আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং – BizTech Standard

কীভাবে মেশিন লার্নিং ব্যবহার করে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেয় নেটফ্লিক্স
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

বর্তমান যুগ কেবল তথ্য-প্রযুক্তিরই না, কৃত্রিম বুদ্ধিমত্তার ও যুগ। এর মাধ্যমে আজকাল সব কাজ বেশ সহজে স্বয়ংক্রিয় ভাবে করা হয়। স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, ই-কমার্স, বিনোদনসহ বিভিন্ন খাতে ব্যাপকভাবে আজকাল ব্যবহৃত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই)। এর অন্যতম একটি শাখা হলো মেশিন লার্নিং, যা ডিজিটাল ডেটা থেকে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার সক্ষমতা রাখে। সহজ ভাষায়, আগের ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সাহায্য করে মেশিন লার্নিং। এর জন্য আলাদাভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে নির্দেশনা দেয়ার প্রয়োজন নেই, যেহেতু এটি কৃত্রিম বুদ্ধিমত্তা তাই এটি স্বয়ংক্রিয় ভাবেই কাজ করতে সক্ষম। বর্তমানে বিনোদন জগতে মেশিন লার্নিং-এর বেশ সফল প্রয়োগ দেখা যাচ্ছে। যেহেতু ব্যবহারকারীর পছন্দ-অপছন্দের ওপর বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্মগুলো তাঁদের কার্যক্রম সাজায়, তাই ব্যবহারকারীর পূর্ববর্তী ডেটা তাঁদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এর মধ্যে নেটফ্লিক্স বর্তমানে সবার চেয়ে এগিয়ে আছে। এটি ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদান করতে, কনটেন্ট সাজেস্ট করতে এবং ব্যবসায়িক  কার্যক্রম বহুমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নেটফ্লিক্সের বর্তমানে গ্রাহকের সংখ্যা ২৩ কোটিরও বেশি এবং তারা ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর নির্ভরশীল। মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে, নেটফ্লিক্স ব্যবহারকারীদের দেখা কনটেন্ট, সার্চ প্যাটার্ন, দেখার সময়কাল এবং অন্যান্য আচরণ বিশ্লেষণ করে ব্যক্তিগত সুপারিশ প্রদান করতে পারে। এছাড়াও, এটি ভিডিও স্ট্রিমিং ও কন্টেন্টের মানোন্নয়নে এবং গ্রাহক ধরে রাখার জন্য কাজ করে থাকে।

নেটফ্লিক্স কীভাবে মেশিন লার্নিং ব্যবহার করে?

১. ব্যবহারকারী ভেদে ভিন্ন ভিন্ন কনটেন্ট সুপারিশ

নেটফ্লিক্সের সুপারিশ ব্যবস্থা বা সাজেশন সিস্টেম তাদের সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে এটি ব্যবহারকারীর আগ্রহ, দেখা কনটেন্ট, সার্চ ইতিহাস এবং অন্যান্য ব্যবহারকারীর পছন্দের সাথে তুলনা করে কনটেন্ট সুপারিশ করে। ডিপ লার্নিং মডেল ব্যবহার করে নেটফ্লিক্স নির্ধারণ করে কোন কনটেন্ট ব্যবহারকারীর জন্য সবচেয়ে আকর্ষণীয় হতে পারে, যা গ্রাহক ধরে রাখতে  গ্রাহক সংখ্যা বাড়াতে সাহায্য করে।

২. ডায়নামিক থাম্বনেইল পারসোনালাইজেশন

জানলে অবাক হবেন, ব্যক্তিভেদে নেটফ্লিক্স ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য ভিন্ন ভিন্ন ধরণের থাম্বনেইল তৈরি করে। এবং প্রতিটি ব্যক্তির জন্য সবচেয়ে উপযুক্ত থাম্বনেইল নির্বাচন করতে মেশিন লার্নিং ব্যবহার করে। উদাহরণস্বরূপ, যদি কেউ রোমান্টিক মুভি বেশি দেখে, তাহলে তারা ঐ সিনেমার একটি রোমান্টিক মুহূর্তের দৃশ্য থাম্বনেইল দেখতে পাবে, যেখানে একজন অ্যাকশন ফিল্ম প্রেমী ঐ একই সিনেমার একটি উত্তেজনাপূর্ণ মারামারির দৃশ্যের থাম্বনেইল দেখতে পাবে।

৩. উন্নত স্ট্রিমিং কোয়ালিটি ও কনটেন্ট ডেলিভারি

স্ট্রিমিংয়ের সময় ব্যাফারিং বা সময়ক্ষেপণ কমাতে এবং ভিডিওর গুণমান বর্ধিত করতেও নেটফ্লিক্স মেশিন লার্নিং ব্যবহার করে। ব্যবহারকারীর ইন্টারনেটের গতি, ডিভাইসের ধরন এবং অবস্থান বিশ্লেষণ করে নেটফ্লিক্স ভিডিওর মান স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে। এছাড়াও, জনপ্রিয় কনটেন্ট কোন অঞ্চলে বেশি দেখা হবে তা পূর্বাভাস দিয়ে স্থানীয় সার্ভারে তা সংরক্ষণ করা হয়, যাতে ভিডিওটি লোডিং সময় কমিয়ে দেয়।

৪. কনটেন্ট তৈরি ও প্রোডাকশন অপ্টিমাইজেশন

নেটফ্লিক্স শুধু কনটেন্ট সুপারিশ করার জন্য নয়, বরং নতুন কনটেন্ট তৈরির ক্ষেত্রেও মেশিন লার্নিং ব্যবহার করে। ব্যবহারকারীদের পছন্দ, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান ধারা এবং পূর্ববর্তী দর্শন প্যাটার্ন বিশ্লেষণ করে নেটফ্লিক্স কোন ধরনের সিরিজ বা মুভি সফল হতে পারে তা পূর্বানুমান করতে পারে। এছাড়াও, নেটফ্লিক্স শুটিং লোকেশন নির্বাচন, বাজেট ব্যবস্থাপনা ও প্রোডাকশন শিডিউল বাড়াতেও মেশিন লার্নিং ব্যবহার করে।

৫. ব্যবহারকারী ধরে রাখার কৌশল

সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যাটফর্মগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গ্রাহকদের ধরে রাখা। মেশিন লার্নিং ব্যবহার করে নেটফ্লিক্স নির্ধারণ করতে পারে কোন ব্যবহারকারী সাবস্ক্রিপশন বাতিল করতে পারে এবং কেন। সেই অনুযায়ী, নেটফ্লিক্স তাদের জন্য বিশেষ অফার, ছাড় বা তাদের পছন্দের নতুন কনটেন্টের সুপারিশ পাঠিয়ে পুনরায় আকৃষ্ট করার চেষ্টা করে।

শেষ কথা

তাই বলা যেতেই পারে, নেটফ্লিক্সের সাফল্যের মূল চালিকাশক্তি মেশিন লার্নিং এর যথাযথ প্রয়োগ। যা ব্যক্তিভিত্তিক কনটেন্ট সুপারিশ, উন্নত স্ট্রিমিং অভিজ্ঞতা, গ্রাহক ধরে রাখা এবং ব্যবসায়িক অপারেশন সহজতর করতে সাহায্য করে। ভবিষ্যতে, নেটফ্লিক্স আরও উন্নত এই আই ও মেশিন লার্নিং মডেল ব্যবহার করে ব্যবহারকারীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করবে। এভাবেই বিনোদন জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল অটোমেশন নয়, বরং দর্শকদের জন্য একটি স্মার্ট ও ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা তৈরি করার পথ দেখাচ্ছে।

“তথ্যসূত্র”

কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনাই কি নিজে নিজে ভাষা রপ্ত করতে পারে?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আনিকা তায়্যিবা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে আমাদের চারপাশের সবকিছু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কয়েক বছর আগেও যা ভাবা কষ্টসাধ্য ছিলো তা আজ একেবারে হাতের নাগালে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা প্রযুক্তির এই অভাবনীয় দ্রুত অগ্রগতি আমাদের সামনে কিছু চমকপ্রদ বিষয়ও তুলে ধরেছে। আদৌও কি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকে কিছু শিখতে সক্ষম? তাও আবার ভাষার মত জটিল একটি বিষয়। গতবছর গুগলের এআই মডেল জেমিনাই (আগের নাম বার্ড) নিজে থেকেই বাংলা ভাষা শিখেছে বলে একটি দাবি সামনে এসেছে, যা এআই বিশেষজ্ঞ ও গবেষকদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু এটি সত্যিই সম্ভব যে একটি এআই নিজে নিজে ভাষা শিখতে পারে, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে, চলুন জেনে নেওয়া যাক।

