মার্কেটিং ট্রেন্ডস এন্ড আইডিয়াস – BizTech Standard

ব্যবসায়িক সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে ডেটা-চালিত মার্কেটিং
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়েশা আক্তার

ডিজিটাল এই যুগে, জীবনের প্রতিটি সেক্টরেই আমরা প্রযুক্তির ছোঁয়া দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ব্যতিক্রম নয় মার্কেটিং বিভাগও। এখন অনেকেই প্রশ্ন করবেন মার্কেটিং কিভাবে ডিজিটালাইজড হলো?  এর উত্তর হলো- ডেটা-চালিত মার্কেটিং। বলতে গেলে মার্কেটিং সেক্টরের নতুন বিপ্লবের নাম হলো ডেটা-চালিত মার্কেটিং। বাংলাদেশেও কিন্তু দিনদিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। চলুন আজকে আমরা জেনে নেই ডেটা-চালিত মার্কেটিং কি এবং আমরা কেনো এই ডেটা-চালিত মার্কেটিং কৌশল  গ্রহণ করবো।

ডেটা-চালিত মার্কেটিং কি?

ডেটা-চালিত মার্কেটিং বলতে বিপণনের সিধান্ত নেওয়ার জন্য, গ্রাহকের অভিজ্ঞতাকে ব্যক্তিগতকৃত করার জন্য ডেটা সংগ্রহ এবং ব্যবহার করার প্রক্রিয়াকে বোঝানো হয়। ডেটা-চালিত বিপণনের মূল লক্ষ্য হলো বিপণন কর্মক্ষমতা উন্নত করতে ডেটা ব্যবহার করা। ডেটা-চালিত বিপণন অন্য যেকোনো পদ্ধতি থেকে বেশ আলাদা। ডেটা-চালিত বিপণন মূলত বি টু বি বিপণনের একটি কৌশলগত পদ্ধতি যা আপনার বিপণনের কার্যকারিতা বাড়ানোর জন্য অতীতের প্রচারণা, বিপণন প্রযুক্তি, বা বাহ্যিক উৎস থেকে প্রাপ্ত তথ্যের ব্যবহার করে এবং কোথায় অর্থ বরাদ্দ করতে হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

এই ডেটাতে গ্রাহকের মিথস্ক্রিয়া, আচরণ এবং পছন্দগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে যার সমস্তই বিপণনের সিদ্ধান্তগু্লোকে আকার দিতে, গ্রাহকের অভিজ্ঞতা বাড়াতে, প্রচারাভিযান তৈরি করতে এবং ব্যবসায়িক কৌশলগুলি গড়ে তুলতে ব্যবহার করা হয়।

ডেটা-চালিত মার্কেটিং বনাম প্রথাগত মার্কেটিং

ডেটা-চালিত মার্কেটিং এবং প্রথাগত মার্কেটিংয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রথাগত বিপণন বলতে এমন বিপণনকে বোঝানো হয় যার কোনো কার্যকলাপ অনলাইনে হয় না। অর্থাৎ, বিশ্লেষণাত্মক ডেটা বিপণনকারীরা অফলাইনে সংগ্রহ করে থাকে। তবে তারা কীভাবে এটি ব্যবহার করতে পারে এবং সংগ্রহ করবে তার উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে।

প্রথাগত মার্কেটিংয়ে সাধারণত ফোকাস গ্রুপের মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয়। সাধারণত, এই ধরনের মার্কেটিংয়ে সুযোগ অপেক্ষাকৃত কম থাকে, ডেটা সংগ্রহ করা অপেক্ষাকৃত কঠিন, সময়সাক্ষেপ এবং ব্যয়বহুল। প্রথাগত বিপণনকারীদের সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায়শই অতীত অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টির উপর নির্ভর করতে হয়। কারণ তাদের গাইড করার মতো ডেটা নেই।

