কারেন্সী – BizTech Standard

একক মুদ্রা ইউরো: সুবিধা ও চ্যালেঞ্জ
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ ইসফাকুল কবির

ইউরোপের দেশ গুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত মোট ২০টি সদস্য দেশ বর্তমানে একক এই ইউরো মুদ্রা ব্যবহার করছে। ইউরোপের দেশ গুলোর জন্য এই মুদ্রা কেবল অর্থনৈতিক কার্যক্রমকে সহজতর করেনি, বরং ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যবসা, বাণিজ্য এবং অর্থনৈতিক সংহতি বাড়িয়েছে। তবে, এই একক মুদ্রার সুবিধা যেমন রয়েছে, তেমনি বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। চলুন আজকে জেনে নেওয়া যাক ইউরো মুদ্রার ভালো এবং খারাপ দিক সম্পর্কে।

ইউরোর সুবিধা

১. অর্থনৈতিক সংহতি ও বাণিজ্যের প্রসার

ইউরো মুদ্রা ব্যবহারের ফলে ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্য অনেক সহজ হয়ে গেছে। বিভিন্ন মুদ্রার বিনিময় হার নিয়ে যে জটিলতা ছিল, তা দূর হয়েছে। এখন ইউরো ব্যবহারকারী দেশগুলো সরাসরি একই মুদ্রায় লেনদেন করতে পারে। যেমন, জার্মানি থেকে ফ্রান্সে কোনো পণ্য রপ্তানি করতে গেলে মুদ্রা পরিবর্তনের দরকার হয় না। এটি ব্যবসার খরচ কমিয়েছে এবং বিনিয়োগ বাড়িয়েছে। ধরুন, আপনি বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রপ্তানি করছেন। আগে প্রতিটি দেশে লেনদেন করার জন্য আলাদা আলাদা মুদ্রা রূপান্তর করতে হতো। এতে সময় এবং টাকা দুটোই বেশি লাগত।

২. পর্যটন খাতে সুবিধা

ধরুন, আপনি এক সপ্তাহের জন্য ইউরোপ ঘুরতে গেছেন। আগে যদি আপনি ফ্রান্স, জার্মানি, এবং স্পেন ঘুরতেন, তবে প্রতিটি দেশে ঢোকার আগে তাদের আলাদা মুদ্রা কিনতে হতো। এতে শুধু ঝামেলাই বাড়ত না, বরং আপনার ভ্রমণ ব্যয়ও বেশি হতো। কিন্তু এখন এই তিন দেশই ইউরো ব্যবহার করে। ফলে একবার ইউরো কিনলেই পুরো ভ্রমণ করতে পারবেন, আর নতুন মুদ্রা নিয়ে ভাবতে হবে না। এই বিষয়টি ইউরো ব্যবহারকারী প্রতিটি দেশের নাগরিকদের জন্য সমান সুবিধা প্রদান করে।

৩. মূল্য স্থিতিশীলতা

এখন চিন্তা করুন, যদি একটি দেশে মুদ্রার দাম বারবার ওঠানামা করে, তাহলে মানুষ ব্যবসা করতে বা ভ্রমণ করতে আগ্রহ হারিয়ে ফেলে। সেই দিক থেকেই ব্যতিক্রম ইউরো ব্যবহারকারী দেশগুলো কারণ তাদের একটি শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক (ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক) আছে, যারা এই মুদ্রার দাম স্থিতিশীল রাখতে কাজ করে। এর ফলে ইউরো অঞ্চলের মানুষ নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কাজ করতে পারে।

ইউরোর চ্যালেঞ্জ

১. স্বাধীন আর্থিক নীতি প্রয়োগের সীমাবদ্ধতা

ইউরো ব্যবহারকারী দেশগুলো তাদের আর্থিক নীতিতে পূর্ণ স্বাধীনতা হারায়। উদাহরণস্বরূপ, গ্রীস যখন অর্থনৈতিক সংকটে পড়ে, তখন তাদের নিজস্ব মুদ্রা থাকলে হয়তো অবমূল্যায়ন করে রপ্তানি বাড়ানোর সুযোগ পেত। কিন্তু ইউরো ব্যবহারের ফলে তারা এটি করতে পারেনি। এরুপ আরেকটি উদাহরণ হলো, স্পেনের মন্দা (২০০৮-২০১২)- তখন স্পেনের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদি তাদের নিজস্ব মুদ্রা থাকত, তবে অবমূল্যায়নের মাধ্যমে রপ্তানি বাড়িয়ে সংকট সামলানো যেত। কিন্তু ইউরো ব্যবহারের কারণে তারা তা করতে পারেনি, কারণ মুদ্রার মান নিয়ন্ত্রণ ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের হাতে।

২. ভিন্ন আর্থিক অবস্থার প্রভাব

ইউরোপের সব দেশের অর্থনীতি সমান শক্তিশালী নয়। উদাহরণস্বরূপ, জার্মানির মতো ধনী দেশগুলো ইউরো ব্যবহারের বড় সুবিধা পায় কারণ তাদের অর্থনীতি মজবুত। কিন্তু গ্রীস বা পর্তুগালের মতো দুর্বল অর্থনীতির দেশগুলো একক মুদ্রা ব্যবহারে সমস্যায় পড়ে। কারণ, তারা মুদ্রার মান কমিয়ে রপ্তানি বাড়ানোর সুযোগ পায় না। যদি গ্রীসের নিজস্ব মুদ্রা থাকত, তারা মুদ্রার মান কমিয়ে পণ্য সস্তায় রপ্তানি করতে পারত। কিন্তু ইউরো ব্যবহারের কারণে তারা এই সুবিধা পায় না, কারণ ইউরোর মান নির্ধারণ হয় পুরো অঞ্চলের অর্থনীতি অনুযায়ী।

৩. সংকট মোকাবিলার সীমাবদ্ধতা

ইউরো ব্যবহারের ফলে সদস্য দেশগুলো তাদের নিজস্ব অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না। একটি সাধারণ নীতি অনুসরণ করতে হয়, যা সংকট সমাধানে অনেক সময় দেরি করে। যেমন, গ্রীসের ঋণ সংকটের সময়, ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুসারে সমাধানের জন্য দীর্ঘ সময় লেগেছিল, যা তাদের অর্থনীতির আরও ক্ষতি করে।

ইউরোর ভবিষ্যৎ

ইউরো বর্তমানে একটি শক্তিশালী মুদ্রা হিসেবে বিশ্বে তার অবস্থান ধরে রেখেছে। এই মুদ্রা ব্যবস্থা নিয়ে ইউরোপীয়ান দের মধ্যে গর্বের শেষ নেই। এই নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন বলেন,  “ইউরো শুধু একটি মুদ্রা নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক।”

দিন দিন বিশ্বব্যাপী বাণিজ্যে এর গুরুত্ব বাড়ছে এবং বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ইউরো ডলারকে চ্যালেঞ্জ করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক লেনদেনে ইউরোর ব্যবহার বৃদ্ধির কারণে এটি একদিন ডলারের প্রতিদ্বন্দ্বী হতে পারে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল ইউরো চালু করার পরিকল্পনা করছে, যা ইউরোর বৈশ্বিক প্রতিযোগিতামূলক ক্ষমতা আরও শক্তিশালী করবে। তবে, কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও, ইউরো ভবিষ্যতে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ এবং ইউরোর সম্পর্ক

বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর দেশের জন্য ইউরোপের বাজার ধরা অনেক গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম বৃহত্তম বাজার, এবং ইউরো একটি একক মুদ্রা যা ব্যবহারের ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা একই মুদ্রায় লেনদেন করতে পারেন, যা সময় এবং খরচ দুটোই বাঁচায়। এতে করে বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ এবং লাভজনক হয়।

বর্তমানে ২০টি ইইউ সদস্য দেশ ইউরো ব্যবহার করছে, তবে ডেনমার্ক এবং সুইডেনের মতো কিছু দেশ তাদের নিজস্ব মুদ্রা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই দেশগুলোও আন্তর্জাতিক লেনদেনে ইউরো ব্যবহার করে। ইউরো ইউরোপের অর্থনৈতিক সংহতি এবং বাণিজ্যিক কার্যক্রমকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। যদিও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবুও ইউরো দীর্ঘমেয়াদে একটি সফল মুদ্রা হিসেবে নিজের অবস্থান বজায় রাখতে পারবে। ভবিষ্যতে বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে ইউরো অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যায়।

“তথ্যসূত্র”

চীনের ডিজিটাল ইউয়ানের আধিপত্যে কি চাপা পড়বে ডলার?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