গুগলের দাবি বনাম জেমিনাই -এর বাংলা দক্ষতা

সিবিএস নিউজের-এর ‘৬০ মিনিটস’ শোতে এক সাক্ষাৎকারে, গুগলের সিইও সুন্দর পিচাই ও প্রতিষ্ঠানটির প্রযুক্তি নির্বাহী জেমস মনিয়িকা দাবি করেন যে তাদের এআই মডেল, জেমিনাই নামমাত্র নির্দেশেই ( যাকে বলা হয় প্রম্পট) বাংলা অনুবাদ করতে এবং বুঝতে সক্ষম হয়েছে। সিইও সুন্দর পিচাই এই অপ্রত্যাশিত ঘটনাকে ব্যাখ্যা করে এটিকে এআই-এর উদীয়মান বৈশিষ্ট্য (ইমারজেন্ট প্রপার্টিস) হিসেবে উল্লেখ করেন।

এদিকে জেমিনাই নিজে থেকেই বাংলা শিখেছে— গুগলের এমন দাবি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকে শিখতে পারে তা এখনো এআই গবেষণায় সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হয়নি।

রহস্যের উন্মোচনঃ যা জানালো বিজ্ঞানীরা

গুগলের এই দাবির বিরুদ্ধে দ্রুতই এআই বিশেষজ্ঞরা আপত্তি জানান। গুগলের সাবেক গবেষক মার্গারেট মিচেল বলেন গুগলের আগের এআই মডেল পাম (PaLM)- বার্ড বা জেমিনাই তৈরির আগেই বিপুল পরিমাণ বাংলা ডাটা সেট দ্বারা প্রশিক্ষিত হয়েছিল। অর্থাৎ, বার্ডের বাংলা জ্ঞানের পেছনে স্বতঃস্ফূর্ত শিক্ষার কোনো ভূমিকা ছিল না, বরং এটি মূলত আগের প্রশিক্ষিত ডেটার ফল।

এআই গবেষকদের মতে, যা স্ব-শিক্ষা বলে মনে হচ্ছে, তা আসলে নিছক প্যাটার্ন মাত্র, যা বার্ড বা জেমিনাই যাই বলি না কেন, তার আগের মেশিন লার্নিং মডেল থেকে ধার নিয়েছে। বড় ভাষার মডেল (লার্জ ল্যাংগুয়েজ মডেল) যেমন জেমিনাই বা চ্যাটজিপিটি বহুভাষী বিশাল ডেটাসেটে প্রশিক্ষিত হয়। যখন কোনো এআই-কে বাংলা ভাষায় কোনো প্রম্পট দেওয়া হয়, তখন এটি তার আগের শেখা তথ্য থেকে উত্তর তৈরি করে তবে নতুন ভাষা নিজের মতো করে শিখে ফেলে না।

এআই-এর ব্ল্যাক বক্স

এআই উন্নয়নের সবচেয়ে বিভ্রান্তিকর দিকগুলোর একটি হলো তথাকথিত ব্ল্যাক বক্স, অর্থাৎ অজানা কিছু। মাঝে মধ্যে এআই নির্মাতারাও বুঝে উঠতে পারেন না যে তাদের মডেল কেন এবং কীভাবে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসে। সিইও সুন্দর পিচাই নিজেও স্বীকার করেছেন যে কখনো কখনো এআই এমন ফলাফল তৈরি করে যা ব্যাখ্যা করা আদতে বেশ কঠিন।

একটি এআই কি সত্যিই নিজে নিজে শিখতে পারে?

বিশেষজ্ঞরা বলছেন, এআই সিস্টেমগুলো প্রায় সময় অপ্রত্যাশিত আচরণ প্রদর্শন করলেও, এগুলো মানব মস্তিষ্কের মতো শিখতে পারে না। মানুষ অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া ও যৌক্তিক চিন্তার মাধ্যমে ভাষা শেখে, কিন্তু এআই কেবল পরিসংখ্যানগত প্যাটার্ন এবং আগের ডাটার উপর নির্ভরশীল। যা “স্বশিক্ষা” বলে মনে হলেও তা আসলে নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ: কী অপেক্ষা করছে সামনে?

জেমিনাই, চ্যাটজিপিটি এবং মাইক্রোসফটের এআই টুলগুলোর দ্রুত উন্নয়ন ইঙ্গিত দেয় যে আমরা একটি নতুন প্রযুক্তিগত যুগে প্রবেশ করছি । যদিও এই সিস্টেমগুলো মানবসদৃশ আচরণ প্রক্রিয়াকরণে অত্যন্ত দক্ষ, তবে এগুলো এখনো সম্পূর্ণভাবে মানবিক বোধশক্তির সমতুল্য নয়। তবে ভবিষ্যতে এআই-এর স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি কোম্পানিগুলোর উচিত তাদের মডেলের প্রকৃত সক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করা, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বা শঙ্কা এড়ানো যায়। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি শক্তিশালী টুল, তবে এটি এখনো সত্যিকারের স্বনির্ভর শিক্ষার পর্যায়ে পৌঁছায়নি—এবং খুব দ্রুতই এটি মানবিক বোধবুদ্ধি ও যুক্তির প্রতিস্থাপন করবে তাও সম্ভব নয় বলে ধারণা করছেনে এআই বিশ্লেষকরা।

“তথ্যসূত্র”

কিভাবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিপ্লব ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আধুনিক ব্যবসায়িক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধারণা। কোনো বাজারে কি পরিমাণ পণ্য প্রয়োজন আর কি পরিমাণ পণ্য সরবরাহ করা যাবে এই ব্যবস্থাপনা বিষয়ক চিন্তাভাবনাই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট । পণ্য ও পরিষেবার নির্বিঘ্ন উৎপাদন ও বিতরণের উপর এটি নির্ভর করে।

যথাযথ সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত করে যে কাঁচামাল কার্যকরভাবে চূড়ান্ত পণ্যতে রূপান্তরিত হচ্ছে এবং ন্যূনতম অপচয় ও সর্বাধিক মানের সাথে ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতা সরবরাহ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) এর সংযুক্তি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যা নমনীয়তা, দক্ষতা এবং স্থায়িত্বকে বাড়িয়ে তুলতে সাহায্য করছে।

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কী

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট  হল এমন একটি প্রক্রিয়া যা সরবরাহকারী, প্রস্তুতকারক এবং বিতরণকারীদের কার্যক্রম সমন্বিত করে ভোক্তার চাহিদা পূরণ করে। এর মূলত পাঁচটি ধাপ রয়েছে:

১। পরিকল্পনা: চাহিদার পূর্বাভাস, সম্পদের সাথে সামঞ্জস্য এবং যন্ত্রপাতি ও শ্রমের ক্ষমতা ব্যবস্থাপনা।

২। সরবরাহ: উচ্চ-মানের কাঁচামাল প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহের জন্য শক্তিশালী সরবরাহকারী চেইন তৈরি।

৩। উৎপাদন: কাঁচামালকে চূড়ান্ত পণ্যতে রূপান্তর করার জন্য কার্যকরী প্রক্রিয়াগুলির যথাযথ ব্যবহার ও উৎপাদন।

৪। বিতরণ: সময়মতো এবং সাশ্রয়ী উপায়ে পণ্য সরবরাহ করা।

৫। রিটার্ন: গ্রাহক ফেরতের জন্য বিপরীত লজিস্টিক পরিচালনা এবং গুণগত উন্নয়নের জন্য অন্তর্দৃষ্টি সংগ্রহ।

কিভাবে AI সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রূপান্তর করছে

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) এর গ্রহণযোগ্যতা শিল্পের বিপ্লব ঘটাচ্ছে। যা ব্যবসায়িক জটিলতা এবং ব্যাঘাত সমাধান করছে, দক্ষতা বৃদ্ধি করছে এবং উদ্ভাবনকে উৎসাহিত করছে। এর মধ্যে অন্তর্ভুক্ত আছেঃ