অন্যদিকে, ডেটা-চালিত মার্কেটিংয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়। যার ফলে বর্তমানে বড় আকারের তথ্য সংগ্রহ- বিশ্লেষণ এবং ডেটা অটোমেশন সম্ভব হয়েছে। আর তাই এখন খুব সহজেই ব্যবসায়ীরা ডেটা দেখে গ্রাহকের পছন্দ অনুযায়ী বিপণনের সিদ্ধান্ত নিতে পারেন। তাছাড়াও এই প্রক্রিয়ায় ডেটা সংগ্রহ করা এবং বিশ্লেষণ করা তুলনামূলক বেশ সহজ।

কেনো ডেটা-চালিত মার্কেটিং এতো গুরুত্বপূর্ণ?

মূলত বিপণনকারীদের জন্য সিদ্ধান্ত গ্রহণকে সহজ করার ক্ষমতাকে আরো সহজ এবং দ্রুত করার কারণে সাম্প্রতিক বছরগুলোতে ডেটা-চালিত মার্কেটিং জনপ্রিয় হয়ে উঠেছে। একটি ডেটা-চালিত মার্কেটিং গ্রাহকের আচরণকে আরো ভালভাবে বোঝার জন্য ডেটা সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে। প্রাপ্ত ডেটা যখন সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয়, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া বেশ সহজ হয়ে যায়। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক-

১. সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে

ডেটা-চালিত মার্কেটিংয়ের কারণে বিপণনকারীরা গ্রাহকের চাহিদা আরো ভালভাবে পূরণ করার জন্য তাদের প্রচারাভিযানগুলোকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করতে পারে। গ্রাহকদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করলে, প্রকৃতপক্ষে গ্রাহক কারা এবং ভবিষ্যতে কে আপনার কাছ থেকে কিনতে পারে (অর্থাৎ, আপনার লক্ষ্য দর্শক) সে সম্পর্কে বিস্তারিত জানা যায়। এইভাবে, ডেটা-চালিত মার্কেটিং বিপণনকারীদের অনুমান, ট্রায়াল এবং ত্রুটি দূর করে সময় এবং অর্থ বাঁচাতে সাহায্য করে। আপনি সেমরুশ, গুগল অ্যানালিটিক্স, গুগল অনুসন্ধান কনসোল এবং অন্যান্য উৎস থেকে ডেটা সন্নিবেশ করতে পারেন।

২. ব্যক্তিগতকরণ এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা

ডেটা-চালিত মার্কেটিং আপনাকে অত্যন্ত লক্ষ্যযুক্ত এবং ব্যক্তিগতকৃত প্রচারাভিযান তৈরি করতে সাহায্য করে। এটি আপনাকে গ্রাহকের ব্যক্তিগত চাহিদা, পছন্দ এবং আচরণ সম্পর্কে বোঝার জন্য সাহায্য করে, যাতে আপনি এমন বার্তা তৈরি করতে পারেন যা সরাসরি তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষার কথা বলে। উদাহরণস্বরূপ, গ্রাফিক ডিজাইন টুল ‘ক্যানভা’ সাইনআপের সময়  ব্যবহারকারীদের নাম প্রদান করতে বলে। তাই তারা ব্যক্তিগতকৃত ইমেল পাঠাতে পারে। টুলটি ব্যবহারকারীদের জিজ্ঞাসা করে যে তারা কেনো প্ল্যাটফর্মটি ব্যবহার করতে চায়। এইভাবে, তারা ব্যবহারকারীর সম্ভাব্য চাহিদার উপর ভিত্তি করে পরামর্শ এবং সহায়তা প্রদান করতে পারে।এই পদ্ধতিটি গ্রাহকদের জন্য একটি ভালো অভিজ্ঞতা তৈরি করে।

৩. দক্ষতা এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট (আরও আই)বাড়ায়

