০ টাকা অর্থাৎ বেশ ভালো পরিমাণ অর্থ আপনাকে খরচ করতে হবে।

তবে আপনি কিন্তু চাইলেই এতসব খরচ কে পাত্তা না দিয়ে উপরে উল্লেখিত সব ধরনের সুবিধা পেয়ে যাবেন “জাতিকইজি” অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেই। “জাতিকইজি” দিয়ে আপনি মাত্র ১০ সেকেন্ডে এবং ৫০০ টাকা দিয়েই ঝামেলাহীনভাবে আপনার ব্যবসার জন্য পেয়ে যাবেন একটি ডিজাইনড এবং ডেভেলপড ওয়েবসাইট। এছাড়াও সাথে থাকছে বাকি সকল সুবিধাও। জাতিকইজি ছোট-বড় ব্যবসায়ী, উদ্যোক্তা বা যে কেউ যারা তাদের প্রোডাক্ট বা সার্ভিস অনলাইন এ সেল করতে ইচ্ছুক তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম।

চলুন জেনে আসি জাতিকইজি তে আপনি কিভাবে আপনার পণ্য বিক্রি করতে পারবেন বা আপনার অনলাইন  ব্যবসাটি চালু করতে পারবেন-

জাতিকইজিতে কিভাবে পণ্য বিক্রি করবেন?

জাতিকইজি ব্যবহার করে খুব সহজেই পণ্য অনলাইনে বিক্রি করার সম্পূর্ণ প্রক্রিয়া এখানে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হলো:

১. অ্যাকাউন্ট তৈরি করুন:

প্রথমে আপনাকে জাতিকইজি ওয়েবসাইটে যেতে হবে এবং একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার অ্যাকাউন্টটিতে প্রয়োজনীয় তথ্য যেমন- নাম, ইমেইল, ফোন নম্বর প্রভৃতি দিয়ে নিজের প্রোফাইল রেজিস্টার করুন।

২. আপনার দোকান সেটআপ করুন:

অ্যাকাউন্ট তৈরি করার পর, আপনার অনলাইন দোকান সেটআপ করতে পারবেন। আপনার দোকানের নাম, লোগো এবং বিবরণ যোগ করুন।

৩. পণ্য যোগ করুন:

আপনার দোকানে পণ্য যোগ করুন। প্রতিটি পণ্যের জন্য পণ্যের নাম, বিবরণ, মূল্য, ছবি এবং পণ্যের স্টক পরিমাণ উল্লেখ করুন।

৪. পেমেন্ট সেটআপ করুন:

আপনার গ্রাহকরা কীভাবে পেমেন্ট করবেন তা নির্ধারণ করুন। আপনি ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ, বা অনলাইন পেমেন্ট গেটওয়ে, যেমন- SSL কমার্স ব্যবহার করতে পারেন।

৫. শিপিং সেটআপ করুন:

আপনার পণ্য কীভাবে গ্রাহকদের কাছে পৌঁছাবে তা নির্ধারণ করুন। এখানে আপনি নিজে ডেলিভারি করতে পারেন অথবা কোনো কুরিয়ার সার্ভিস ব্যবহার করতে পারেন।

৬. আপনার দোকান প্রকাশ করুন:

একবার আপনার দোকান সেটআপ হয়ে গেলে, আপনি এটি প্রকাশ করতে পারেন এবং তখন আপনার দোকান অনলাইনে ইতোমধ্যে  লাইভ হয়ে গেছে।

৭. অর্ডার পরিচালনা করুন:

আপনার দোকানে যখন কেউ অর্ডার দেবে তখন আপনি একটি নোটিফিকেশন পাবেন। অর্ডারটি পর্যালোচনা করুন এবং গ্রাহকের সাথে যোগাযোগ করুন। এরপর অর্ডার প্রক্রিয়া করুন এবং পণ্যটি শিপ করুন।

৮. গ্রাহক সাপোর্ট প্রদান করুন:

গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। তাদের প্রশ্নের উত্তর দিন এবং তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তবে তা সমাধান করুন। ভালো গ্রাহক সাপোর্ট আপনার ব্যবসায়ের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।

এই ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই জাতিকইজি ব্যবহার করে আপনার অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন।

এবার আপনার মনে হতে পারে এত অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মস থাকতে কেন আপনি জাতিকইজি ব্যবহার করবেন?