১. উন্নত চাহিদা পূর্বাভাস

এ আই চালিত প্রেডিকটিভ অ্যানালিটিক্স পূর্ববর্তী ডেটা ব্যবহার করে বাজারের প্রবণতা এবং ভোক্তা আচরণের পূর্বাভাস দেয়। এটি কোম্পানিগুলোকে উৎপাদন, ইনভেন্টরি এবং পূর্ণ  প্রক্রিয়া মানিয়ে নিতে সক্ষম করে তোলে। এছাড়াও সময়মতো পণ্য প্রাপ্যতা এবং অপচয় হ্রাস নিশ্চিত করে।

২. উপযোগী সরবরাহকারী ব্যবস্থাপনা

কৃত্রিম বুদ্ধিমত্তা সরবরাহকারীর মূল্যায়ন এবং ঝুঁকি মূল্যায়নকে স্বয়ংক্রিয় করে, যা উন্নত সরবরাহকারী নির্বাচন এবং আরও দৃঢ় অংশীদারিত্ব তৈরি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা -চালিত চ্যাটবট যোগাযোগ সহজ করে, ত্রুটি হ্রাস করে এবং দক্ষতা বৃদ্ধি করে।

৩. লজিস্টিক এবং পরিবহন ক্ষমতায়ন

কৃত্রিম বুদ্ধিমত্তা -চালিত টুলগুলো ডেলিভারি রুটকে উন্নত বা অপ্টিমাইজ করে, যা ট্রাফিক প্যাটার্নের শক্তিশালী দিকগুলোকে বিবেচনা করে। রিয়েল-টাইম ট্র্যাকিং সাপ্লাই চেইন জুড়ে দৃশ্যমান থাকে ফলে, বিলম্ব হয় না ও গ্রাহক সন্তুষ্টি বাড়ায়।

৪. প্রেডিকটিভ মেইন্টেনেন্স এবং গুণমান নিয়ন্ত্রণ

মেশিন লার্নিং অ্যালগরিদম পূর্ববর্তী ডেটা বিশ্লেষণ করে পণ্যের ব্যর্থতার পূর্বাভাস দেয় এবং এর গুণমান বজায় রাখে। এটি দক্ষতা বাড়ায় এবং গ্রাহকের আস্থাকে নিশ্চিত করে।

৫. ইনভেন্টরি ব্যবস্থাপনা

কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ব্যবহার করে ইনভেন্টরি ধারণ খরচ এবং পরিষেবা স্তরের মধ্যে ভারসাম্য রক্ষা করে। রিয়েল-টাইম ট্র্যাকিং এবং অটোমেশন ক্রয় এবং সকল কার্যক্রমকে সহজতর করে, যা খরচ কমায়।

৬. স্থায়িত্ব এবং ঝুঁকি ব্যবস্থাপনা

কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুঁকি সনাক্ত এবং তা মেরামতের কৌশলগুলি প্রস্তাব করে সাপ্লাই চেইনের স্থিতিশীলতা বৃদ্ধি করে। এটি কম্পিউটার ভিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মতো প্রযুক্তিগুলির সাথে সুসংহত হয়ে স্থায়িত্ব এবং নিয়ন্ত্রক মানগুলির সাথে সামঞ্জস্য বজায় রাখে।

ভবিষ্যতের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও এতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে প্রচলিত কৌশল শুধুমাত্র খরচ কমানো এবং দক্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তবে এখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ একে আরও নমনীয় এবং প্রতিক্রিয়াশীল সিস্টেমে পরিণত করে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাগুলোকে আরও ভাল দৃশ্যমানতা এবং নিয়ন্ত্রণ প্রদানের মাধ্যমে যেকোনো দুর্যোগ বা সাইবার আক্রমণের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে, বিশাল ডেটাসেট বিশ্লেষণ এবং প্যাটার্ন পূর্বাভাসে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রোঅ্যাকটিভ সিদ্ধান্ত গ্রহণকে সহজতর করে, যা সাপ্লাই চেইনকে আরও শক্তিশালী করে তোলে।

সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগ ব্যবসা ক্ষেত্রে একটি গেম-চেঞ্জার। এটি ব্যবসায় অতুলনীয় দক্ষতা, স্বচ্ছতা এবং গ্রাহক সন্তুষ্টি প্রদান করে। যদিও চ্যালেঞ্জ রয়েছে তবে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক সম্ভাবনা একটি স্থিতিশীল এবং টেকসই সাপ্লাই চেইন ইকোসিস্টেমের পথ প্রশস্ত করে যা ভবিষ্যতের ব্যবসা বাণিজ্যের জন্য লাভজনক হবে।

“তথ্যসূত্র”

এআই বদলে দিচ্ছে গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতা।
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ ইসফাকুল কবির

গ্রাহক সেবার মান উন্নয়নে এআই বা আরটিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি আজ এক বিপ্লব সৃষ্টি করেছে। ধরুন আপনি ভ্রমণ ভিডিও দেখতে পছন্দ করেন, খেয়াল করে দেখবেন আপনার ফেসবুকের নিউজ ফিডে ভ্রমণ সম্পর্কিত ভিডিও বেশি আসে। একই পদ্ধতি ব্যবহার করে আমাজন, নেটফ্লিক্স, এবং ফেসবুকের মতো বড় বড় কোম্পানি। এআই ব্যবহার করে তাদের গ্রাহকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতার ব্যবস্থা করছেন। যেখানে গ্রাহকদের পছন্দ এবং তাদের রুচির  সাথে যায় এমন কিছুই তাদের সামনে বার বার তুলে ধরা হয়। তবে প্রযুক্তির এই অগ্রগতি কেবল ব্যবসার জন্যই নয়, বরং গ্রাহকদের জীবন সহজতর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলুন আজ এই সম্পর্কে আরও বিস্তারিত জানি।

এআই কীভাবে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করছে

১। ব্যক্তিগতকৃত সেবা প্রদান

ফেসবুক এবং আমাজন এআই ব্যবহার করে তাদের গ্রাহকদের পছন্দের ভিত্তিতে কনটেন্ট এবং পণ্য সাজেস্ট করে। উদাহরণস্বরূপ, ফেসবুকের নিউজ ফিড এআই-এর মাধ্যমে প্রতিনিয়ত আপডেট হয়, যা ব্যবহারকারীদের আগ্রহের পছন্দের বিষয়গুলো বার বার সামনে নিয়ে আসে। আমাজন তার গ্রাহকদের কেনাকাটার অভ্যাস বিশ্লেষণ করে নতুন পণ্য সাজেস্ট করে, যা তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করে তোলে। তাই গ্রাহকদের যখন যা প্রয়োজন তাই তারা তাদের সামনে আসে।

২. দ্রুত এবং কার্যকরী সেবা

চীনের আলিবাবা এআই-এর মাধ্যমে গ্রাহকদের ক্রয় প্রক্রিয়া দ্রুততর করেছে। যেমন ধরুন আপনি আলিবাবার ওয়েবসাইটে এআই চ্যাটবটের সাথে কথার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দ্রুত যময়ে পাচ্ছেন। একইভাবে, ভারতের জিও মার্ট এআই ব্যবহার করে তাদের গ্রাহকদের জন্য দ্রুত ডেলিভারির ব্যবস্থা করেছে।

৩. উন্নত বিশ্লেষণ

এআই ব্যবহার করে মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ করা এখন অনেক সহজ। কোম্পানিগুলো তাদের গ্রাহকদের চাহিদা বুঝতে এবং সেই অনুযায়ী পণ্য ও সেবা প্রদান করতে সক্ষম হচ্ছে। উদাহরণস্বরূপ, নেটফ্লিক্স তার গ্রাহকদের দেখা কনটেন্ট বিশ্লেষণ করে নতুন সিনেমা বা সিরিজ সাজেস্ট করে আসছে। এতে করে গ্রাহকদের সময় নিয়ে কষ্ট করে কিছু খুঁজতে হচ্ছে না বা হতাশ হয়ে নেটফ্লিক্স কিছু দেখার মত না পেয়ে ফিরে যাচ্ছে না।

৪. গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণ

এআই গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও স্মুথ এবং আনন্দময় করে তোলে। উদাহরণস্বরূপ, এআই পরিচালিত কাস্টমার সাপোর্ট সিস্টেম গ্রাহকদের সমস্যার দ্রুত সমাধান দেয়, যা তাদের সন্তুষ্টি বাড়ায়। ধরুন, আপনি স্পটিফাই ব্যবহার করেন আপনার পছন্দের গান শোনার জন্য। স্পটিফাই এআই ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের মনের খবর  ফিলিংস বুঝে আপনাকে গান শোনার পরামর্শ দিবে।