বিভিন্ন দেশের নিজস্ব সরকারী মুদ্রা চালু থাকলেও বিদেশ বিভূঁইয়ে মার্কিন ডলারই ভরসা। বিদেশভ্রমণ, আমদানী রপ্তানি ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সব কাজ হয়ে থাকে মার্কিন ডলারের মাধ্যমে। তাই এটিকে বলা হয় আন্তর্জাতিক মুদ্রা। এবং নিঃসন্দেহেই পুরো বিশ্বের ওপর এই নিয়ে যুক্তরাষ্ট্রের এক ধরণের প্রভাব আছে।

যুগ পাল্টেছে। পূর্ব এশিয়ার দেশ চীন এখন নিজেকে বৈশ্বিক অর্থনীতিতে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে কৌশলগতভাবে কাজ করে চলেছে। বর্তমানে দেশটির অর্থনীতি প্রায় ১৭.৭ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির খাতায় নাম লিখিয়েছে। যদিও এখন পর্যন্ত মার্কিন ডলার বৈশ্বিক বাণিজ্যের ৮৭% নিয়ন্ত্রণ করে, তবে চীনের নতুন ডিজিটাল মুদ্রা, “ডিজিটাল ইউয়ান” বৈশ্বিক অর্থনীতিতে আরও প্রভাব বিস্তার করতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

ডিজিটাল ইউয়ান: কী এবং কেন?

ডিজিটাল ইউয়ান, যা ই-ইউয়ান নামেও পরিচিত, চীনের কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা একটি ডিজিটাল মুদ্রা। এটি বর্তমান টাকার ডিজিটাল সংস্করণ, যা ডিজিটাল ক্যাশ উত্তোলন, ইলেকট্রনিক লেনদেন, এবং পিয়ার-টু-পিয়ার ট্রান্সফারে সক্ষম। বর্তমানে এটি চীনের ১৭টি প্রদেশ এবং ২৬টি শহরে চালু রয়েছে এবং এর ব্যবহারকারী সংখ্যা ২৬ কোটিরও বেশি।

চীন এই মুদ্রাকে দেশব্যাপী জনপ্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে, যেমন সরকারি চাকরিজীবীদের বেতন ডিজিটাল ইউয়ানে প্রদান এবং উৎসবকেন্দ্রিক প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে এটি ছড়িয়ে দেওয়া। ২০২২ সালের প্রথম আট মাসে ডিজিটাল ইউয়ানের মাধ্যমে লেনদেন ছিল ১০০ বিলিয়ন ইউয়ান, যা ২০২৩ সালের প্রথম ছয় মাসে বেড়ে দাঁড়িয়েছে ১.৮ ট্রিলিয়নে ।

ডলারের বৈশ্বিক আধিপত্য

দশকের পর দশক ধরে, মার্কিন ডলার বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে আধিপত্য বিস্তার করে আসছে। এটি বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈশ্বিক ঋণের বাজারে প্রাধান্য বিস্তার করে। ২০২২ সালে বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রায় ৮৮% মার্কিন ডলারে সম্পন্ন হয়েছিল। এই আধিপত্য যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা দেয়, যেমন বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা এবং অর্থ পাচার প্রতিরোধ।

তবে চীনের ডিজিটাল ইউয়ান ডলারের এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার ধারণা করছে। ডিজিটাল ইউয়ান যদি সফল হয়, তবে এটি ডলারের বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ যেমন রাশিয়া এবং অন্যান্য দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে ইউয়ানের দিকে ঝুঁকছে। পাশাপাশি, চীন এম-ব্রিজ নামে একটি ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে, যা এমনকি সুইফট সিস্টেমের বিকল্প হতে পারে।

তবে বিশ্লেষকদের মতে, ই-ইউয়ান ডলারের অবস্থান সরিয়ে দেবে, এমন সম্ভাবনা কম। কারণ এখন পর্যন্ত ডলার একটি শক্ত অর্থনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে। তবে চীনের ডিজিটাল মুদ্রার আগমন বহুমুখী আর্থিক ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিজিটাল ডলার নিয়ে আলোচনা চললেও তা বাস্তবায়নে এখনও পিছিয়ে রয়েছে, যেই সুযোগ চীন কাজে লাগাতে পারে। এই পরিস্থিতিতে ডলার যদি নিজস্ব শক্তিমত্তা ও ক্ষমতার ওপর আস্থা হারায়, সেটাই তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।

“তথ্যসূত্র”

কেন জাপানি ইয়েন অন্যতম সমৃদ্ধ মুদ্রা হয়েও আজ পতনের মুখে
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

ইয়েনের সংক্ষিপ্ত ইতিহাস

বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা কাতারের দিনার বা আন্তর্জাতিক মুদ্রা যুক্তরাষ্ট্রের মার্কিন ডলার নিয়ে আলোচনা-সমালোচনা হয়তো লোকমুখে সবসময়ই থাকে, সেই তুলনায় জাপানি ইয়েনের কথা আমরা খুব একটা শুনিনা। তবে বর্তমানে বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ছোট্ট এই দেশটির সরকারী মুদ্রা তথা সর্বোপরি অর্থনৈতিক অবস্থা। জাপানি ইয়েন ১৮৭১ সালে মেইজি পুনর্গঠনের সময় চালু হয়। এটি জাপানের অর্থনৈতিক আধুনিকায়নের অংশ হিসেবে জটিল ফিউডাল মুদ্রা ব্যবস্থার পরিবর্তে একটি ভিন্নধর্মী মুদ্রা ব্যবস্থা গড়ে তোলে। শুরুতে স্বর্ণ ও রুপার মানের উপর ভিত্তি করে ইয়েনের স্থিতিশীলতা নিশ্চিত করা হত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতি মার্কিন ডলার সমান ৩৬০ ইয়েন নির্ধারিত হয়েছিল, যা জাপানের অর্থনৈতিক পুনর্গঠনে বেশ সহায়ক ছিল।

প্রায় এক শতক পরে ১৯৭১ সালে ব্রেটন উডস ব্যবস্থার পতনের পর ইয়েন ভাসমান বিনিময় হারে চলে আসে। ১৯৮০-এর দশকে জাপানে রপ্তানিভিত্তিক অর্থনীতির উত্থান হয়, ফলে ইয়েনের মান দ্রুত বৃদ্ধি পায়। তবে দুর্ভাগ্যক্রমে পরের দশকে অর্থাৎ ১৯৯০-এর দিকে বিশাল শেয়ার বাজার ধ্বস ইয়েনকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থবিরতার দিকে ঠেলে দেয়।

ইয়েনের মূল্যমানের ক্রমশ অস্থিরতা

কোন একটি নির্দিষ্ট নয় বরং ইয়েনের মানের অস্থির উঠানামা বেশ কয়েকটি কারণের উপর নির্ভরশীল। যেমন:

১. নিরাপদ মুদ্রার অবস্থান

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার সময় ইয়েনের মান বৃদ্ধি পায়, যা জাপানের রপ্তানি অর্থনীতির সাথে সংঘর্ষ সৃষ্টি করে।

২. নিজস্ব অর্থনৈতিক নীতি

জাপানের কেন্দ্রীয় ব্যাংকের সহজ মুদ্রানীতি, যেমন ঋণাত্মক সুদের হার এবং বন্ড ক্রয়, ইয়েনের মানকে দুর্বল করে দিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলো উচ্চ সুদের হার কার্যকর করছে, যা বিনিয়োগকারীদের সেদিকে দৃষ্টি আকর্ষণ করছে।

৩. বাণিজ্য এবং জ্বালানি নির্ভরতা

জাপান জ্বালানি আমদানির উপর নির্ভরশীল। বৈশ্বিক পণ্যের মূল্যবৃদ্ধি এর বাণিজ্য ঘাটতি বৃদ্ধি করেছে। এছাড়াও কম রপ্তানি প্রবৃদ্ধি ইয়েনের প্রবাহকে সীমিত করেছে। যার ফলে বাজারে ইয়েনের মানে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

বর্তমান পতনের কারণ

সাম্প্রতিক বছরগুলোতে জাপানি ইয়েনের মান ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর কারণগুলো হলো:

১. সুদের হারে পার্থক্য

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ উচ্চ সুদের হার কার্যকর করছে, যেখানে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের এখনও নিম্নহার বজায় রেখেছে।

২. দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক স্থবিরতা

জাপানের বয়স্ক জনসংখ্যার আধিক্য এবং কম অভ্যন্তরীণ চাহিদা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। যা ইয়েনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমাচ্ছে।