কারণ কোনো প্রকার টেকনিক্যাল জ্ঞান ছাড়াই খুব সহজেই কেউ এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের অনলাইন দোকান তৈরি করতে পারবে। মূলত আপনি এটি ব্যবহার করে নিজের ব্যবসা নিয়ে সকল স্বপ্ন খুব সহজেই পূরণের সুযোগ পাচ্ছেন। এছাড়াও পণ্যের তালিকা তৈরি, অর্ডার পরিচালনা ইত্যাদি সব কাজ স্বয়ংক্রিয় হওয়ায় ব্যবসায়ীরা অন্য গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবে। এছাড়া অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় জাতিকইজি অর্থ ও সময় সাশ্রয়ী। এই প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার ব্যবহার করে ব্যবসায়ীরা তাদের ব্যবসা আরো দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে এবং বিক্রয় বাড়াতে পারবে।

এছাড়াও বর্তমানে যারা ফেসবুকে ব্যবসা করছেন তাদের বিভিন্ন পোস্ট কমেন্টের রিপ্লাই দেওয়া, ম্যাসেজের রিপ্লাই দেওয়া, বিজনেস প্রোমোশন সম্পর্কিত বিভিন্ন কন্টেন্ট পোস্ট করা এবং ম্যানুয়ালি বিভিন্ন অর্ডার নিয়ে সেটি ডেলিভারি সার্ভিসকে প্রোভাইড করা এসব কাজই সাধারণত বেশ অগোছালো ও সময় সাপেক্ষ। এমনকি পেজ থেকে কাস্টমার অনেকসময় দেখা যায় রিপ্লাইও পায়না। যেহেতু এই ব্যবসায়ীরা কোনো ধরনের সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করেননা, তাদের কাজগুলো হয় ম্যানুয়ালি তাই তারা এধরনের অসুবিধার সম্মুখীন বেশি হন। এটি তাদের ব্যবসাকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে। জাতিকইজি কিন্তু আপনাকে এই সকল অসুবিধা থেকে খুব সহজেই পরিত্রাণ দিবে।

জাতিকইজি একটি সহজবোধ্য এবং ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম এবং এটি আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সহজ করে তোলে। এটির সহজ সেটআপ, অটোমেটেড ফিচার এবং সাশ্রয়ী মূল্য হওয়ায় এটিকে অনলাইনে ব্যবসা করার একটি আদর্শ পথও বলা যায়।

তাই আর দেরি কেনো? আজই জাতিকইজিতে যোগ দিন এবং আপনার ব্যবসার যাত্রা শুরু করুন!

“তথ্যসূত্র”

ডিফিউশন ইনোভেশন থিওরী ও কৃত্রিম বুদ্ধিমত্তা ডিফিউশন ইনোভেশন থিওরী
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়েশা আক্তার

একুশ শতকের অন্যতম বিস্ময়কর আবিষ্কার হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশ্ব ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে মানুষ এই প্রযুক্তিকে গ্রহণ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দৈনন্দিন জীবনে শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন দিকগুলোতে বিপ্লব ঘটিয়েছে। মানুষ কিভাবে এতো অল্প সময়ের মধ্যে এই প্রযুক্তিকে গ্রহণ করেছে তা আমরা ডিফিউশন অব ইনোভেশন থিওরির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি।

ডিফিউশন অব ইনোভেশন থিওরি কি?

আমেরিকান বিজ্ঞানী এভারেট রজার্স ১৯৬২ সালে সর্বপ্রথম এই থিওরি সম্পর্কে বিশ্ববাসীকে জানান। এই থিওরির মাধ্যমে কীভাবে ব্যবহারকারীদের মধ্যে কোনো নতুন ধারণা এবং প্রযুক্তি ছড়িয়ে পড়ে তা ব্যাখ্যা করা যায়। এই থিওরিতে পাঁচটি ধাপ রয়েছে যা ব্যাখ্যা করে কিভাবে মানুষ সময়ের সাথে কোনো নতুন প্রযুক্তি বা আবিষ্কার গ্রহণ করে । কিভাবে ধাপে ধাপে মানুষ কোনো নতুন প্রযুক্তি গ্রহণ করে চলুন জেনে নেয়া যাক-

উদ্ভাবক: এই দলটি এমন ব্যক্তিদের নিয়ে গঠিত যারা নতুন প্রযুক্তির প্রাথমিক গ্রহণকারী। তারা প্রায়শই ঝুঁকি গ্রহণকারী । বাজারে যেকোনো প্রযুক্তি সর্বপ্রথম এই স্তরের মানুষ ব্যবহার করে থাকেন।