ব্যবসায়িক ক্ষেত্রে এআই-এর প্রভাব

১. রাজস্ব বৃদ্ধিতে অবদান

আমাজন এবং আলিবাবার মতো কোম্পানিগুলো এআই ব্যবহারের মাধ্যমে তাদের বিক্রয় অনেকগুণ বাড়াতে সক্ষম হয়েছে। আমাজন তার গ্রাহকদের এআই সেবা দেবার মাধ্যমে তাদের বিক্রি এবং লাভ দুটোই বাড়িয়েছে। ২০২৩ সালে আমাজনের মোট আয় ছিল ৫০০ বিলিয়ন ডলারের বেশি।

২. প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা

এআই কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে সাহায্য করে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এবং ইউরোপের বড় বড় কোম্পানিগুলো এআই ব্যবহার করে তাদের পণ্য ও সেবার মান উন্নত করছে। এআই-এর সাহায্যে কোম্পানিগুলো ভবিষ্যতের জন্য তাদের ব্যবসায়িক কৌশল তৈরি করছে। উদাহরণস্বরূপ, টেসলা তার স্বচালিত গাড়ি তৈরিতে এআই ব্যবহার করছে, যা পরিবহন খাতে একটি বড় পরিবর্তন এনেছে।

এই ব্যপারে মাইক্রোসফটের সিইও সত্য়া নাদেলা বলেন “এআইয়ের ভবিষ্যত হল এমন যন্ত্র তৈরি করা যা মানুষের সক্ষমতাকে শক্তিশালী করবে এবং মানুষকে আরও বেশি অর্জন করতে সাহায্য করবে, তবে এটি এমনভাবে করতে হবে যা ন্যায্য, স্বচ্ছ এবং গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল।”

ভবিষ্যতে ব্যবসা আরও বেশি এআই-নির্ভর হয়ে উঠবে। বড় ডেটা এবং মেশিন লার্নিং-এর সাহায্যে কোম্পানিগুলো আরও দক্ষ এবং উন্নততর গ্রাহক সেবা দিতে সক্ষম হবে।এআই এর যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে আর এই খারাপ দিক নিয়ে সতর্ক করেছেন টেসলা এবং স্পেসএক্স-এর সিইও এলন মাস্ক। তিনি বলেন “এআই মানুষের সভ্যতার অস্তিত্বের জন্য একটি মৌলিক ঝুঁকি।”

এআই প্রযুক্তি ইতোমধ্যেই গ্রাহক অভিজ্ঞতা এবং ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে। ফেসবুক, আমাজন, নেটফ্লিক্স, আলিবাবার মতো কোম্পানিগুলো এআই ব্যবহার করে তাদের সেবা উন্নত করছে এবং গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিচ্ছে। ভবিষ্যতে এআই ব্যবসার মূল চালিকা শক্তিতে রূপান্তর হবে এবং এর প্রভাব আরও বিস্তার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

“তথ্যসূত্র”

কৃত্রিম বুদ্ধিমত্তা: বাংলাদেশের উন্নয়নের নতুন দিগন্ত
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আয়শা মারিয়া

আধুনিক জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে মানব বুদ্ধিমত্তার বিকল্প হিসাবে কাজ করতে সক্ষম একটি মানবসৃষ্ট এজেন্টকে বোঝায়। এটি আধুনিক প্রযুক্তির বিপ্লবী আবিষ্কারগুলির মধ্যে একটি। প্রযুক্তি এবং পরিষেবার বিশ্বায়নের সঙ্গে  উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে লাভবান হচ্ছে।

ধরুন আপনার ঘুম ভাঙলো সকাল ৬টায় এবং আপনাকে ঘুম থেকে ডেকে তোলার এই কাজটি করলো একটি যন্ত্র! সকাল সকাল আপনার চা-নাস্তা বা পত্রিকাটিও আপনার টেবিলে হাজির। সকালের নাস্তা তৈরী করতে কোনো ঝামেলাই আপনাকে পোহাতে হলোনা। সঠিক সময়ে এবং নির্ভুলভাবে প্রস্তুত করে দিলো আপনারই কমান্ড দেওয়া কোনো যন্ত্র। ভেবে দেখুনতো আপনার এই বিষয়গুলো দৈনন্দিন কাজে কতটা উপকারি হবে!

এই পুরো বিষয়টিই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের উপস্থিতিতেই সম্ভব। আপনি যা করতে চান, সারাদিনে তা কোনরুপ বিরতি ছাড়া এবং নির্ভুলভাবে করে দিতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রটি। । তবে আপনাকে শুধুমাত্র কমান্ডটা ঠিকমত দিতে হবে।

উদাহরণস্বরূপ- বিশ্বের বড় অনলাইন বিকি-কিনির সাইট আমাজানের বড় শোরুমগুলোতে যখন আপনি কিছু কিনতে যাবেন, আপনাকে কোনোরূপ বিক্রেতার সাথে কথা বলতে হবেনা। কারণ, সেই দোকানের কর্মচারী হতে শুরু করে সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। এইরকম শ্রমিকের সংখ্যা প্রায় ১ লক্ষ। যার ফলে গতানুগতিক দক্ষতা সম্পন্ন কর্মীরা চাকরি হারাচ্ছে এবং পোগ্রামারদের চাহিদা তৈরী হচ্ছে।

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অবিরাম প্রচেষ্টার কারণে বাংলাদেশকে ডিজিটালভাবে উন্নত উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। সরকারের উদ্যোগে কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন এবং অন্যান্য বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রসহ বিভিন্ন খাতে প্রযুক্তির এই দ্রুত অনুপ্রবেশ গবেষকদেরকে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে একটি সমৃদ্ধশালী এবং অসাধারণ ভবিষ্যতের পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলি চিকিৎসা সেবা, অপরাধ নিয়ন্ত্রণ, শিক্ষা এবং পরিবহন মাধ্যমের ক্ষেত্রে সুবিধা প্রদান করে মানুষের সামাজিক জীবনে অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তন

বাংলাদেশ আন্তর্জাতিক কর্মক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির দ্রুত বিশ্বায়নের সাথে দেশকে ডিজিটাল করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ ও প্রবর্তন করেছে। বাংলাদেশ সরকার সরকারি ও বেসরকারি উভয় খাতেই উন্নত প্রযুক্তিগত ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কর্মক্ষেত্রের সাথে একটি সম্পূর্ণ ডিজিটাল চালিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে। সরকারের দ্বারা ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) স্থাপন, তথ্য ও সেবা প্রদানের একক স্টপ অ্যাক্সেস পয়েন্ট, সরকারি সেবা প্রদানকে বিকেন্দ্রীকরণ এবং পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছানোর জন্য গৃহীত হয়েছে।

বর্তমানে, বাংলাদেশে ৫৮৩৮টিরও বেশি ডিজিটাল সেন্টার রয়েছে যা ৪২২ মিলিয়ন নাগরিককে সেবা দিচ্ছে। সরকারি ও বেসরকারি খাতকে সেবা প্রদানের জন্য বিভিন্ন পোর্টাল চালু করা হয়েছে। বাংলাদেশকে এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আউটসোর্সিংয়ের জন্য একটি উদীয়মান দেশ হিসাবে বিবেচনা করা হয় কারণ মোবাইল ফোনের ব্যবহার, ইন্টারনেট সংযোগের সহজলভ্যতা, আইটি রপ্তানি আয় এবং বিভিন্ন সরকারি কার্যকলাপে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বাধিক ব্যবহার এবং সরকারি সংস্থায় ডিজিটাল অ্যাক্সেসের ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে।

২০১৮ সালে বাংলাদেশ সফলভাবে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করে মহাকাশ যাত্রার যুগে প্রবেশ করে। সম্প্রতি বাংলাদেশ সরকার ২০২৪ সালের মধ্যে দেশজুড়ে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। এই অভিলাষী উদ্যোগ ডিজিটাল সংযোগে বিপ্লব ঘটাবে, দ্রুত ইন্টারনেট গতি সক্ষম করবে এবং বিভিন্ন প্রযুক্তিগত অগ্রগতির দ্বার উন্মোচন করবে।