ডেটা-চালিত মার্কেটিংয়ে বিনিয়োগ আপনার বিপণন প্রচেষ্টার দক্ষতাকে  উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। আপনি বিপণন KPIs (কী কর্মক্ষমতা সূচক) ট্র্যাক ব্যবহার করতে পারেন। যাতে আপনি কী কাজ করছে তা দেখতে পারেন এবং সেই অনুযায়ী ভবিষ্যতের সংস্থানগুলো বরাদ্দ করতে পারেন। এছাড়াও আপনি এসইও, সোশ্যাল মিডিয়া মেট্রিক্স, ইমেইল মার্কেটিং মেট্রিক্স, কন্টেন্ট মার্কেটিং মেট্রিক্স, ওয়েবসাইট এনগেজমেন্ট মেট্রিক্স এবং বিজ্ঞাপনের মেট্রিক্স ব্যবহার করতে পারেন। সম্ভব হলে A/B টেস্টিং ব্যবহার করুন ( স্প্লিট টেস্টিং নামেও পরিচিত)। এটি আপনাকে একই পরিস্থিতিতে দুটি বিকল্পের তুলনা করতে এবং কোনটি সেরা পারফর্ম করে তা জানার সুযোগ দেয়।

শেষ কথা

আপনার ব্যবসাকে আরো সফল করতে ডেটা-চালিত মার্কেটিং ব্যবহার করতে পারেন। প্রথাগত মার্কেটিংয়ে সাধারণত সকল গ্রাহকের জন্য একই বিজ্ঞাপন দেখানো হয় এবং প্রকৃতপক্ষে কারা গ্রাহক তা জানার সুযোগ থাকে না। কিন্তু ডেটা-চালিত মার্কেটিংয়ে আপনার কাছে ডেটা থাকে যা আপনাকে প্রকৃত গ্রাহক সম্পর্কে জানার সুযোগ দেয়। শুধু তাই নয়, গ্রাহকদের জন্য ব্যক্তিগতকরণ মার্কেটিংয়েরও সুযোগ থাকে।

“তথ্যসূত্র”

প্রযুক্তির নতুন দিগন্ত ভয়েস সার্চ অপ্টিমাইজেশান
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়েশা আক্তার

আমরা সকলেই এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান সম্পর্কে কমবেশি জানি। কিন্তু আমরা কেউ কি ভয়েস সার্চ অপ্টিমাইজেশান বা ভিএসও -এর কথা শুনেছি? আমরা অনেকেই হয়তো আজকে প্রথম এই শব্দের সাথে পরিচিত হয়েছি। কিন্তু বাস্তব জীবনে এর ব্যবহার আমরা হরহামেশাই করে থাকি। নিশ্চয় ভাবছেন কিভাবে? আচ্ছা, গুগলে কিংবা চ্যাটজিপিটি ব্যবহারের সময় আমরা মাঝে মাঝে ভয়েস কমান্ড দিয়ে থাকি। আমরা কোনো তথ্য জানার হলে টাইপ না করে ভয়েস কমান্ডকে প্রাধান্য দিয়ে থাকি। এটিই মূলত ভয়েস সার্চ অপ্টিমাইজেশান বা ভিএসও। নামটা শুনতে ভীষণ কঠিন মনে হলেও পুরো ব্যাপারটাই কিন্তু বেশ সহজ। আজকে আমরা ভয়েস সার্চ অপ্টিমাইজেশান বা ভিএসও নিয়ে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করবো।

ভয়েস সার্চ অপ্টিমাইজেশান (ভিএসও) কি?

ভয়েস সার্চ অপ্টিমাইজেশান (ভিএসও) মূলত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা  এসইও -এর একটি উন্নত সংস্করণ। এটি মূলত টেক্সট সার্চ এর বিকল্প। একটি ওয়েবসাইটকে সার্চ প্রযুক্তি এবং সার্চ ইঞ্জিন এর উপযুক্ত করে তোলার মাধ্যমে ভয়েস সার্চ রেজাল্ট এ অবস্থান উন্নয়ন করাই মূলত ভয়েস সার্চ অপটিমাইজেশন। সাধারণত, একটি ওয়েবসাইট বা ব্যবসার নাম যতবার এসইআরপি-তে উচ্চতর পদে প্রদর্শিত হবে, তত বেশি ট্রাফিক পাবে। উদাহরণ হিসেবে আমরা ভিএসও গুগল, অ্যামাজন সিরি এবং উইন্ডোস কোর্টানার কথা বলতে পারি।

কিভাবে ভিএসও কাজ করে?

