কনসিউমার ইনসাইটস – BizTech Standard

প্রিমিয়াম গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতে এআই ব্যবহার করছে স্টারবাকস
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়েশা আক্তার

স্টারবাকস বিশ্বের জনপ্রিয় কফির ব্র্যান্ডের মধ্যে অন্যতম। মাত্র একটি দোকান থেকে যাত্রা শুরু করা স্টারবাকস আজ দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে  বিশ্বের দরবারে। বিশ্বের যেকোন প্রান্তের একটি স্টারবাকস দোকানে গেলে আপনি মোটামুটি একই রকমের দৃশ্যের মুখোমুখি হবেন: কফি বিন গ্রাইন্ডিং, এসপ্রেসো শট টানা হচ্ছে এবং গ্রাহকরা বারিস্তাদের সাথে কথা বলছেন যখন তাদের কফি অর্ডার হাতে তৈরি করা হয়।

প্রক্রিয়াটি দেখতে একটি সাধারণ দৈনন্দিন দৃশ্যের মতো মনে হতে পারে। তবে এটি স্টারবাকসের ১০০ মিলিয়নেরও বেশি সাপ্তাহিক গ্রাহকদের পরিবেশনের দৃশ্য। বর্তমানে মাইক্রোসফ্টের সাহায্যে, স্টারবাকস ক্লাউড কম্পিউটিং থেকে ব্লকচেইন এর মতো উন্নত প্রযুক্তির প্রয়োগ করে তার স্টোরগুলোতে আরও বেশি ব্যক্তিগত, নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা তৈরি করছে। আজকে আমরা জানবো কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই) এবং নানা ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্টারবাকস তার গ্রাহক অভিজ্ঞতাকে আরো উন্নত করতে কাজ করছে।

প্রিমিয়াম কফির অভিজ্ঞতা প্রদানের জন্য আইওটি ব্যবহার

প্রতিটি স্টারবাকস স্টোরে কফি মেশিন থেকে গ্রাইন্ডার এবং ব্লেন্ডার পর্যন্ত এক ডজনেরও বেশি সরঞ্জাম রয়েছে, যেগুলো দিনে প্রায় ১৬ ঘন্টা চালু থাকে। এই ডিভাইসগুলোর যে কোনো একটিতেও ত্রুটির অর্থ হতে পারে পরিষেবা কল যা মেরামতের খরচ বাড়ায়। অর্থাৎ, সরঞ্জামের সমস্যাগুলো স্টারবাকসের উচ্চ-মানের গ্রাহক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে বাঁধা দিতে পারে। গ্রাহকের অভিজ্ঞতার এই প্রতিবন্ধকতা কমাতে স্টারবাকস মাইক্রোসফটের সাথে অংশীদারিত্ব করেছে।

আইওটি-সক্ষম মেশিনগুলো এসপ্রেসো টানার প্রতিটি শটের জন্য এক ডজনেরও বেশি ডেটা পয়েন্ট সংগ্রহ করে আট ঘণ্টার শিফটে ৫ মেগাবাইটেও বেশি ডেটা তৈরি করে। মাইক্রোসফ্ট স্টারবাকসের সাথে কাজ করেছে স্বয়ংক্রিয়ভাবে মেশিনের সমস্যাগুলো শনাক্ত করতে।

ব্লকচেইনের ব্যবহার

স্টারবাকস তার কফি চাষীদের সাথে কফি পানকারী গ্রাহকদের সংযোগ স্থাপনের জন্য একটি নতুন উপায় সৃষ্টি করেছে। কোম্পানিটি তার মোবাইল অ্যাপের জন্য একটি ফিচার তৈরি করছে যা গ্রাহকদেরকে তাদের প্যাকেজ করা কফি কোথা থেকে আসে, কোথায় এটি জন্মায় এবং স্টারবাকস সেই চাষীদের সহায়তা করার জন্য কী করছে তা জানার সুযোগ করে দেয়। গত বছর স্টারবাকস ৩৮০,০০০ টিরও বেশি কফি খামারের সাথে কাজ করেছে। ডিজিটাল, রিয়েল-টাইম ট্রেসেবিলিটি গ্রাহকদেরকে তাদের কফি বিন সম্পর্কে আরও জানার সুযোগ দিবে।

‘মাইক্রোসফটের আজুর ব্লকচেইন’ পরিষেবা দ্বারা এটি চালিত, যা সাপ্লাই চেইনে অংশগ্রহণকারীদের তাদের কফির গতিবিধি এবং বিন থেকে চূড়ান্ত ব্যাগে রূপান্তর উভয়ই ট্রেস করতে দেয়।