বাংলাদেশ এর বিভিন্ন সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকা শক্তি। জনসংখ্যার ৩০% এরও বেশি মানুষ্যের জীবিকা নির্বাহের মূল ভিত্তি এটি। বাংলাদেশের কৃষি খাতে এআই বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, যেমন: ফসলের রোগ নির্ণয়, মাটি পরীক্ষা, সেচ ব্যবস্থাপনা ইত্যাদি। সরকার আরও ২০০ টিরও বেশি তথ্য কেন্দ্র স্থাপন করেছে যেখানে অভিজ্ঞ কৃষকরা অন্যদের আরও ভালো কৃষি পদ্ধতির বিষয়ে পরামর্শ দিতে পারে।

কৃষি.গভ.বিডি ওয়েবসাইট এবং ৩৩৩১ নম্বরের হেল্পলাইনগুলো অতিরিক্ত সহায়তা দেয়। ২০১৮ সালের অর্থনৈতিক জরিপ অনুযায়ী, কৃষি বাংলাদেশের জিডিপিতে ১৪% এরও বেশি অবদান রাখে।

পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা

বাংলাদেশের পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব ঘটাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে রাস্তার অবকাঠামোতে দ্রুত উন্নয়ন ঘটেছে, যার মধ্যে এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল ব্যবস্থার নির্মাণ অন্যতম। কৃত্রিম বুদ্ধিমত্তা -চালিত ব্যবস্থা ট্রাফিক প্রবাহকে অপ্টিমাইজ করছে, যানজট কমিয়ে আনছে এবং সামগ্রিক পরিবহন দক্ষতা উন্নত করছে। তবে, ডেটা গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার মতো চ্যালেঞ্জগুলো সম্বোধন করা প্রয়োজন এই খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা -এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানোর জন্য।

শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা

বাংলাদেশের শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লব আনতে প্রস্তুত। এআই ব্যবহার করে আমরা শিক্ষার অভিজ্ঞতা বাড়াতে, নির্দেশনা ব্যক্তিগতকৃত করতে এবং শিক্ষার্থীর ফলাফল উন্নত করতে পারি। এআই-চালিত সরঞ্জাম শিক্ষার্থীর পারফরম্যান্স ডাটা বিশ্লেষণ করে শক্তি, দুর্বলতা এবং শিক্ষার ফাঁক চিহ্নিত করতে পারে। এআই প্রশাসনিক কাজ স্বয়ংক্রিয় করতে পারে, শিক্ষকদের ছাত্রদের সঙ্গে আরও অর্থপূর্ণ মিথস্ক্রিয়তায় মনোনিবেশ করার সুযোগ করে দেয়।

আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা

বাংলাদেশের আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত পরিবর্তন আনছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গ্রাহক সেবা উন্নত করতে, প্রতারণা শনাক্ত করতে এবং ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে। বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে, এআই -চালিত সিস্টেম প্যাটার্ন এবং অস্বাভাবিকতা চিহ্নিত করতে পারে, যা প্রতারণামূলক কার্যকলাপের প্রাথমিক সনাক্তকরণের সুবিধা দেয়।

স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বাস্থ্যসেবা খাতে রোগ নির্ণয়, ওষুধ আবিষ্কার এবং অস্ত্রোপচার পদ্ধতিতে সহায়তা করেছে। তবে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখনও পর্যন্ত এআই এর সম্ভাবনার পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারেনি। যদিও কিছু প্রাথমিক অ্যাপ্লিকেশন রয়েছে, তবুও ব্যাপক গ্রহণযোগ্যতা এখনও অনুপস্থিত। ফলে অনেকের জন্য স্বাস্থ্যসেবা ফলাফল অপর্যাপ্ত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে সীমিত প্রযুক্তিগত অবকাঠামো, দক্ষ পেশাদারদের অভাব ইত্যাদি চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে হবে। সক্রিয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার এআই এর রূপান্তরকারী ক্ষমতা কাজে লাগাতে পারে এবং সমস্ত বাংলাদেশির জন্য স্বাস্থ্যসেবার মান উন্নত করতে পারে।

কর্মক্ষেত্র থেকে দৈনন্দিন জীবন পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এআই কেবল জীবনকে সহজ করে তোলেইনি, বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধিকে প্রভাবিত ও ত্বরান্বিতও করেছে। এটি কেবল একটি দেশের অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামাজিক উন্নয়নকেই প্রভাবিত করে না, বরং তথ্য ও তথ্য বিনিময়ের ব্যক্তিগত পছন্দকেও প্রভাবিত করে। কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক বাজারে একটি দেশের ভবিষ্যত অর্থনৈতিক অবস্থার পূর্বাভাস দেয়। এটি একটি জাতিকে বিশ্বব্যাপী প্রযুক্তিগত ক্ষেত্রে অবস্থান নিশ্চিত করে।

“তথ্যসূত্র”

মিডজার্নি আপনার কল্পনাকে ছবিতে রূপান্তর করবে
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়শা মারিয়া

আপনি এমন একটি জগৎ চিন্তা করুন যেখানে আপনার কিছু কল্পনা বা চিন্তা আপনার দেওয়া বর্ণনা অনুযায়ী হুবুহু জেনারেট করে একটি ছবি তৈরি করে  দিতে পারবে। যা মিডজার্নির ব্যবহারের মাধ্যমে ঘটানো সম্ভব। এটি এমন একটি ওয়েবসাইট যা আপনার কল্পনাপ্রসূত বর্ণনার উপর ভিত্তি করে চিত্তাকর্ষক লোগো, আর্টওয়ার্ক এবং অন্যান্য গ্রাফিক্স তৈরি করে দিতে পারে ।

মিডজার্নিকে এমন এক যাদুকরী শিল্পীর সাথে তুলনা করা যেতে পারে, যিনি আপনার চিন্তাভাবনা ও কল্পনাকে বুঝে সেগুলোকে বাস্তবে এঁকে দিতে পারবেন। বর্তমানে এই প্রযুক্তিটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এর পরিচয় এবং ব্যবহার করার পদ্ধতি এখনও অনেকের কাছেই নতুন।

মিডজার্নির প্রতিষ্ঠাতা ডেভিড হোলজ বিশ্বাস করেন যে, মিডজার্নি এআই শিল্পে সৃজনশীলতার জন্য একটি বেশ কার্যকর টুল হতে পারে। তিনি এআই’কে এমন এক জিনিসের সঙ্গে তুলনা করেছেন যা ব্যবহার করে যেকোনো জিনিসই তৈরি করা যায়।

সাধারণত এই এআই আর্ট জেনারেটরকে লক্ষ লক্ষ ছবির প্রশিক্ষণ দেওয়া হয়। তারা এই ছবিগুলি থেকে শিখে এবং তারপরে তারা যা শিখেছে তার উপর ভিত্তি করে নতুন ছবি তৈরি করতে পারে। এটা অনেকটা বিভিন্ন পেইন্টিং দেখিয়ে কম্পিউটারকে আঁকা শেখানোর মতো। শিল্পী এবং ডিজাইনাররা তাদের কাজ তৈরির সহায়ক হিসেবে এটি ব্যবহার করতে পারে। তবে, কপিরাইট এবং ক্ষতিকারক বা বিভ্রান্তিকর ছবি তৈরি করার জন্য এআই  এর সম্ভাব্যতা নিয়েও উদ্বেগ রয়েছে।

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই আর্ট জেনারেটরগুলোর মধ্যে একটি হল মিডজার্নি। একটি  সুন্দর ছবি তৈরি করার জন্য আপনাকে একজন দক্ষ শিল্পী হতে হবে না । আপনি শুধু কয়েকটি শব্দ লিখলেই কয়েক মিনিটের মধ্যে চমৎকার ছবি তৈরি হয়ে যাবে। মিডজার্নি বাকিসব এআই  প্রযুক্তিগুলোর থেকে অনেক নতুন।

চলুন জেনে আসি এআই দিয়ে বিভিন্ন চমকপ্রদ ছবি তৈরি করতে কিভাবে মিডজার্নির ওয়েবসাইট ব্যবহার করবেন-

আপনি যদি আপনার ব্যবসার জন্য একটি সুন্দর লোগো তৈরি করতে চান অথবা একটি বিজ্ঞাপনের জন্য একটি আকর্ষণীয় ছবি, তবে আপনি অনেক এআই-ভিত্তিক অ্যাপ্লিকেশন অথবা মিডজার্নি’র ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এই সাইটটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার পছন্দের ছবির বর্ণনা লিখতে পারেন। এটি আপনার লেখা বর্ণনার ভিত্তিতে এই সাইটটি আপনাকে চারটি খুব ভালো মানের ছবি তৈরি করে দিবে।