ভয়েস সার্চ অপ্টিমাইজেশান মূলত টাইপ করার পরিবর্তে কথা বলার মাধ্যমে তথ্য প্রদান করে থাকে। যখন আপনি একটি ভয়েস-অ্যাক্টিভেটেড ডিভাইস ব্যবহার করে কোনো তথ্য জানতে চান,  তখন ডিভাইসটি আপনার কথার অর্থ বুঝার জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি ) ব্যবহার করে সার্চ ইঞ্জিন-এ অনুসন্ধান করে সবচেয়ে সেরা উত্তরটি আপনাকে প্রদান করে। সার্চ ইঞ্জিন এর পাশাপাশি এখন আমরা স্বয়ংক্রিয় নানান যন্ত্রে, রোবটিক্স, মেশিন লার্নিং এর মতো বড় বড় সেক্টর এ ভয়েস সার্চ এর ব্যবহার দেখতে পাচ্ছি যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সহজ ভাষায়, আমরা যখন টাইপ করার বদলে ভয়েসে কোনো কমান্ড দেই এবং কাঙ্ক্ষিত ফলাফল পাই, তা হলো ভয়েস সার্চ অপ্টিমাইজেশান।

ভয়েস সার্চ অপ্টিমাইজেশান কেন গুরুত্বপূর্ণ?

আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, ভয়েস সার্চ অপ্টিমাইজেশান কেন আমাদের জন্য এতো গুরুত্বপূর্ণ?  এর উত্তর হলো – গ্রাড ‍ভিউ রিসার্চ এর তথ্যমতে ২০২৩ সালে ভয়েস সার্চ এর মার্কেট সাইজ ছিল $৩.০৫ বিলিয়ন ডলার যা ২০৩০ সাল নাগাদ বৃদ্ধি পাবে ২৩.৮ CAGR এ।  সাম্প্রতিক গবেষণা অনুসারে, ৫০% এর বেশি অনলাইন অনুসন্ধানগুলো ভয়েস-ভিত্তিক হয়ে থাকে এবং এই সংখ্যাটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভয়েস সার্চ অপ্টিমাইজেশানের জন্য আমরা অ্যামাজন ইকো, গুগল হোম এবং সিরির মতো যুগান্তকারী প্রযুক্তির সাক্ষী হতে পেরেছি।

ভয়েস সার্চ অপ্টিমাইজেশান কীভাবে করবেন?

ভয়েস সার্চ অপ্টিমাইজেশান মূলত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও) -এর উন্নত সংস্করণ। এখানে মানুষ টাইপ না করে ভয়েসের মাধ্যমে তথ্য অনুসন্ধান করে থাকে। আর তাই ভয়েস সার্চ অপ্টিমাইজেশান করার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আমরা এখন এই সাধারণ নিয়মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

১. কীওয়ার্ড স্ট্রাটেজি

আমরা জানি যে, ওয়েবসাইট এসইও করার সময় লং-টেইল কীওয়ার্ড, শর্ট-টেইল কীওয়ার্ড সহ নানা কীওয়ার্ড ব্যবহার করা হয়। কিন্তু ভয়েস সার্চ অপটিমাইজেশন এর ক্ষেত্রে লং-টেইল কীওয়ার্ড এবং প্রশ্ন টাইপ কীওয়ার্ডগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে। কারণ, অধিকাংশ ভয়েস সার্চ প্রশ্নবোধক এবং বড় বাক্যের হয়ে থাকে। আপনি চাইলে গুগল ট্রেন্ডস, উবার সাজেস্ট-এর মতো টুলগুলো ব্যবহার করে এমন কীওয়ার্ড এবং প্রাসঙ্গিক প্রশ্ন সম্পর্কে জানতে পারেন, যা মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে।