৩. ভুরাজনৈতিক সমস্যা

দুর্বল ইয়েন সাধারণত দেশের রপ্তানিকে সুবিধা দেয়, কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও প্রতিযোগিতা ইয়েনের দুর্বল মানের ফলে সীমিত হয়েছে। তাই এই বৈশ্বিক ঝুঁকির সময় নিরাপদ মুদ্রা হিসেবে ইয়েনের ভূমিকাও হ্রাস পাচ্ছে।

ভবিষ্যতের দিকনির্দেশনা

জাপানের নীতিগুলো মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য রাখলেও, কাঠামোগত সংস্কার ও বৈশ্বিক স্থিতিশীলতা ছাড়া ইয়েনের অবমূল্যায়ন অব্যাহত থাকবে। ইয়েনের অস্থিরতা বৈশ্বিক বাণিজ্য ও আর্থিক বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে ইতোমধ্যেই।

জাপানি ইয়েনের পতনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, একটি মুদ্রার স্থিতিশীলতা অভ্যন্তরীণ এবং বহিরাগত কারণগুলোর উপর কতটা নির্ভর করতে পারে। তাই শুধু অভ্যন্তরীণ নয় বরং আন্তর্জাতিক নীতির মিশ্রণে একটি মুদ্রার স্থিতিশীলতা নির্ধারণে জাপান সরকারের কাজ করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা । ইয়েনের ভবিষ্যৎ এখন নির্ভর করছে জাপান কীভাবে তাদের কাঠামোগত সংস্কার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে সেটার উপর।

“তথ্যসূত্র”

কুয়েতি দিনার যেভাবে বিশ্বের অন্যতম মূল্যবান মুদ্রায় পরিণত হলো
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

কুয়েতি দিনার হলো কুয়েতের সরকারী মুদ্রা, যা মধ্যপ্রাচ্যের বেশ ছোট তবে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ। এই মুদ্রা বিনিময় হারের দিক থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে পরিচিত। গত বছরের অক্টোবর মাসের তথ্য অনুযায়ী, ১ কুয়েতি দিনার সমান প্রায় ৩.২৩ মার্কিন ডলার, যা এটিকে বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুদ্রায় পরিণত করেছে।

কুয়েতের ভৌগোলিক অবস্থান আরব উপদ্বীপের উত্তর-পূর্ব কোণে এবং এর বিশাল তেলের মজুত কুয়েতি দিনারের শক্তি ও স্থায়িত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরো বা মার্কিন ডলারের মতো আন্তর্জাতিকভাবে প্রচলিত মুদ্রার তুলনায়, কুয়েতি দিনার প্রধানত কুয়েতে ব্যবহৃত হয়, যা এটিকে অনন্য ও বিশেষ করে তুলেছে।

কুয়েতি দিনারের ইতিহাস

কুয়েতি দিনার প্রথম চালু হয় ১৯৬১ সালে যখন কুয়েত যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এর আগে কুয়েতে ব্যবহৃত মুদ্রা ছিল ভারতীয় রুপি বিশেষত গালফ রুপি। তবে ষাটের দশকে দিনার চালুর মাধ্যমে কুয়েত অর্থনৈতিক স্বাধীনতা এবং আধুনিকায়নের পথে একধাপ এগিয়ে যায়।

১৯৯০ সালে ইরাক যখন কুয়েত আক্রমণ করে, কুয়েতে তখন ইরাকি দিনার চালু করা হয়। যুদ্ধের সময় ইরাকি বাহিনী কুয়েতের টাকার বিশাল ভান্ডার চুরি করে। ১৯৯১ সালে ইরাক থেকে মুক্তিলাভের পর কুয়েত নতুন নোট চালু করে এবং পুরোনো নোটগুলোকে বাতিল ঘোষণা করে।

এরপর থেকে এখন পর্যন্ত কুয়েতি দিনারের বিভিন্ন সংস্করণ চালু হয়েছে। সর্বশেষ ষষ্ঠ সংস্করণে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য এবং দৃষ্টিহীনদের ব্যবহারের সুবিধার জন্য নোটে টেক্সচার যুক্ত করা হয়েছে।

কুয়েতি দিনার কেন এত মূল্যবান?

কুয়েতি দিনারের উচ্চ মূল্য এবং স্থিতিশীলতা বেশ কয়েকটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং আর্থিক কারণের উপর নির্ভরশীল। যেমন:

১. তেলের সম্পদ

কুয়েত বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ, যা দেশটির সরকারি আয়ের ৮০% এর যোগান দেয়। তেলের জন্য বৈশ্বিক চাহিদা কুয়েতের অর্থনীতিতে এবং দিনারের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২. শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনা

কুয়েত বিশ্বে অন্যতম সেরা সুশৃঙ্খল আর্থিক নীতি অনুসরণ করে। কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটি যা কে আই এ নামে পরিচিত, বিপুল পরিমাণ সম্পদ যথাযথ নিয়মশৃঙ্খলা মেনে পরিচালনা করে, যা তেলের দাম ওঠানামার বা মন্দার সময়েও কুয়েতের অর্থনীতিকে স্থিতিশীল রাখে।

৩. কম জনসংখ্যা, উচ্চ মাথাপিছু আয়

কুয়েতের জনসংখ্যা কম, কিন্তু মাথাপিছু আয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। যা দেশের সামগ্রিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

৪. অর্থনীতির বৈচিত্র‍্যতা

তেলকে কেন্দ্র করে অর্থনীতি পরিচালনার পাশাপাশি, কুয়েত অর্থসংস্থান, অবকাঠামো এবং পর্যটনের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে, যা দেশের অর্থনীতিকে সর্বোপরি আরও স্থিতিশীল করে।

কুয়েতি দিনারের অর্থনৈতিক ও বৈশ্বিক গুরুত্ব

যদিও কুয়েতি দিনার সীমিত ভৌগোলিক এলাকায় ব্যবহৃত হয়, এর স্থিতিশীলতা এবং অধিক মূল্যের কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুয়েতের শক্তিশালী আর্থিক ব্যবস্থা, শূন্য সরকারি ঋণ, এবং নিয়মিত বাজেট উদ্বৃত্ত বিশ্ববাসীর কাছে দিনারের ভবিষ্যৎ নিয়ে আস্থা জোগায় যা একে অন্যতম একটি শক্তিশালী মুদ্রা হিসেবে বজায় থাকতে সাহায্য করে।

কুয়েতি দিনার শুধু একটি মুদ্রা নয়; এটি কুয়েতের অর্থনৈতিক সাফল্য এবং স্থিতিশীলতার প্রতীক। দেশের বিশাল তেল মজুত, সুপরিকল্পিত আর্থিক নীতি এবং কৌশলগত মুদ্রা ব্যবস্থাপনার উপর নির্ভর করে, এটি এখনও বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে অবস্থান করছে। বিনিয়োগকারী এবং মুদ্রা বিশ্লেষকদের জন্য কুয়েতি দিনার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ।

“তথ্যসূত্র”

কিভাবে যুক্তরাষ্ট্রের মুদ্রা হলো বৈশ্বিক মুদ্রা?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আনিকা তায়্যিবা

যদি সার্বজনীন মুদ্রার কথা বলি যা আপনি যেখানে চাইবেন ব্যবহার করতে পারবেন, আপনার মাথায় কোন মুদ্রার নাম আসবে? অবশ্যই মার্কিন ডলার! কখনও ভেবে দেখেছেন কোনো দেশের মুদ্রা কতটা শক্তিশালী বা দুর্বল তাও কিন্তু তুলনা করা হয় যুক্তরাষ্ট্রের সরকারী মুদ্রা অর্থাৎ মার্কিন ডলারের সাপেক্ষে। কিন্তু কেন? কীভাবে মার্কিন ডলার বিশ্বের অন্যতম প্রভাবশালী মুদ্রা হিসেবে দাঁড়িয়ে আছে? কেন আমরা নিজ দেশের বাইরে যেখানেই যাই না কেন মার্কিন ডলার সাথে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এটি কোনো সহসা অর্জন নয়; বরং দীর্ঘ সময় ধরে ইতিহাসের বিভিন্ন রাজনৈতিক ঘটনা, সিদ্ধান্ত এবং অর্থনৈতিক গতিবিধির কারণে মার্কিন ডলার আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে। চলুন জানা যাক আজ এই সম্পর্কেঃ