মিডজার্নি যেভাবে কাজ করে–

মিডজার্নি আগে শুধু ডিসকোর্ড নামক একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করা যেত। এই অ্যাপ্লিকেশনে আপনাকে টেক্সট দিয়ে নির্দেশ দিতে হতো, যা অনেক সময় জটিল এবং বিরক্তিকর হতো। এই কারণে, মিডজার্নি গত বছর একটি নিজস্ব ওয়েবসাইট চালু করেছে।

প্রথমে, এই ওয়েবসাইট শুধুমাত্র সেই ব্যবহারকারীদের জন্যই ছিল, যারা ডিসকোর্ড-এ কমপক্ষে ১০,০০০টি চিত্র তৈরি করেছিল। কিন্তু এখন সবাই এই ওয়েবসাইট ব্যবহার করতে পারে। মিডজার্নি -এর ওয়েবসাইটে একটি ভালো দিক হলো, আপনি প্রথম ২৫টি চিত্র বিনামূল্যে তৈরি করতে পারেন। তারপরে আপনাকে অর্থ প্রদান করে একটি সাবস্ক্রিপশন নিতে হবে।

একটি বেসিক প্ল্যান মাসে ১০ ডলার বা বছরে ৯৬ ডলার, একটি স্ট্যান্ডার্ড প্ল্যান মাসে ৩০ ডলার বা বছরে ২৮৮ ডলার, একটি প্রো প্ল্যান মাসে ৬০ ডলার বা বছরে ৫৭৬ ডলার এবং একটি মেগা প্ল্যান মাসে ১২০ ডলার বা বছরে ১,১৫২ ডলার হবে। প্রতিটি লেভেল আপনাকে আরও দ্রুত ফলাফল দেয় এবং অন্যান্য সুবিধাও প্রদান করে। মিডজার্নি প্রাথমিকভাবে ব্যবহার করতে , আপনি বেসিক প্ল্যান দিয়ে শুরু করতে পারেন এবং দেখতে পারেন এটি আপনার জন্য কতটা কার্যকর।

যেভাবে আপনি মিডজার্নি ওয়েবসাইটটি ব্যবহার শুরু করবেন-

মিডজার্নি ব্যবহার করে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চমৎকার ছবি তৈরি করতে হলে শুরুতে আপনাকে মিডজার্নি ওয়েবসাইটে (মিডজার্নি.কম) একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার কাছে যদি ইতিমধ্যে গুগল বা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকে তাহলে সেগুলোই ব্যবহার করতে পারবেন।  অ্যাকাউন্ট তৈরির পর, ওয়েবসাইটের পাশে থাকা ‘এক্সপ্লোর’ অংশে গেলে অন্যান্য ব্যবহারকারীর তৈরি করা ছবি দেখতে পারবেন। এখানে আপনার পছন্দের ছবি ক্লিক করে জুম করে  দেখতে পারবেন, এমনকি ছবি তৈরি করার সময় ব্যবহৃত লেখাটি (প্রম্পট)ও দেখতে পারবেন।

এরপর, ক্রিয়েট অংশে গিয়ে “হোয়াট উইল ইউ ইমাজিন ” লেখার জায়গায় আপনি যে ধরণের ছবি চান তার বিবরণ লিখুন। আরও ভালো ফলাফলের জন্য ছবির ধরণ (স্টাইল)  ও উল্লেখ করতে পারেন।  অবশেষে, লিখাটি লিখে এন্টার বাটনে চাপ দিন।

মিডজার্নি আপনার দেওয়া বিবরণ অনুযায়ী চারটি ভিন্ন ছবি তৈরি করবে। আপনি কোন ছবি পছন্দ করলেন, তার উপর নির্ভর করে মিডজার্নি আরও নতুন নতুন ছবি তৈরি করতে পারে। এইভাবে খুব সহজেই মিডজার্নি ব্যবহার করে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চমৎকার ছবি তৈরি করতে পারবেন।

মিডজার্নি-তে একটি রেফারেন্স ইমেজ ব্যবহার করে যেভাবে একটি নতুন ইমেজ তৈরি করতে পারবেন-

মিডজার্নি একটি প্রোগ্রাম যা আপনাকে শুধুমাত্র লেখার মাধ্যমে ইমেজ তৈরি করতে সাহায্য করে তবে আপনি যদি চান, তাহলে আপনি একটি ইমেজও ব্যবহার করতে পারেন। এই ইমেজটি আপনার তৈরি করতে চাওয়া নতুন ইমেজের রূপ, ডিজাইন এবং রঙের জন্য একটি গাইড হিসেবে কাজ করবে।

একটি ইমেজ ব্যবহার করে মিডজার্নি -এ ইমেজ তৈরি করার জন্য, আপনাকে প্রথমে /imagine কমান্ড লিখতে হবে। এরপরে ইমেজটির ওয়েব অ্যাড্রেস লিখতে হবে। এই অ্যাড্রেসটি .png, .gif, বা .jpg ফর্ম্যাটে থাকতে হবে।

আপনি যদি ইমেজের সাথে আরও কিছু লেখা বা প্যারামিটার যোগ করতে চান, তাহলে সেগুলো ইমেজ অ্যাড্রেসের পরে লিখতে হবে।

/imagine prompt: http://imageURL1.png description of what to imagine –parameter1 –parameter2

এভাবে আপনি একটি ইমেজ ব্যবহার করে মিডজার্নি -এ নতুন ইমেজ তৈরি করতে পারবেন।

মিডজার্নি ব্যবহার করে এমন সুন্দর ছবি তৈরি করা যায় যা হয়তো আমরা কখনো কল্পনাও করিনি। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা নতুন ধরনের পণ্য ডিজাইন করতে পারি, নতুন ধরনের গল্প লিখতে পারি। এই প্রযুক্তি ব্যবহার করে সব থেকে ভালো সুবিধা এটা হতে পারে যে, শিল্পীরা মিডজার্নি থেকে আইডিয়া নিয়ে আরো ভালো ভালো চিত্র অঙ্কনে এবং তাদের চিন্তাশক্তির পরিধি আরো বাড়াতে পারবেন।

“তথ্যসূত্র”

বাংলাদেশে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আয়শা মারিয়া

আজকের দিনে প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে চলেছে। এই সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই -এর উদ্ভাবন। এআই সারা বিশ্বের জন্য অনেক নতুন সুযোগ তৈরি করছে কিন্তু একই সঙ্গে চ্যালেঞ্জও তৈরি করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজের উপযোগী করে তোলে। কৃত্রিম বুদ্ধিমত্তা আইন বলতে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আদালতে যেসব মামলা হয়, সেগুলোর সঙ্গে জড়িত আইনগুলোকে বোঝায়।

যেমন- কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি হলে তার উপর কার কতটা অধিকার থাকবে, কৃত্রিম বুদ্ধিমত্তা যদি ভুল তথ্য দেয় তাহলে তার জন্য কে দায়ী হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের গোপনীয়তা লঙ্ঘন হলে কী হবে, এই ধরনের সব প্রশ্নের উত্তর “কৃত্রিম বুদ্ধিমত্তা” আইনেই খুঁজতে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে, তাই এ আই-কে নিয়ে আইন তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছে।

গত ৯ ডিসেম্বর ২০২৩ এ চেহারা শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ৩৬ ঘণ্টার বেশি সময় বিতর্কের পর ইউরোপীয় ইউনিয়নের সদস্য (ইইউ) দেশগুলোর প্রতিনিধি এবং আইনপ্রণেতারা কৃত্রিম বুদ্ধিমত্তা আইন তৈরির বিষয়ে প্রাথমিক চুক্তিতে একমত হয়েছেন। এই যুগান্তকারী চুক্তির লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগুলোকে নিয়ন্ত্রণ করা। গত ১৩মার্চ, ২০২৪-এ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন পাস করে।

প্রযুক্তির এত দ্রুত অগ্রগতি আমাদের কল্পনাকে ছাপিয়ে বহু দূর চলে গেছে যা আমাদের দৈনন্দিন জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র, যেখানে পড়ানো হয় কিভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে। তাই এআই-এর সঠিক ব্যবহারের জন্য সারা বিশ্বের দেশগুলোই নতুন নতুন আইন-কানুন তৈরি করছে।

কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন অপব্যবহার যেমন- এর ফলে বাড়ছে ডিপ ফেক ভিডিয়ো এবং ভয়েস ক্লোনিংয়ের মতো অপরাধমূলক কাজ। সেই কারণে বাংলাদেশে চালু হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা। এ বছর সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ আইন চালু হওয়ার ঘোষণা দিয়েছিলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই আইন প্রণয়নে কিছু বিলম্ব হচ্ছে।