২. কনটেন্ট অপটিমাইজেশন (অন-পেজ এসইও)

ওয়েবপেইজ, পোস্ট বা অন্য যেকোনো ধরনের কনটেন্ট তৈরির সময় আমাদের লক্ষ্য রাখতে হবে তা যেন সরাসরি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়।আপনি চাইলে ওয়েবসাইটের প্রতিটি ব্লগ পোস্টে FAQ অ্যাড করতে পারেন। আপনি চাইলে একজন গ্রাহকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আপনার ব্যবসা, পণ্য বা পরিষেবা সম্পর্কিত প্রশ্নগুলোর তালিকা করতে পারেন। তারপর আপনার ওয়েবসাইটে যেসকল প্রশ্ন প্রায়শই জিজ্ঞাস করা হয়, তা প্রশ্ন আকারে যুক্ত করুন। মনে রাখবেন আপনার ওয়েবসাইটের কনটেন্টগুলো যতোবেশি সাধারণ কথোপকথনের মতোন হবে, ততো সহজে ভয়েস সার্চ অপটিমাইজেশন করা সম্ভব।

৩. লোকাল এসইও (অফ-পেজ এসইও)

ভয়েস সার্চ অপটিমাইজেশন এর ক্ষেত্রে লোকাল এসইও অনেক বড় ভূমিকা পালন করে থাকে। কারণ, ভয়েস সার্চগুলো বেশিরভাগই লোকেশন ভিত্তিক হয়ে থাকে। আর তাই নিজের ওয়েবসাইটের পরিচিতি বাড়াতে লোকাল এসইও -এর বিকল্প নেই। একাজে আপনি চাইলে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। এছাড়াও, আপনার ব্যবসা, অফিস ইত্যাদির ভালো ছবি যোগ করতে পারেন এবং গুগলে একটি বিস্তারিত সাইটম্যাপ দিতে পারেন।

৪. টেকনিক্যাল এসইও

ভয়েস সার্চ অপটিমাইজেশনে ভালো করার উপায় হলো ওয়েবসাইটকে টেকনিক্যালি স্মুথ রাখা। আপনাকে ওয়েবসাইটের লোডিং স্পিডের পাশাপাশি ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি করার দিকে বিশেষ নজর দিতে হবে। ভয়েস সার্চের বেশীরভাগ সার্চ হয়ে থাকে মোবাইলভিত্তিক। তাই মোবাইল ফ্রেন্ডলি করা অত্যাবশ্যকীয়। এছাড়াও সার্চ ইঞ্জিন যেন ওয়েবসাইট এর বিষয়বস্তু সহজেই বুঝতে পারে তাই সঠিক ডাটা ব্যবহার করতে হবে।

ভিএসও এবং ভবিষ্যৎ

ডিজিটাল এই যুগে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির বিকাশ আমাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলেছে। প্রযুক্তির এই ধারাবাহিকতায় ভয়েস সার্চ অপ্টিমাইজেশান ডিজিটাল মার্কেটিংকে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভিএসও আপনার ব্যবসায় নতুন গ্রাহকদের সাথে যোগাযোগ থেকে শুরু করে ডিজিটাল বিপণনের ভবিষ্যতে আপনার স্থান সুরক্ষিত করতে পারে।

আর্টিফিশাল ইন্টিলিজেন্স আরো উন্নত হচ্ছে, ফলে এআই দ্বারা ভয়েস সার্চ বিষয়টিও অনেক বেশি নরমালাইজড হয়ে যাবে এবং সাধারণ মানুষ ভালো ফিডব্যাক পাবে। রোবটিক্স, মেশিন লার্নিং এর মতো বিপ্লবের ফলে ভয়েস সার্চ বা ভয়েস কমান্ডের ব্যবহার অনেক বেশি বৃদ্ধি পাবে। গুগল অ্যাসিস টেন্ট, জিমিনি, এলেক্সা কিংবা সিরি-এর মতো প্রোজেক্টগুলো অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে। ব্যবসা ক্ষেত্রে ভয়েস সার্চ অপ্টিমাইজেশান বিপ্লব তৈরী করবে বলে অনেকে ধারণা করছেন।