মার্কিন ডলারের উৎপত্তি

মার্কিন ডলারের ইতিহাস খুঁজতে গেলে দেখা যাবে এর গোড়াপত্তন হয় উপনিবেশিক যুগে। ১৬৯০ সালে ম্যাসাচুসেটস বে কলোনি যখন প্রথম কাগজের মুদ্রা প্রচলন করে, তখন তা মূলত সামরিক খরচ নির্বাহের জন্য ব্যবহৃত হত। তবে ১৭৮৫ সালের দিকে আনুষ্ঠানিকভাবে ডলারের চিহ্নটি গ্রহণ করা হয়, যা স্প্যানিশ আমেরিকান পেসোর থেকে অনুপ্রাণিত। এর পরিপূর্ণ রূপটি আসে ১৯০০ সালের শুরুতে, বিশেষ করে ১৯১৪ সালে, যখন ফেডারেল রিজার্ভ অ্যাক্ট পাস হওয়ার পর কেন্দ্রীয়ভাবে ডলার মুদ্রণ শুরু হয়।

সোনার মুদ্রার যুগ এবং এর পরিবর্তন

২০ শতকের শুরুর দিকে বিশ্বের অধিকাংশ উন্নত দেশ সোনার সাথে তাদের মুদ্রাকে সংযুক্ত করে এক ধরণের স্থিতিশীল বিনিময় হার নিশ্চিত করত। তবে, ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর অনেক দেশ সোনার মানদণ্ড স্থগিত করে এবং সামরিক খরচ চালাতে কাগজের মুদ্রার দিকে ঝুঁকে পড়ে। ফলে মার্কিন ডলারের বৈশ্বিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পথ সুগম হয়। এ সময় ব্রিটেনসহ অন্যান্য অনেক দেশ বিপুল অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়

বিশ্বযুদ্ধের পর মার্কিন অর্থনৈতিক শক্তি

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র শক্তিদের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহকারী প্রধান দেশ হিসেবে আবির্ভূত হয়। মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে সোনা দিয়ে মূল্য পরিশোধ করতে থাকে, যার ফলে যুদ্ধের শেষে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সোনা রিজার্ভের মালিক হয়ে ওঠে। এর ফলে, যুদ্ধ পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র একটি বিশেষ স্থান অর্জন করে।

ব্রেটন উডস চুক্তি

১৯৪৪ সালে, ৪৪টি মিত্র দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক জায়গায় একটি বৈঠক করেন। সেখানে বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থার একটি নতুন কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত হয়, যা ব্রেটন উডস চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে মার্কিন ডলারের বৈশ্বিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা নিশ্চিত হয়। কারণ, চুক্তি অনুযায়ী দেশগুলোর মুদ্রা আর সোনা সরাসরি বিনিময় না করা গেলে মার্কিন ডলারের সাথে বিনিময় বৈধ ছিল।

মার্কিন ডলারকে বৈশ্বিক মুদ্রা হিসেবে স্বীকৃতি প্রদান

ব্রেটন উডস চুক্তির ফলে মার্কিন ডলার আনুষ্ঠানিকভাবে বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে স্বীকৃতি অর্জন করে। অন্যান্য দেশগুলো তাদের ডলারের রিজার্ভ বাড়াতে শুরু করে এবং সেই রিজার্ভ সংরক্ষণের জন্য তারা মার্কিন ট্রেজারি সিকিউরিটি কিনে নিতে থাকে। তবে ১৯৭১ সালে, ডলারের প্রতি আস্থা কমতে শুরু করলে দেশগুলো তাদের ডলারের মজুদ সোনায় রূপান্তর করতে থাকে। তবে এর পরও মার্কিন ডলার তার বৈশ্বিক মুদ্রার অবস্থান ধরে রাখে।

বর্তমানে মার্কিন ডলারের অবস্থান

এখনও মার্কিন ডলার বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে বজায় আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুযায়ী, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভের একটি বড় অংশ ডলারে সংরক্ষণ করে থাকে, যা আনুমানিক ৫৯% এর সমান। পরবর্তীতে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশগুলো এই ডলার বিক্রি করে বা দ্রব্যপণ্য আমদানীর ক্ষেত্রে কাজে লাগায়।

বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনশীল, তাই ভবিষ্যতে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে এর অবস্থান টিকিয়ে রাখতে পারবে কিনা তা নিশ্চিত নয়। ডলারের পরে দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত মুদ্রা হলো ইউরো যা একদিন হয়তো ডলারকে প্রতিস্থাপন করতে পারে। তবে এর জন্য ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিভাগের অভাব বড় একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।

উপনিবেশিক যুগ থেকে ব্রেটন উডস চুক্তি পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে মার্কিন ডলার আন্তর্জাতিক অর্থনীতিতে আজ এই শক্ত অবস্থান তৈরি করেছে। যদিও সামনে চ্যালেঞ্জ রয়েছে, তবে মার্কিন ডলার এখনো বৈশ্বিক অর্থনীতির প্রধান রিজার্ভ ও বিনিময় মুদ্রা হিসেবে কাজ করে যাচ্ছে।

“তথ্যসূত্র”

জানেন কি! বিশ্বে কোন ১০টি মুদ্রার মান সবচেয়ে কম?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

যদি বলা হয় বাংলাদেশী ৩০০ টাকা নিয়ে যদি আপনি ইরানে যান, নিঃসন্দেহেই আপনাকে  সেখানে দেয়া হবে লাখপতির তকমা! আর ভিয়েনতনামে যদি বাংলাদেশী ৫০০০ টাকা নিয়ে  ঘুরতে যান মিলিওনিয়ার বনে যাবেন সেদেশে! শুনে কিছুটা অবাক হচ্ছেন, তাইনা? তবে তা আদতে সত্যিই! সেসব দেশের প্রচলিত মুদ্রার মান এতটাই কম যে আমেরিকার মার্কিন ডলার তো বটেই- আমাদের দেশের সাপেক্ষেও তাদের দেশের মুদ্রার বিনিময় হার অনেক অনেক কম।

যখন আমরা বিশ্বের বিভিন্ন মুদ্রা নিয়ে ভাবি, সাধারণত উন্নত দেশের নানা মুদ্রা যেমনঃ মার্কিন ডলার,  পাউন্ড স্টার্লিং বা সুইস ফ্র্যাঙ্ক  -এর মতো মুদ্রাগুলোর নামই মাথায় আসে। কেননা, এই মুদ্রাগুলো তাদের দেশের অর্থনৈতিক  স্থিতিশীলতা এবং উচ্চমূল্যের জন্য সুপরিচিত। তবে মুদ্রার এপিঠও কিন্তু রয়েছে। এশিয়া, আরব বিশ্ব এবং আফ্রিকার স্বল্পোন্নত বা অনুন্নত কিছু দেশের প্রচলিত মুদ্রা বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে ব্যাপক অবমূল্যায়নের শিকার হয়। ফলে, অন্যান্য দেশের প্রেক্ষিতে এসব দেশের মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে কমে যায়।

আজ আমরা জানব বিশ্বের সব চাইতে দুর্বলতম ১০ টি মুদ্রা সম্পর্কে যেগুলো বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে তালিকার সর্বনিম্নে অবস্থান করছে।

১. লেবানিজ পাউন্ড

বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা হলো লেবানিজ পাউন্ড। ২০১৯ সালে শুরু হওয়া তীব্র অর্থনৈতিক সংকটের কারণে লেবানিজ পাউন্ডের মান কমে তলানিতে এসেছে। দেশটি বর্তমানে সরকারি ঋণ, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, এবং ধসে পড়া ব্যাংকিং খাতের মুখোমুখি। ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ৭৪৯ লেবানিজ পাউন্ড।

২. ইরানি রিয়াল

ইরানের প্রচলিত মুদ্রা রিয়াল। বর্তমানে ইরানি রিয়াল বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা হিসেবে পরিচিত। ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ৩৫১ ইরানি রিয়াল। এই মুদ্রার পতনের পেছনে দেশটির রাজনৈতিক অস্থিরতা, ইরান ও ইরাকের মধ্যকার দীর্ঘমেয়াদী যুদ্ধ, পারমাণবিক কর্মসূচির কারণে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, জরিমানা এবং অভ্যন্তরীন অস্থিতিশীলতার মতো বিষয়গুলো দায়ী। এসব সংকট দেশটির অর্থনীতিকে প্রবল চাপের মুখে ফেলে দিয়েছে, যার ফলে মুদ্রার মূল্য কমতে কমতে তলানিতে নেমে এসেছে।