এআই এর কিছু উল্লেখ্য সুবিধাজনক কাজ যেমন- এআই সিস্টেমগুলো চিকিৎসাক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের ক্যান্সার নির্ভুলভাবে সনাক্ত করতে পারে, এআই দ্রুত ও প্রচুর পরিমাণে ডেটা প্রক্রিয়া করতে পারে এবং কিছু কর্মক্ষেত্রে প্রচুর সংখ্যা এবং তথ্য নিয়ে কাজ করে, যেমন- অর্থ এবং স্বাস্থ্যসেবা ইত্যাদিতে নির্ভুল ভাবে কাজ করে। এআই চালিত রোবটগুলি কারখানায় বিপজ্জনক বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো কমান্ড দিয়ে রাখলে নিজে নিজেই করতে পারে। এআই আইনি নথি পর্যালোচনা বা ভাষা অনুবাদ করার মতো কাজে এটি বেশ দক্ষ।

এছাড়াও অনলাইন স্টোরগুলিতে আপনার পছন্দের উপর ভিত্তি করে পণ্যগুলি সুপারিশ করতে পারে। এআই-চালিত চ্যাটবটগুলি বিরতিহীন ভাবে কাজ করে চব্বিশ ঘন্টা গ্রাহক পরিষেবা সরবরাহ করতে পারে।  এআই ঔষধ এবং বিজ্ঞানের মত ক্ষেত্রগুলোতে গবেষণার গতি বাড়াতে সাহায্য করে থাকে। এআই পরিবেশ রক্ষা করতে,  যেমন- দূষণের মাত্রা নিরীক্ষণ বা বিপন্ন প্রাণীদের ট্র্যাক করতে ব্যবহার করা হয়।

এআই কীভাবে আমাদের উপকার করতে পারে উপরে তার কয়েকটি উদাহরণ দেখলাম মাত্র। এআই এর অনেক সুবিধার সঙ্গে এর কিছু অপকারি দিকও রয়েছে। যেমন- এটির আপগ্রেডেড ভার্সন ব্যবহার করা ব্যয়বহুল হতে পারে, এছাড়াও এআই কিছুক্ষেত্রে পক্ষপাতদুষ্ট। এআই কিছু চাকরি প্রতিস্থাপন এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এরকম আরো কিছু অপকারি দিক সম্পর্কে আমরা এখন জানবো-

বিশেষ হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং প্রশিক্ষিত পেশাদারদের প্রয়োজনের কারণে এআই সিস্টেমগুলি বিকাশ করা ব্যয়বহুল হতে পারে। এছাড়াও এআই সিস্টেম তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য উন্নত প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন। আমাদের এআই দক্ষতার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যথেষ্ট দক্ষ পেশাদার নেই। এআই সিস্টেমগুলো তাদের প্রশিক্ষণপ্রাপ্ত ডেটাতে উপস্থিত পক্ষপাতগুলি উত্তরাধিকার সূত্রে পেতে পারে। এআই মডেলগুলি প্রায়শই তাদের মূল প্রশিক্ষণের বাইরে কাজগুলি সম্পাদন করতে কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতির শিকার হয়। এআই নির্দিষ্ট কিছু পদের মানব কর্মীদের প্রতিস্থাপন হিসেবে কাজ করে থাকে এবং ভয়ংকর ব্যাপার হচ্ছে এআই সিস্টেম সাইবার আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন এমন একটি আইন তৈরি করেছে যা সারা ইউরোপে কম্পিউটার সুরক্ষা সম্পর্কে একই ধরনের নিয়ম তৈরি করার চেষ্টা করছে। ভারতও এমন একটি আইন তৈরি করেছে যা ভারতের ডিজিটাল শাসনের জন্য নতুন নিয়ম ।  এই আইনে কম্পিউটার সুরক্ষা, তথ্য গোপনীয়তা এবং এআই-এর নৈতিক ব্যবহার সম্পর্কে বলা আছে। ভিয়েতনামও এমন একটি আইন তৈরি করেছে যা ভিয়েতনামের শাসন, অর্থনীতি এবং সমাজকে ডিজিটালভাবে পরিবর্তন করার চেষ্টা করছে। এই আইনের মাধ্যমে ভিয়েতনামের প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বের অন্য কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করছে।

একইভাবে, আমাদের “ডিজিটাল বাংলাদেশ” এর স্বপ্ন সফল হবে কিনা, তা নির্ভর করে আমরা কতটা দক্ষতার সাথে এআই-এর জটিলতাগুলো পরিচালনা করতে পারি। বাংলাদেশে এআই-এর ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য যে আইন-কানুন তৈরি করা হবে, সেগুলোর মূল উদ্দেশ্য হবে নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার রক্ষা করা।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশের কারণে বিশ্ব দ্রুত গতিতে বদলে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশেরও এই প্রযুক্তিগত বিপ্লবের অংশ হওয়ার সুযোগ রয়েছে। তাই বাংলাদেশকে দায়িত্বের সাথে এআই ব্যবহার করার জন্য নির্দেশিকা তৈরি করতে হবে। যেমন- আপনি এমন একটি ভবিষ্যৎ কল্পনা করুন যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রাফিক পরিচালনায় সাহায্য করছে, কৃষিকাজকে উন্নত করছে এবং স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটিয়েছে।

এই ভবিষ্যৎ তখনই সম্ভব যদি বাংলাদেশ এমন কিছু নিয়ম-নীতি বা আইন তৈরি করে যা এআই এর অপব্যবহারকে রোধ করে দেশ এবং মানুষের স্বাভাবিক জীবনকে আরো সহজ ও সুন্দর করবে।

“তথ্যসূত্র”

চ্যাটজিপিটি: ওপেন এআই এর নতুন দ্বার উম্মোচনের গল্প
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়শা মারিয়া

আজকের এই টেক দুনিয়ায় ঝড় তোলা চ্যাটজিপিটি বর্তমানে সব বয়সের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই আধুনিক দুনিয়ায় চ্যাটজিপিটির নাম শুনেনি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ফেসবুক বা ইন্সটাগ্রামের এক মিলিয়ন ইউজারের মাইলফলক ছুঁতে দুই বছর সময় লাগলেও চ্যাটজিপিটি কিন্তু মাত্র পাঁচ দিনে এক মিলিয়ন ইউজারের মাইলফলক ছুঁয়ে ফেলে।

আপনি লক্ষ করলেই দেখবেন, চ্যাটজিপিটি’র নামের মাঝেই এর কাজের অর্থ লুকানো রয়েছে। চ্যাট শব্দের অর্থ হলো কথোপকথন বা কনভার্সেশন, জি তে জেনারেটিভ, পি তে প্রি-ট্রেইনড, টি তে ট্রান্সফরমার- সুতরাং এর পূর্ণরূপ হলো জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার।

এটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি অ্যাপলিকেশন যাকে বলা হয় ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুলস’। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি একটি কৃত্রিম চ্যাটবট বা আলাপচারিতা করার অ্যাপ্লিকেশন। এটি বৃহত্তর ভাষা মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে যা ব্যবহারকারির সাথে সংযুক্ত হয়ে অবিকল অপর একজন ব্যক্তির মতো বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারে। এটি তার তথ্যভাণ্ডারে থাকা নানা তথ্য-উপাত্ত নিয়ে লিখিত প্রশ্নের জবাব হাজির করে। যে ফরম্যাটে বা যেভাবে চাওয়া হয়, অনেকটা সেভাবেই সে এসব উত্তর দেয়।

তবে অন্য সার্চ ইঞ্জিনের মতো চ্যাটজিপিটি এখনো লাইভ বা সরাসরি ইন্টারনেটে কাজ করে না। ইন্টারনেটে ২০২১ সাল পর্যন্ত যেসব তথ্য রয়েছে, শুধু সেগুলোই তার তথ্যভাণ্ডারে রয়েছে। চ্যাটজিপিটি চালু হয়েছে খুব বেশি দিন হয়নি বিধায় বর্তমানে এটি শুধুমাত্র আন্তর্জাতিকভাবে ইংরেজি ভাষায়ই ব্যবহৃত হচ্ছে। তবে পরবর্তী সময়ে অন্যান্য ভাষাও যুক্ত করার ব্যবস্থা করা হবে।