প্রারম্ভিক গ্রহণকারী: এই গ্রুপটি এমন ব্যক্তিদের নিয়ে গঠিত যারা তাদের সামাজিক নেটওয়ার্কের মধ্যে সম্মানিত মতামত নেতা। তাদের একটি নতুন উদ্ভাবন গ্রহণ করা অন্যদের সিদ্ধান্তকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।

প্রারম্ভিক সংখ্যাগরিষ্ঠ: এই দলটি মূলত প্রারম্ভিক গ্রহণকারীদের থেকে অনুপ্রাণিত হয়। তারা পূর্ববর্তী গোষ্ঠীগুলির তুলনায় আরও সতর্ক কিন্তু শেষ পর্যন্ত নতুন উদ্ভাবনের সুবিধা ভোগ করার জন্য তারা রাজি হয়।

পরবর্তী সংখ্যাগরিষ্ঠ: এই দলটি নতুন প্রযুক্তি গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত এবং প্রায়ই সিদ্ধান্ত গ্রহণের জন্য উল্লেখযোগ্য সামাজিক চাপ বা উদ্ভাবনের সাফল্যের প্রমাণের প্রয়োজন হয়।

পিছিয়ে পড়া জনগোষ্ঠী: এই দলটি সর্বশেষ একটি নতুন উদ্ভাবন গ্রহণ করে। তারা যেকোনো উদ্ভাবন তখনই গ্রহণ করে যখন এটি একটি প্রয়োজনীয় হয়ে ওঠে বা ব্যাপকভাবে গৃহীত হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই) জনপ্রিয় হওয়ার কারণঃ

ডিফিউশন অব ইনোভেশন থিওরির মাধ্যমে আমরা বুঝতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। কিন্তু ব্যবহারকারীদের মধ্যে এআই ব্যাপকভাবে জনপ্রিয় হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে।

প্রথম কারণ হিসেবে আমরা এআই এর সহজলভ্যতার কথা বলতে পারি। এআই জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো অন্যান্য প্রযুক্তির তুলনায় এআই এর প্রদানকৃত সুবিধা বেশি। এআই প্রযুক্তিগুলি দৈনন্দিন জীবনের বিভিন্ন দিকগুলোতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। যেমনঃ সিরি, অ্যালেক্সা এবং গুগল হোমের মতো এআই চালিত ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে, এআই চালিত সিস্টেম সবকিছুই আমাদের জীবনকে সহজ করে দিয়েছে।

দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি এআই ব্যবহারে বিশেষ প্রশিক্ষণ বা প্রযুক্তিগত জ্ঞানের সাহায্য লাগে না।  তাই, চ্যাটজিপিটি এর মতো এআই প্রযুক্তিগুলি মানুষ বেশ সহজে ব্যবহার করতে পারে। আর এই কারণে এআই মানুষের কাছে প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠেছে।

তৃতীয় কারণ হিসেবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা কথা বলতে পারি। প্রযুক্তিতে প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমগুলো এআই প্রযুক্তির প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এআই সম্পর্কে তথ্যের বিস্তারকে সহজ করেছে। আর এই কারণেই মানুষ অল্প সময়ের মধ্যে এআই সম্পর্কে জানতে পেরেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে এখনও জনমনে বেশ কিছু আশংকা রয়েছে। যেমন গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ, নৈতিক বিবেচনা এবং চাকরি হারানোর ভয়ের মতো কিছু কারণে অনেকেই এই প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আর তাই নীতিনির্ধারকরা এআই গ্রহণকে আরো ব্যাপকভাবে বিস্তার করার জন্য কিছু কৌশল বাস্তবায়ন করতে পারেন। যেমন শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি প্রদান, এআই গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করা এবং নৈতিক উদ্বেগগুলি সমাধান করা।

ডিফিউশন অব ইনোভেশন থিওরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিস্তারের বিষয়টি বোঝার জন্য একটি মূল্যবান কাঠামো প্রদান করে। এআই গ্রহণকে প্রভাবিত করে এমন কারণগুলি চিহ্নিত করে, গবেষকরা এআই এর কার্যকর ও ন্যায়সঙ্গত ব্যবহারকে উন্নীত করার জন্য কৌশল তৈরি করতে পারেন। যেহেতু এআই বিভিন্ন শিল্পকে বিকশিত এবং রূপান্তরিত করে চলেছে, তাই নিরাপত্তা সংক্রান্ত সমস্যা গুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর সর্বোচ্চ সুফল ভোগ করতে পারবো।

“তথ্যসূত্র”