৩. ভিয়েতনামি ডং

এরপর আমরা যেই মুদ্রা সম্পর্কে জানব তা হলো ভিয়েতনামের প্রচলিত মুদ্রা, ডং। এই মুদ্রা বিশ্বব্যাপী সবচেয়ে কম মূল্যের মুদ্রাগুলোর মধ্যে অন্যতম। ভিয়েতনাম দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার দ্বারা অর্থনীতি পরিচালিত হচ্ছে। বাজার ও শ্রমভিত্তিক অর্থনীতির দিকে ধীরে ধীরে দেশটি এগোলেও এই দেশের মুদ্রা এখনও চাপের মুখে রয়েছে। ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ২১১ ভিয়েতনামি ডং । এই অর্থনৈতিক সংস্কারের ধীরগতিই ডং-এর এই নিম্নমূল্য ধরে রাখার অন্যতম কারণ।

৪. সিয়েরা লিওনীয় লিয়ন

সিয়েরা লিওনের ব্যবহৃত মুদ্রা হলো লিয়ন। দেশটির দীর্ঘমেয়াদি দারিদ্র্য, দুর্নীতি, এবং রাজনৈতিক অস্থিতিশীলতা মুদ্রার নিম্ন মূল্যমানের কারণ। সিয়েরা লিওন দীর্ঘ এক গৃহযুদ্ধের মধ্য দিয়েও গেছে, যা দেশটির অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বর্তমানে ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ১৮৯ লিয়ন। উচ্চ মুদ্রাস্ফীতি এবং দুর্বল শাসনব্যবস্থার কারণে  এই দেশের মুদ্রার মূল্য কমে গেছে যা অর্থনৈতিক উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি হয়েছে।

৫. লাওশিয়ান কিপ

লাওসের প্রচলিত মুদ্রা হলো লাওশিয়ান কিপ। এটি চালু হয় ১৯৫২ সালে। চালু হওয়ার পর থেকেই বিশ্ব অর্থনীতিতে নিম্নমূল্যের মুদ্রা হিসেবে টিকে আছে লাওশিয়ান কিপ। তবে আশার কথা, গত কয়েক বছরে এই মুদ্রার মূল্য কিছুটা বেড়েছে। বর্তমানে ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ১৮৩ লাওশিয়ান কিপ। লাওস সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নানা উদ্যোগ নিলেও দেশটির আর্থিক কাঠামোর দুর্বলতা এবং বৈদেশিক সহায়তার উপর নির্ভরশীলতা কিপের মূল্যমান বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

৬. ইন্দোনেশীয় রুপিয়া

গত এক দশকে ইন্দোনেশিয়ার রুপিয়ার মান উল্লেখযোগ্য কমেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, নিত্যপণ্যের দামে ওঠানামা, এবং রফতানি পণ্যের উপর অতিরিক্ত নির্ভরতা মুদ্রাটির বিনিময় হার কমার পেছনে বড় ভূমিকা রেখেছে। বর্তমানে ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ১৩০ ইন্দোনেশীয় রুপিয়া। ইন্দোনেশিয়ার ঋণপত্রের একটি বড় অংশ বিদেশি বিনিয়োগকারীদের হাতে থাকায় অর্থনীতিতে মূলধনের প্রবাহ অনিশ্চিত হয়ে পড়ে। ফলে মুদ্রার মান কমতে থাকে, যা দেশটির ক্ষেত্রে হয়েছে।

৭. উজবেকিস্তানি সোম

উজবেকিস্তানে প্রচলিত মুদ্রা সোম মধ্য এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা হিসেবে পরিচিত। কোভিড-১৯ এর পর থেকে দেশটির মুদ্রার মান ক্রমান্বয়ে কমতে তথাকে। করোনা মহামারি দেশটির শিল্পোৎপাদনে বেশ বিরূপ প্রভাব ফেলে, যা এর অর্থনীতিকে দুর্বল করে দেয়। বর্তমানে ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ১০৭ উজবেকিস্তানি সোম । যদিও দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে পুনরায় গতি আসতে শুরু করেছে,  তবে এখনও উজবেকিস্তানের মুদ্রা সোমের ভবিষ্যৎ অনিশ্চিত।

৮. গিনি ফ্র্যাঙ্ক

পশ্চিম আফ্রিকার দেশ গিনির সরকারি মুদ্রা হলো ফ্র্যাঙ্ক। দেশটির দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ধারাবাহিকভাবে  ফ্রাঙ্ক এর মূল্য হারাচ্ছে। গিনি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এক দেশ হওয়া সত্ত্বেও অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই দেশটির মুদ্রা বছরের পর বছর দুর্বল অবস্থায় পতিত হচ্ছে। বর্তমানে ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ৭২ গিনি ফ্র্যাঙ্ক।

৯. প্যারাগুয়ান গুয়ারানি

প্যারাগুয়ের মুদ্রা গুয়ারানি দেশের অর্থনৈতিক সংকট, উচ্চ মুদ্রাস্ফীতি, দুর্নীতি, এবং বেকারত্বের কারণে ব্যাপক অবমূল্যায়নের শিকার। বর্তমানে ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ৬৬ গুয়ারানি। অতীতের অর্থনৈতিক বিপর্যয় এখনও দেশটির অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে, ফলে প্যারাগুয়ের মুদ্রার মান এখনো স্থিতিশীল হতে পারেনি।

১০. কম্বোডিয়ান রিয়েল

১৯৮০ ও ১৯৯০-এর দশকে কম্বোডিয়ায় রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের জনগণের  কম্বোডিয়ান রিয়েলের প্রতি আস্থা কমে গিয়েছিল। যার ফলে তাদের মার্কিন ডলারের উপর নির্ভরতা বেড়ে যায়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে কম্বোডিয়ার কেন্দ্রীয় ব্যাংক রিয়েলের প্রচলন ও ব্যবহার বাড়াতে চেষ্টা করেছে, তবুও দেশের আর্থিক লেনদেনের বড় অংশ এখনও মার্কিন ডলারের উপর নির্ভরশীল। বর্তমানে ১ বাংলাদেশী টাকা সমান প্রায় ৩৩ কম্বোডিয়ান রিয়েল।

বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, মুদ্রাস্ফীতি, এবং পণ্য রফতানির উপর নির্ভরশীলতা সেসব দেশের মুদ্রার বিনিময় হার কমার পেছনে ভূমিকা রেখেছে। কিছু দেশ যেমন লাওস এবং উগান্ডার মুদ্রার মূল্য কিছুটা উন্নতি করলেও ইরান ও সিয়েরা লিওন এখনো সংকটে। তবে যেসব দেশে প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পদক্ষেপ নিচ্ছে, তাদের অর্থনৈতিক উন্নতির সমূহ সম্ভাবনা আছে।

“তথ্যসূত্র”

ঘুরে আসুন টাকার জাদুঘর থেকে
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

দেয়ালে সাজানো থরে থরে পয়সা। আছে রংবেরঙের নকশা করা টাকাও। প্রাচীন আমল থেকে এই ভূখণ্ডে প্রচলিত প্রায় সব মুদ্রা দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নির্মিত দেশের একমাত্র টাকার জাদুঘর। এই জাদুঘরে বাংলার মুদ্রার বিবর্তন এবং মানব সভ্যতার অগ্রগতির এক অনন্য নিদর্শন তুলে ধরা হয়েছে।  বিশেষ করে, মুদ্রার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আগ্রহীদের জন্য এটি হতে পারে এক আদর্শ গন্তব্য। ইতিহাসপ্রেমী কিংবা কৌতূহলী যে কেউ এই জাদুঘরে এসে বাংলাদেশের মুদ্রার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারেন।

মুদ্রা্র সংরক্ষণ এবং ঐতিহ্যের রক্ষণাবেক্ষণঃ

বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রতিষ্ঠিত এই জাদুঘর দেশের প্রথম মুদ্রা জাদুঘর হিসেবে পরিচিত। ২০০৯ সালে প্রথমে এটি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনে প্রতিষ্ঠিত হলেও তখন তা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। পরবর্তীতে মুদ্রার এই ইতিহাস জনগণের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান ২০১২ সালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর, ২০১৩ সালে জাতীয় সংসদের তৎকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্তমানে মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির পাশে স্থাপিত এই জাদুঘরে রয়েছে ৩,০০০টির বেশি মুদ্রা ও ব্যাংকনোট, যা দর্শনার্থীগণ বিনামূল্যে উপভোগ করতে পারেন।

জাদুঘরের কাঠামোঃ

জাদুঘরটি মূলত দুটি গ্যালারি নিয়ে স্থাপিত, যেখানে এক পাশে বাংলাদেশের মুদ্রার ইতিহাস এ অপরদিকে বৈশ্বিক মুদ্রা প্রদর্শিত হয়।