গ্রাহক সুবিধা বৃদ্ধির জন্য মোবাইল অ্যাপ ব্যবহার

স্টারবাকস গ্রাহক সুবিধা বৃদ্ধির জন্য মোবাইল অ্যাপ চালু করেছে। চীনে মোবাইল অ্যাপ থেকে অনেক বেশি অর্ডার আসায় স্টারবাকস নিউইয়র্কেও গ্রাহকদের কাছে মোবাইল অর্ডার এবং পে কার্যকারিতা প্রসারিত করছে। যদিও ঐতিহাসিকভাবে স্টারবাকস তাদের স্টোরকে বেশি প্রাধান্য দেয়। তবে বর্তমানে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকেও বিক্রি বৃদ্ধি পাচ্ছে। স্টারবাকস মোবাইল অ্যাপের গ্রাহকরা তাদের ফোনে পিকআপ-পেন স্টেশনকে লোকেশন হিসেবে বেছে নেন, তারপর তাদের অর্ডার দেন। স্টারবাকস পিকআপে একটি অর্ডার স্ট্যাটাস বোর্ড গ্রাহককে জানায় তাদের কফি কোথায়। বারিস্তারা প্রয়োজনে সাহায্য করার জন্য হাতে রয়েছে, তবে অ্যাপে অর্ডার আসার সাথে সাথে তাদের প্রাথমিক ফোকাস পানীয় তৈরি করা।

কোভিড মহামারীর ধাক্কার পর অন্যসব জনপ্রিয় রেস্তোরাঁর মতো স্টারবাকসও অটোমোশন এর দিকে ঝুঁকেছিলো। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শুরু হলে, স্টারবাকসও নিজেদের গ্রাহক পরিষেবা উন্নত করার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা শুরু করে। তবে স্টারবাকস সবসময়ই প্রযুক্তির পাশাপাশি মানব হাতের ছোঁয়াকেও প্রাধান্য দিচ্ছে। স্টারবাকসের বারিস্তা, তাদের স্টোরের মূল আকর্ষণ। বারিস্তার দক্ষতা, দ্রুত কাজ করার ক্ষমতা স্টারবাকসকে করেছে অনন্য।

“তথ্যসূত্র”

এআই বদলে দিচ্ছে গ্রাহকের কেনাকাটার অভিজ্ঞতা।
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ ইসফাকুল কবির

গ্রাহক সেবার মান উন্নয়নে এআই বা আরটিফিশিয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি আজ এক বিপ্লব সৃষ্টি করেছে। ধরুন আপনি ভ্রমণ ভিডিও দেখতে পছন্দ করেন, খেয়াল করে দেখবেন আপনার ফেসবুকের নিউজ ফিডে ভ্রমণ সম্পর্কিত ভিডিও বেশি আসে। একই পদ্ধতি ব্যবহার করে আমাজন, নেটফ্লিক্স, এবং ফেসবুকের মতো বড় বড় কোম্পানি। এআই ব্যবহার করে তাদের গ্রাহকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতার ব্যবস্থা করছেন। যেখানে গ্রাহকদের পছন্দ এবং তাদের রুচির  সাথে যায় এমন কিছুই তাদের সামনে বার বার তুলে ধরা হয়। তবে প্রযুক্তির এই অগ্রগতি কেবল ব্যবসার জন্যই নয়, বরং গ্রাহকদের জীবন সহজতর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলুন আজ এই সম্পর্কে আরও বিস্তারিত জানি।

এআই কীভাবে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করছে

১। ব্যক্তিগতকৃত সেবা প্রদান

ফেসবুক এবং আমাজন এআই ব্যবহার করে তাদের গ্রাহকদের পছন্দের ভিত্তিতে কনটেন্ট এবং পণ্য সাজেস্ট করে। উদাহরণস্বরূপ, ফেসবুকের নিউজ ফিড এআই-এর মাধ্যমে প্রতিনিয়ত আপডেট হয়, যা ব্যবহারকারীদের আগ্রহের পছন্দের বিষয়গুলো বার বার সামনে নিয়ে আসে। আমাজন তার গ্রাহকদের কেনাকাটার অভ্যাস বিশ্লেষণ করে নতুন পণ্য সাজেস্ট করে, যা তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করে তোলে। তাই গ্রাহকদের যখন যা প্রয়োজন তাই তারা তাদের সামনে আসে।

২. দ্রুত এবং কার্যকরী সেবা

চীনের আলিবাবা এআই-এর মাধ্যমে গ্রাহকদের ক্রয় প্রক্রিয়া দ্রুততর করেছে। যেমন ধরুন আপনি আলিবাবার ওয়েবসাইটে এআই চ্যাটবটের সাথে কথার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দ্রুত যময়ে পাচ্ছেন। একইভাবে, ভারতের জিও মার্ট এআই ব্যবহার করে তাদের গ্রাহকদের জন্য দ্রুত ডেলিভারির ব্যবস্থা করেছে।