ইলন মাস্ক ও স্যাম আল্টমান ২০১৫ সালে “ওপেন এআই” নামক কোম্পানি প্রতিষ্ঠা করে যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। কিন্তু পরবর্তী ২ বছরের মাঝেই ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ফলে এই প্রজেক্টটি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। পরবর্তীতে মাইক্রসফট কোম্পানি এতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে এবং ২০২২ সালের ৩০ শে নভেম্বর এটি প্রোটো টাইপ হিসেবে বাজারে আসে।

এটি প্রচুর পরিমাণে ডেটা থেকে প্রতিক্রিয়া তৈরি করতে পারে। চ্যাটজিপিটি সৃষ্টিতে একের অধিক ব্যক্তির ভূমিকা থাকলেও ইলিয়া সুটস্কেভার এবং স্যাম অল্টম্যানই ছিলেন মুখ্য ব্যক্তিত্ব। এটি ‘জিপিটি’ আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ২০১৮ সালে চালু করা হয়েছিল। জিপিটি মানুষের মতো কথোপকথন এবং নিজের মতামত ও দিতে পারে যা ছিল প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণে একটি বড় পদক্ষেপ।

২০১৯ সালে প্রকাশিত জিপিটি-২ মডেলটি চ্যাটজিপিটি-এর অগ্রগতিতে একটি বড় পদক্ষেপ ছিল। তবে অপব্যবহারের সম্ভাবনা থেকে চ্যাটজিপিটি  বর্তমানে নানা রকম উদ্বেগের এর সৃষ্টি করছে। ওপেনএআই শুরুতে জিপিটি প্রাথমিকভাবে রিলিজ করলেও পরে এটি সম্পূর্ণ ফিচার দিয়ে প্রকাশ করে । জিপিটি-২ এর ১.৫ বিলিয়ন প্যারামিটার সহ, ভাষা তৈরির ক্ষমতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। ডায়ালগ সিস্টেমের জন্য জিপিটি-২ কথোপকথনমূলক এ আই এর কাজ করছে। নভেম্বর ২০১৯-এ ওপেন এ আই-এর চ্যাটজিপিটি-এর রিলিজ এ আই-চালিত চ্যাটবটগুলিতে একটি মাইলফলক।

তবে এটি প্রায়শই ভুল বা অর্থহীন উত্তর তৈরি করে থাকে। তাই ওপেন এআই ‘ফাইন-টিউনিং’ এবং ‘রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে’র মাধ্যমে চ্যাটজিপিটি-এর কর্মক্ষমতা এবং নিরাপত্তা উন্নত করার চেষ্টা করছে। এই কৌশলগুলি চ্যাটজিপিটিকে কাস্টম ডেটাসেট এবং ক্ষতিকারক বা পক্ষপাতদুষ্ট কন্টেন্ট তৈরির সাথে সম্পর্কিত সমস্যার সমাধান করার অনুমতি দেয়। ওপেনএআই গবেষণা সম্প্রদায়কে সংযুক্ত করতে এবং চ্যাটজিপিটি -এর সক্ষমতা আরো উন্নত করতে প্রতিযোগিতাও শুরু করে দিয়েছে। বর্তমানে ওপেনএআই এর সাথে সম্পৃক্ত নয় এমন গবেষকদের সহযোগিতা চ্যাটজিপিটিকে পরিমার্জিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

২০২০ সালের জুনে ওপেন এ আই চ্যাটজিপিটি-৩ উন্মোচন করেছে। এই মডেলটির তৃতীয় সংস্করণে ১৭৫ বিলিয়ন প্যারামিটার রয়েছে। এই সংস্করণটি অভূতপূর্ব ক্ষমতার সাথে মানুষের মতো কথা বুঝতে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম। জিপিটি-৩ প্রায় প্রতিটি দিক থেকে আগের সংস্করণগুলিকে ছাড়িয়ে গেছে। এটি গ্রাহক সহায়তা, কন্টেন্ট তৈরি, ভাষা অনুবাদ এমনকি সৃজনশীল লেখাতেও কাজ করছে। কোম্পানি এবং ডেভেলপাররা তাদের  অভিজ্ঞতা আরো স্বতন্ত্র উপায়ে প্রতিষ্ঠিত করতে তাদের প্ল্যাটফর্মে জিপিটি-৩ এর সাহায্য নিচ্ছে। চ্যাটজিপিটি এর সর্বশেষ সংস্করণটিকে বলা হয় জিপিটি-৪। এটি একটি সুপার স্মার্ট এআই আপগ্রেডেড সংস্করণ। এই মডেল কমান্ড করা কাজগুলি দ্রুত করতে পারে এমনকি ভয়েস ব্যবহার করে আপনার সাথে কথাও বলতে পারে।

এখন কোড ইন্টারপ্রেটারের মাধ্যমে টেক্সট, ছবি, ভিডিও, শব্দ এবং কম্পিউটার কোডের মতো বিভিন্ন ধরনের তথ্য বোঝা এবং তৈরি করা যায়। এটি জিপিটি-৪ নামক এআই মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি সঠিক ফলাফল বুঝতে এবং প্রদানেও সক্ষম। ইন্টারনেট ইউজাররা এখন এই নতুন টুল সম্পর্কে খুব উত্তেজিত এবং এটি সবার কাছে খুব জনপ্রিয়ও হয়ে উঠছে। যদিও এটি একটি শক্তিশালী টুল, তবুও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং সবকিছু করতে পারে না ।

ইতিমধ্যে চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ, জিপিটি-৫ সম্পর্কে কথা হচ্ছে। যে সংস্থাটি জিপিট-৪, ওপেনএআই তৈরি করেছে। এমনকি তারা জিপিটি-৫-এর জন্য একটি নাম নিবন্ধন করেছে। কিন্তু ওপেনএআই-এর প্রধান বলেছেন যে, তারা এখনও জিপিটি-৫ নিয়ে কাজ শুরু করেনি। তারা পরবর্তী সংস্করণে যাওয়ার আগে জিপিটি-৪ নিরাপদ কিনা তা নিশ্চিত করতে চায়।

চ্যাটজিপিটির এই সময়ের সাথে সাথে আপডেটেড ভার্সনগুলি জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে বিভিন্ন নৈতিক সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। তবে ওপেনএআই এর নির্মাতারা জিপিটির এই নৈতিকতা নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা সমাধানের কাজ করছে। চ্যাটজিপিটি ব্যাপকভাবে অ্যাক্সেসযোগ্য করার জন্য, ওপেনএআই ২০২১ সালে চ্যাটজিপিটি “এপিআই” প্রকাশ করেছে যা ডেভেলপারদেরকে অ্যাপ্লিকেশনগুলিতে একীভূত করার সুযোগ দেয়। এটি চ্যাটজিপিটি-এর ভাষা ক্ষমতার উদ্ভাবন এবং গণতান্ত্রিক অ্যাক্সেসকে উৎসাহিত করেছে। বিশ্বব্যাপী গবেষকরা যোগাযোগের ক্ষেত্রে এআই-এর সম্ভাবনাকে প্রসারিত করে নতুন অ্যাপ্লিকেশন অন্বেষণ করছেন। ভবিষ্যতে আরও বাস্তববুদ্ধিসম্পন্ন এবং প্রসঙ্গ-সচেতন কথোপকথনমূলক এআই-এর সংস্করণ এর সম্ভাবনা রয়েছে।

চ্যাটজিপিটি একটি কম্পিউটার সাধারণ প্রোগ্রাম হিসাবে শুরু হলেও সময়ের সাথে সাথে এটি আরও স্মার্ট হয়ে উঠেছে। চ্যাটজিপিটি দেখায় যে কম্পিউটারগুলো কী করতে পারে এবং কীভাবে তারা ভবিষ্যতে আমাদের সাহায্য করতে পারে। এই এআই ভাষার মডেল, বর্তমান বিশ্বে অনেক উপায়ে ব্যবহার করা যেতে পারে, কিছু ভাল এবং কিছু খারাপ। চ্যাটজিপিটি প্রকাশ শুধুমাত্র এআই এর উন্নয়নই নয় আমাদের দৈনন্দিন ও কর্মজীবন রূপান্তরেও উৎসাহিত করেছে।

তাই এই এআই বিপ্লবের অংশ হতে, আপনাকে অবশ্যই শিখতে হবে কিভাবে নতুন প্রযুক্তির ব্যবহার করতে হয়।

“তথ্যসূত্র”