প্রথম গ্যালারিতে ঢুকলেই দেখা যাবে বাংলার প্রাচীন মুদ্রা। চন্দ্রগুপ্তের সোনার মুদ্রা, কুশান মুদ্রা্‌, রৌপ্যমুদ্রা, ময়নামতীর প্রত্নতাত্ত্বিক খনন থেকে সংগৃহীত মুদ্রা। কি নেই সেখানে! আছে ব্রিটিশ আমলের মুদ্রা, সুলতান এবং মোগল সম্রাট যুগের মুদ্রা, পাকিস্তানি মুদ্রা এমনকি স্বাধীন বাংলাদেশের প্রথম নোট ও কয়েনও। মোট ৪৩টি প্রদর্শনী কেসে ১১০০টি মুদ্রার নিদর্শন সাজিয়ে রাখা রয়েছে, যা বাণিজ্যের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে মুদ্রা ব্যবহারের বিবর্তন তুলে। এছাড়াও রয়েছে প্রাচীন যুগে মুদ্রা সংরক্ষণের জন্য ব্যবহৃত থলি, পাত্র, এবং কয়েন তৈরির ছাঁচ বা ডাইস।

দ্বিতীয় গ্যালারিতে থরে থরে সাজানো রয়েছে বৈশ্বিক মুদ্রার বৈচিত্র্য। ভারত, চীন, রাশিয়া, জার্মানি, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের মুদ্রা ও মুদ্রা ব্যবস্থার পরিচয় তুলে ধরা হয়েছে এখানে।

জাদুঘরটিতে আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যেখানে দর্শনার্থীরা থ্রি ডি টেলিভিশন এবং এলসিডি ডিসপ্লের মাধ্যমে মুদ্রার ইতিহাস স্বচক্ষে দেখতে পারেন।

গবেষণা এবং শিক্ষা কার্যক্রমঃ

টাকা জাদুঘর শুধুমাত্র মুদ্রা সংগ্রহ ও প্রদর্শনই করে না, গবেষণা এবং শিক্ষা কার্যক্রমের জন্যেও টাকা জাদুঘরে রয়েছে বিশেষ সুযোগ। এতে রয়েছে সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রকাশনার মাধ্যমে মুদ্রার ইতিহাস সম্পর্কে জানার সুযোগ। দর্শনার্থীদের ক্রমবর্ধমান আগ্রহ বিবেচনায় নিয়ে এরই মধ্যে জাদুঘর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির দ্বিতীয় তলায় নতুন গ্যালারি, গ্রন্থাগার, সংরক্ষণাগার, সিনেপ্লেক্স এবং শিশুদের জন্য কর্নার স্থাপন করার সিদ্বান্ত নেয়া হয়েছে।

দর্শনার্থীদের জন্য নির্দেশিকাঃ

টাকা জাদুঘরে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। বিনামূল্যেই আপনি প্রবেশ করতে পারবেন। শনিবার থেকে বুধবার, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে জাদুঘর । বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি। তবে অন্যান্য জাতীয় ছুটির দিনে টাকা জাদুঘর খোলা থাকে।

বাংলাদেশের টাকার গৌরবময় ইতিহাস এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে এর সংযোগ তুলে ধরতে টাকা জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রাচীন থেকে আধুনিক মুদ্রার সংগ্রহ নিয়ে গড়া এই জাদুঘরটি মুদ্রাজাদুঘরর ইতিহাসে আগ্রহী সকলের জন্য একটি অনন্য অভিজ্ঞতার জগৎ উন্মুক্ত করে।

“তথ্যসূত্র”

বাংলাদেশ সরকার কেন ক্রিপ্টোকারেন্সিতে অনিচ্ছুক?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আনিকা তায়্যিবা

আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আরব আমিরাতের মতো বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত টাকার পাশাপাশি আরও এক বিশেষ ধরণের মুদ্রা চালু আছে। একে বলে ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি। তবে উন্নত অনুন্নত নানা দেশে এই মুদ্রা চালু থাকলেও বাংলাদেশে তা এখনও হয়নি। যদিও এর পেছনে সরকারের নানা যুক্তি রয়েছে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মতো বৈদ্যুতিক মুদ্রা গ্রহণে কেন অনিচ্ছুক।

দেশে বৈদ্যুতিক মুদ্রা চালু না হওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে, যার বেশিরভাগই মূলত আইনি, আর্থিক এবং নিরাপত্তাজনিত ঝুঁকির সাথে সম্পর্কিত।

১.আইনি ও নীতিগত প্রতিবন্ধকতা

প্রথমেই আসি আইনি ও নীতিগত প্রতিবন্ধকতার ক্ষেত্রে। বাংলাদেশের আর্থিক আইন ১৯৪৭ সালের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট মেনে চলে। এই অ্যাক্ট অনুযায়ী কোনো ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সিকে বৈধ মুদ্রা হিসেবে গণ্য করা হয় না। এই আইন অনুযায়ী, দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার লেনদেন বৈধ হলেও, ক্রিপ্টোকারেন্সিকে সেই পর্যায়ে আনতে আইনগত কোনো ভিত্তি নেই। তাই বিটকয়েন, ইথেরিয়ামের মতো ডিজিটাল মুদ্রা বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি দেশে বিনিয়োগ বা লেনদেনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। দেশের আইনি কাঠামো ক্রিপ্টোকারেন্সিকে একটি অনিয়ন্ত্রিত মুদ্রা হিসেবে চিহ্নিত করে এবং এ ধরনের লেনদেনকে অনৈতিক বলে দাবী করে।

২. অর্থ পাচার ও অপরাধের ঝুঁকি

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের ফলে অর্থ পাচার ও অপরাধের ঝুঁকি বাড়ে। দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ক্রিপ্টোকারেন্সি দ্বারা সংগঠিত সম্ভাব্য অপরাধমূলক ব্যবহারের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে। বেনামী লেনদেনের সুযোগ থাকায় এবং লেনদেন ব্যাবস্থা বিকেন্দ্রিকরণ হওয়ায়, ক্রিপ্টোকারেন্সি অর্থ পাচার এবং সন্ত্রাসী অর্থায়নের জন্য ব্যবহার হওয়া তুলনামূলক সহজ। কারণ, এই মুদ্রার লেনদেন সহজেই আন্তর্জাতিক সীমা অতিক্রম করতে পারে এবং কোন নির্দিষ্ট রাষ্ট্র বা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকে। এর ফলে বাংলাদেশে এটি চালু হলে আর্থিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। যা মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট , ২০১২ ও অ্যান্টি টেররিজম অ্যাক্ট , ২০০৯ এর সরাসরি লঙ্ঘন। এই আইন গুলো অনুযায়ী তাই এসব গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।

৩. আর্থিক ঝুঁকি এবং মূল্যের অস্থিতিশীলতা

ক্রিপ্টোকারেন্সির অস্থিতিশীলতা বা মূল্য পরিবর্তন দেশের জন্য একটি বড় ঝুঁকি হিসেবে বিবেচিত। ক্রিপ্টোকারেন্সির মান সাধারণত বাজারে বেশ ওঠানামা করে, যা বিনিয়োগকারীদের জন্য বিপজ্জনক। বাংলাদেশ ব্যাংক ক্রিপ্টোকারেন্সিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, কারণ এর অভ্যন্তরীণ কোনো মুল্য নেই এবং এটি কোনো সার্বভৌম রাষ্ট্র বা সরকার দ্বারা পরিচালিত নয়। এর ফলে, দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির সম্মুখীন হতে পারে। এই কারণে সরকার দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রতি অনিচ্ছুক।

৪. ক্রিপ্টোকারেন্সির বিকেন্দ্রীকরণ প্রকৃতি এবং সরকারের নিয়ন্ত্রণের অভাব

বাংলাদেশের সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থা ও আর্থিক নিয়ন্ত্রণের উপর জোর দেয়। এতে করে সরকার চায় আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে। ক্রিপ্টোকারেন্সির প্রকৃতি  বিকেন্দ্রীকৃত হওয়ায় এটি সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে অসঙ্গতিপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের মতে, যেকোনো অর্থনৈতিক ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে, যা  ক্রিপ্টোকারেন্সির নীতির সাথে বৈপরীত্য প্রকাশ করে। এর ফলে দেশের আর্থিক অপরাধের ঝুঁকি বাড়তে পারে।

৫. প্রতারণার ঝুঁকি

বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ক্রমবর্ধমান হলেও, এর সাথে প্রতারণার ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের প্রতারণার কারণে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যা বাংলাদেশ সরকারকে আরও বেশি সতর্ক করেছে।