৩. উন্নত বিশ্লেষণ

এআই ব্যবহার করে মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ করা এখন অনেক সহজ। কোম্পানিগুলো তাদের গ্রাহকদের চাহিদা বুঝতে এবং সেই অনুযায়ী পণ্য ও সেবা প্রদান করতে সক্ষম হচ্ছে। উদাহরণস্বরূপ, নেটফ্লিক্স তার গ্রাহকদের দেখা কনটেন্ট বিশ্লেষণ করে নতুন সিনেমা বা সিরিজ সাজেস্ট করে আসছে। এতে করে গ্রাহকদের সময় নিয়ে কষ্ট করে কিছু খুঁজতে হচ্ছে না বা হতাশ হয়ে নেটফ্লিক্স কিছু দেখার মত না পেয়ে ফিরে যাচ্ছে না।

৪. গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণ

এআই গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও স্মুথ এবং আনন্দময় করে তোলে। উদাহরণস্বরূপ, এআই পরিচালিত কাস্টমার সাপোর্ট সিস্টেম গ্রাহকদের সমস্যার দ্রুত সমাধান দেয়, যা তাদের সন্তুষ্টি বাড়ায়। ধরুন, আপনি স্পটিফাই ব্যবহার করেন আপনার পছন্দের গান শোনার জন্য। স্পটিফাই এআই ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের মনের খবর  ফিলিংস বুঝে আপনাকে গান শোনার পরামর্শ দিবে।

ব্যবসায়িক ক্ষেত্রে এআই-এর প্রভাব

১. রাজস্ব বৃদ্ধিতে অবদান

আমাজন এবং আলিবাবার মতো কোম্পানিগুলো এআই ব্যবহারের মাধ্যমে তাদের বিক্রয় অনেকগুণ বাড়াতে সক্ষম হয়েছে। আমাজন তার গ্রাহকদের এআই সেবা দেবার মাধ্যমে তাদের বিক্রি এবং লাভ দুটোই বাড়িয়েছে। ২০২৩ সালে আমাজনের মোট আয় ছিল ৫০০ বিলিয়ন ডলারের বেশি।

২. প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা

এআই কোম্পানিগুলোকে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে সাহায্য করে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এবং ইউরোপের বড় বড় কোম্পানিগুলো এআই ব্যবহার করে তাদের পণ্য ও সেবার মান উন্নত করছে। এআই-এর সাহায্যে কোম্পানিগুলো ভবিষ্যতের জন্য তাদের ব্যবসায়িক কৌশল তৈরি করছে। উদাহরণস্বরূপ, টেসলা তার স্বচালিত গাড়ি তৈরিতে এআই ব্যবহার করছে, যা পরিবহন খাতে একটি বড় পরিবর্তন এনেছে।

এই ব্যপারে মাইক্রোসফটের সিইও সত্য়া নাদেলা বলেন “এআইয়ের ভবিষ্যত হল এমন যন্ত্র তৈরি করা যা মানুষের সক্ষমতাকে শক্তিশালী করবে এবং মানুষকে আরও বেশি অর্জন করতে সাহায্য করবে, তবে এটি এমনভাবে করতে হবে যা ন্যায্য, স্বচ্ছ এবং গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল।”

ভবিষ্যতে ব্যবসা আরও বেশি এআই-নির্ভর হয়ে উঠবে। বড় ডেটা এবং মেশিন লার্নিং-এর সাহায্যে কোম্পানিগুলো আরও দক্ষ এবং উন্নততর গ্রাহক সেবা দিতে সক্ষম হবে।এআই এর যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে আর এই খারাপ দিক নিয়ে সতর্ক করেছেন টেসলা এবং স্পেসএক্স-এর সিইও এলন মাস্ক। তিনি বলেন “এআই মানুষের সভ্যতার অস্তিত্বের জন্য একটি মৌলিক ঝুঁকি।”

এআই প্রযুক্তি ইতোমধ্যেই গ্রাহক অভিজ্ঞতা এবং ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে। ফেসবুক, আমাজন, নেটফ্লিক্স, আলিবাবার মতো কোম্পানিগুলো এআই ব্যবহার করে তাদের সেবা উন্নত করছে এবং গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিচ্ছে। ভবিষ্যতে এআই ব্যবসার মূল চালিকা শক্তিতে রূপান্তর হবে এবং এর প্রভাব আরও বিস্তার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

“তথ্যসূত্র”