আশার কথা হচ্ছে, যদিও ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে নিষিদ্ধ, সরকার ডিজিটাল টাকা নামে একটি কেন্দ্রীয় ব্যাংক–সমর্থিত ডিজিটাল মুদ্রা চালু করার চিন্তাভাবনা করছে। এই মুদ্রাটি ক্রিপ্টোকারেন্সির মতো বিকেন্দ্রীভূত হবে না; বরং এটি সরকারের নিয়ন্ত্রণে থেকে দেশের আর্থিক স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা পালন করবে। ডিজিটাল টাকা দেশের ভেতরে বৈদ্যুতিক লেনদেনের ক্ষেত্রে কার্যকর হতে পারে এবং এটি একটি নিয়ন্ত্রিত আর্থিক কাঠামোর মধ্যে থাকবে, যা ক্রিপ্টোকারেন্সির ঝুঁকিগুলিকে এড়াতে সাহায্য করবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সরকার মূলত ক্রিপ্টোকারেন্সির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থনৈতিক স্থিতিশীলতা , অবৈধ কার্যকলাপ রোধ, এবং দেশের আর্থিক নিয়ন্ত্রণ বজায় রাখতে। যদিও বিশ্বের বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির বৈধতা রয়েছে, বাংলাদেশ তার নিজস্ব আর্থিক সুরক্ষা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে এর বিপক্ষে কঠোর অবস্থান নিচ্ছে।

“তথ্যসূত্র”

জিম্বাবুয়ের মুদ্রার এক অবিস্মরণীয় ইতিহাস
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

আপনি কি বিশ্বাস করবেন যদি বলা হয় এক প্যাকেট পাউরুটি কেনার জন্য একটি দেশে মানুষকে ব্যাগ ভর্তি ব্যাংকনোট বহন করতে হত? ১৯৮০ থেকে ২০২২ সালের মধ্যবর্তী সময়টায় জিম্বাবুয়েতে এই অবস্থাই বিদ্যমান ছিল। জিম্বাবুয়ে ডলারের দীর্ঘ ইতিহাস অতিমুদ্রাস্ফীতি, অর্থনৈতিক দুর্যোগ এবং ভুল অর্থনৈতিক ব্যবস্থাপনার একটি জ্বলন্ত উদাহরণ।  ১৯৮০ সালে স্বাধীনতা প্রাপ্তির পর জিম্বাবুয়ের মুদ্রা ক্রমাগত পরিবর্তন ও পুনঃমূল্যায়নের মধ্য দিয়ে গেছে। একসময় দেশের গর্ব থাকলেও, ১৯৮০ সালে রোডেশিয়ান ডলারের পরিবর্তে চালু করা জিম্বাবুয়ে ডলার দেশের অর্থনীতিতে কাল হয়ে দাঁড়িয়েছিল।

১৯৮০–২০০৯: স্বাধীনতা-পরবর্তী জিম্বাবুয়ে ডলারের সূচনা এবং সংকট

১৯৮০ সালে স্বাধীনতার পর দেশে জিম্বাবুয়ে ডলার চালু করা হয়। প্রথম সিরিজের নোটগুলির মধ্যে ২ ডলার থেকে ২০ ডলার পর্যন্ত মূল্যমান ছিল । কিন্তু মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে মুদ্রার ক্রয়ক্ষমতা কমতে শুরু করে, এবং ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে ৫০০ ডলার এবং ১০০০ ডলারের নোট জারি করা হয়। ২০০৭–২০০৮ সালে, জিম্বাবুয়ে ইতিহাসের সবচেয়ে মারাত্মক মুদ্রাস্ফীতিতে পতিত হয়। এমনকি তখন দৈনন্দিন সামগ্রীর দাম মিলিয়ন জিম্বাবুয়ে ডলারে পরিণত হয়েছিল।

অতিমুদ্রাস্ফীতির মোকাবিলা করতে তখন জিম্বাবুয়ে ডলারের একাধিক পুনর্মূল্যায়ন হয়। ২০০৬ সালে “অপারেশন সানরাইজ” নামক প্রথম পুনর্মূল্যায়ন করা হয়। তবে এতেও মুদ্রাস্ফীতি পূর্বের মতই থাকে। ফলে, ২০০৯ সালে সরকার একটি তৃতীয় পুনর্মূল্যায়ন ঘোষণা করে, যেখানে দেশটি এক ট্রিলিয়ন জিম্বাবুয়ে ডলার বাজারে আনে। মুদ্রা ও অর্থনীতিকে স্থিতিশীল করার এটি শেষ প্রচেষ্টা থাকলেও এটিও শেষমেশ ব্যর্থ হয়।

বহুমূল্য মুদ্রা ব্যবস্থা

জিম্বাবুয়ে ডলারের এই দূর্দশার পর, জিম্বাবুয়ে একটি বহুমূল্য মুদ্রা ব্যবস্থা গ্রহণ করে, যেখানে বিভিন্ন বিদেশি মুদ্রা স্থানীয় মুদ্রার পাশাপাশি বৈধ মুদ্রা হিসেবে ব্যবহার করা হত। এর মধ্যে বোতসোয়ানা পুলা,  ভারতীয় রুপি, ইউরো, ইউএস ডলার এবং দক্ষিণ আফ্রিকার মুদ্রা র‌্যান অন্তর্ভুক্ত ছিল।

ফলে, ইউএস ডলার দ্রুত দেশের সর্বাধিক গ্রহণযোগ্য মুদ্রা হয়ে ওঠে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার বন্ড নোটও চালু করে, যা ইউ এস ডলারের সাথে ১:১ হারে বিনিময়যোগ্য ছিল।

জিম্বাবুয়ে ডলারের পুনঃপ্রবর্তন

জুন ২০১৯ সালে, জিম্বাবুয়ে রিজার্ভ ব্যাংক বহুমূল্য মুদ্রা ব্যবস্থা স্থগিত করে এবং জিম্বাবুয়ে ডলার পুনঃপ্রবর্তন করে। তবে আভ্যন্তরীন সমস্যার কারণে ২০২০ সালে পুনরায় বহুমূল্য মুদ্রা ব্যবস্থা চালু করা হয়।

জিম গোল্ড মুদ্রা প্রচলন

পরবর্তীকালে, জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুনভাবে “জিম গোল্ড” মুদ্রা চালু করে, যা সোনা দ্বারা তৈরি।  এর লক্ষ্য ছিল উচ্চ মুদ্রাস্ফীতি মোকাবিলা করা এবং দেশের অর্থনীতি স্থিতিশীল করা। নতুন এই মুদ্রা সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর দ্বারা তৈরি । যা মুদ্রাস্ফীতি কমাতে বাজারে আনা হয়েছে।

মুদ্রার মান স্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হয়েছে, তা সত্ত্বেও জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতি সমস্যা এখনও বিদ্যমান। ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে, জিম্বাবুয়ের গড় মুদ্রাস্ফীতি হার ছিল প্রতি বছর ৬৭২.৫%, যা অস্বাভাবিকভাবে বেশি। ২০২২ সালের হিসাবে দেশের বার্ষিক মুদ্রাস্ফীতি হার প্রায় ১০৪% ছিল, যা ২০২০ সালের বিপজ্জনক ৫৫৭% থেকে উল্লেখযোগ্যভাবে কম। তবে জিম্বাবুয়ের অর্থনীতি এখনও অস্থিতিশীল।

বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে হওয়া এই মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। জিম্বাবুয়ে ডলার একসময় অন্যতম মূল্যবান মুদ্রা হিসেবে পরিচিত থাকলেও, অতিমুদ্রাস্ফীতির কারণে এটি বর্তমানে সবচেয়ে কম মূল্যবান মুদ্রাগুলির একটি।

বর্তমান অবস্থা এবং এখনকার জিম্বাবুয়ের মুদ্রা

বর্তমানে, জিম্বাবুয়ের আনুষ্ঠানিক মুদ্রা আরটিজিএস ডলার (জিম্বাবুয়ের নতুন মুদ্রা)। ২০২০ সালের মার্চ মাসে, জিম্বাবুয়ে সরকার এই নতুন জিম্বাবুয়ে ডলার  চালু করে। এটির ১ ডলার থেকে ৫, ১০, ২০, ৫০, ১০০ এবং ৫০০ ডলারের নোট পাওয়া যায়। সরকার নতুন “জিম্বাবুয়ে ডলার নিলাম ব্যবস্থা” ও চালু করে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রিত বিনিময় হারে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের জন্য বিদেশি মুদ্রার নিলাম করা হয়। এর উদ্দেশ্য হলো বিনিময় হার স্থিতিশীল করা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা।

তবে, কালোবাজারে মুদ্রা বিনিময় এখনও ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। সরকার মাঝে মাঝে এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করলেও এটি বন্ধ হয়নি। যা জিম্বাবুয়ের মুদ্রার স্থিতিশীলতার পথে বড় বাধা হিসেবে রয়ে গেছে।

জিম্বাবুয়ে ডলারের ইতিহাস এক চরম অস্থিতিশীলতা এবং অতিমুদ্রাস্ফীতির অধ্যায়। বর্তমান পরিস্থিতিতে, জিম্বাবুয়ে এখনও দেশের অর্থনৈতিক  স্থিতিশীলতা এবং পুনর্গঠনের জন্য লড়াই করছে, কিন্তু এর মুদ্রাস্ফীতির সমস্যা এখনও অমীমাংসিত থেকে গেছে। যদিও জিম গোল্ড ও আরটিজিএস ডলার চালু করে দেশটি আর্থিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তবে এটি কতটা কার্যকর হবে তা এখন সময়ই বলবে।

“তথ্যসূত্র”

বর্তমান বিশ্বের শক্তিশালী ১০টি মুদ্রা
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

যদি জানতে চাওয়া হয় পৃথিবীতে দেশ কয়টি? আপনি হয়তো খুব সহজে উত্তর দিবেন ১৯৫ টি। কিন্তু যদি বলা হয় পৃথিবিতে কতটি  স্বীকৃত মুদ্রা আছে? আপনি কি তার উত্তর দিতে পারবেন?

আদতে দেশের মতো মুদ্রার সংখ্যা এত নয়। কারণ একাধিক দেশই অভিন্ন মুদ্রার সাহায্যে লেনদেন করে থাকে। এই পর্যন্ত জাতিসংঘ ১৮০টি মুদ্রাকে বিশ্বব্যাপী আইনি স্বীকৃতি দেয়। তবে এত ধরনের মুদ্রার মাঝে সবগুলোর জনপ্রিয়তা বা মান সমান নয়। মুদ্রার মান মূলত নির্ভর করে একটি দেশের মুদ্রা দিয়ে কত পণ্য ও সেবা কেনা যায় এবং এর বিনিময়ে কত বিদেশি মুদ্রা পাওয়া যায় তাঁর উপর। চলুন জেনে নেয়া যাক বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা সম্পর্কে:

১. কুয়েতি দিনার

এই তালিকার শুরুতেই থাকবে কুয়েতে ব্যবহৃত মুদ্রার নাম, যা কুয়েতি দিনার নামে পরিচিত। কুয়েতি দিনার বিশ্বের সর্বোচ্চ মূল্যের মুদ্রা হিসেবে স্বীকৃত। ১৯৬১ সালের ১ এপ্রিলে এটি চালু হয়। মূলত তখন থেকেই এই মুদ্রা সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই মুদ্রার প্রথম স্থান দখলের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিশাল তেলের খনির সমারোহ এবং করমুক্ত ব্যবস্থা এই মুদ্রার চাহিদা বাড়িয়েছে।

২. বাহরাইনি দিনার:

তালিকায় থাকা দ্বিতীয়টি হলো বাহরাইনে ব্যবহৃত মুদ্রা। বাহরাইনি দিনার এই দেশের একমাত্র মুদ্রা। এটি যুক্তরাষ্ট্রের ডলারের সাথে যুক্ত। পৃথিবীব্যাপী বাহরাইনের তেল রপ্তানির জন্য এই  মুদ্রার মুল্যমান অনেক। এই মুদ্রার প্রবর্তনের সময়কাল ৭ অক্টোবর ১৯৬৫ ।

৩. ওমানি রিয়াল:

তালিকার তৃতীয় শক্তিশালী মুদ্রার স্থান দখল করে আছে ওমানের মুদ্রা। ওমানি রিয়াল ওমানের সরকারী মুদ্রা। অন্যান্য আরব দেশের মতো এটিও তেলের উপর নির্ভরশীল। এটি বিশ্বের তৃতীয় মূল্যবান মুদ্রা হিসেবে চিহ্নিত। এটি ১৯৭০ সাল থেকে ওমানে ব্যবহৃত হয়ে আসছে।

৪. জর্ডানের দিনার:

বিশ্বের চতুর্থ শক্তিশালী মুদ্রা হিসেবে চিহ্নিত হলো জর্ডানের সরকারী মুদ্রা, জর্ডানিয়ান দিনার। এটি ১৯৫০ সাল থেকে ব্যবহার হয়ে আসছে। এর আগে জর্ডানে ব্যবহৃত হতো প্যালেস্টাইনি পাউন্ড। পরবর্তীতে  দেশে চালু হয় দিনার। জর্ডানের অর্থনৈতিক বৈচিত্র্য ও স্থিতিশীল মুদ্রা বিনিময় হারের কারনে এই মুদ্রা বিশ্বজুরে শক্তিশালী অবস্থানে রয়েছে।

৫. জিব্রালটার পাউন্ড:

তালিকার মাঝামাঝি স্থানে অবস্থান করছে জিব্রালটারের মুদ্রা, জিব্রালটার পাউন্ড। এটির প্রবর্তনের তারিখ ১৮৭২ সালের কাছাকাছি সময়ে।

এই মুদ্রা ব্রিটিশ পাউন্ডের সমমূল্যের। জিব্রালটার পর্যটন ও ই-গেমিং শিল্পে সমৃদ্ধ এক দেশ। এর উপর ভিত্তি করেই দেশের মুদ্রা বেশ শক্তিশালী স্থানে অবস্থান করছে।

৬. ব্রিটিশ পাউন্ড :

যদিও ধারনা থাকতে পারে ব্রিটেনের সরকারী মুদ্রা ব্রিটিশ পাউন্ড বিশ্বের মধ্যে সব চাইতে শক্তিশালী। তবে এটি বিশ্বের ষষ্ঠ শক্তিশালী মুদ্রা। লন্ডনের আর্থিক কেন্দ্র এবং ব্রিটেনের বাণিজ্যিক কর্মকাণ্ড এটির মূল্য বাড়িয়ে তুলেছে। এটি প্রবর্তনের সময়সীমা ৮০০ সাল। যা এর মাঝে সবচেয়ে প্রাচীন।

৭. কেম্যান দ্বীপপুঞ্জের ডলার:

কেম্যান ডলার শুধু কেম্যান দ্বীপপুঞ্জে ব্যবহৃত হয় এবং এটি জিব্রালটারের সাথে সমমূল্যের। তাই তালিকার বেশ উপরেই স্থান পেয়েছে এটি। এই মুদ্রা প্রবর্তনের তারিখ ১৯৭২ সাল।

৮. সুইস ফ্রাঁ:

সুইস ফ্রাঁ সুইজারল্যান্ড ও লিচেনস্টাইনের মুদ্রা। সুইজারল্যান্ডের অর্থনৈতিক স্থিতিশীলতা এই মুদ্রার মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়াও ধনী দেশ হওয়ার ফলে এই দেশের মুদ্রামান বেশি। ১৮৫০ সালের ৭ মে এই মুদ্রা চালু হয়।

৯. ইউরো

ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম ইউরো। ইউরোপীয় ইউনিয়নের  ২০টি দেশ এই মুদ্রা ব্যবহার করে থাকে। তাই এটি তালিকার নবম অবস্থানে। তবে এই মুদ্রা দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ মুদ্রা এবং বাণিজ্যে ব্যবহৃত দ্বিতীয় প্রধান মুদ্রা।  ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে এই মুদ্রা ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত হয়ে আসছে।

১০. মার্কিন ডলার:

মার্কিন ডলার বিশ্বের সর্বাধিক ব্যবহৃত মুদ্রা, যা বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা। তবে এটি মুদ্রা শক্তির দিক থেকে দশম স্থানে রয়েছে। ১৭৯২  সালের ২ এপ্রিল থেকে এই মুদ্রা ব্যবহৃত হয়ে আসছে। যেকোনো দেশে গেলে এই মুদ্রা থাকলে লেনদেন সহজ হয়।

বিশ্বের শীর্ষ মুদ্রাগুলো মূলত কিভাবে অর্থনৈতিক ক্ষমতা ও স্থিতিশীলতা মুদ্রার মূল্য নির্ধারণে কাজ করে তা দৃশ্যমান করে। মুদ্রার মূল্যায়ন বৈশ্বিক অর্থনৈতিক  বিশেষ ভূমিকা রাখে। বিশ্বের শীর্ষ শক্তিশালী মুদ্রাগুলোর অর্থনৈতিক প্রেক্ষাপট এই তালিকায় থাকা দেশগুলোর বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বকেও প্রমাণ করে।

“তথ্যসূত্র”