“তথ্যসূত্র”

সময়ের সাথে তাল মিলিয়ে সফলতার পথে ‘বাটা’
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়েশা আক্তার

স্কুলের প্রথম জুতা হোক, ঈদ কিংবা পূজার জন্য হোক, জুতা শব্দটা শুনলেই আমাদের মাথায় প্রথম আসে বাটা কোম্পানির কথা। আমাদের সকলেরই বাটা কোম্পানির জুতার সাথে রয়েছে অসংখ্য স্মৃতি। আচ্ছা তাহলে বাটা কি শুধু বাংলাদেশেই জনপ্রিয়? এর উত্তর হলো ‘না’। বাটা শুধু বাংলাদেশে নয়, বরং সারাবিশ্বে  ব্যাপক জনপ্রিয়।

বিশ্বব্যাপী বাটা প্রতিদিন এক মিলিয়নেরও বেশি গ্রাহককে সেবা দিয়ে থাকে। ৭০ টিরও বেশি দেশে তাদের আউটলেট রয়েছে এবং ২০ টি দেশে তাদের পণ্য উৎপাদন ব্যবস্থা রয়েছে। বাটা কোম্পানি সারাবিশ্বে বছরে প্রায় ১৫০ মিলিয়ন জোড়া জুতা বিক্রি করে! চলুন জেনে নেই কিভাবে মাত্র ১০ জন কর্মচারী নিয়ে শুরু করা একটি কোম্পানি আজ পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীর বৃহৎ ফুটওয়্যার কোম্পানিতে।

বাটা কোম্পানি যাত্রা শুরুর গল্প

২১ শে সেপ্টেম্বর, ১৮৯৪ সালে টমাস বাটা, তাঁর ভাই অ্যান্টোনিন এবং তার বোন অ্যানা -এর হাত ধরে চেকোস্লোভাকিয়ার গ্রামীণ শহর যেলিনে টি  বাটা কোম্পানির যাত্রা শুরু হয়। বাটা পরিবার প্রজন্ম ধরে মুচি ছিলো। টমাস, অ্যান্টোনিন এবং অ্যানা হলেন বাটা পরিবারের অষ্টম প্রজন্ম। তারা শুরু থেকেই উদ্ভাবক ছিল এবং কোম্পানি প্রতিষ্ঠাকালীন সময়ে একটি নির্দিষ্ট কাজের সময়সূচী, একটি নিয়মিত সাপ্তাহিক মজুরি সহ ১০ জন পূর্ণ-সময়ের কর্মচারী নিয়োগ করেছিল।

১৮৯৭ সালে প্রথম বাষ্পচালিত জুতা তৈরির মেশিনসহ যান্ত্রিক উৎপাদন কৌশলগুলোর প্রবর্তন হলে, কোম্পানিটি দ্রুত আধুনিকীকরণের মাধ্যমে  ইউরোপের প্রথম বৃহৎ জুতা  উৎপাদনকারী কোম্পানিতে পরিণত হয়। ১৮৯৯ সালে বাটা কোম্পানি তাদের প্রথম স্টোর চেকোস্লোভাকিয়ার যেলিনে চালু করে। ১৯০৫ সালে দিনে ২,২০০ জোড়া জুতার উৎপাদন করে বাটা ইউরোপের বৃহত্তম জুতা কোম্পানিতে পরিণত হয়।

সফলতার শুরু

বাটা কোম্পানির প্রথম সফলতা আসে বাটোভকা জুতা দিয়ে। বাটোভকা তার সরল ডিজাইন, শৈলী এবং হালকা ওজনের জন্য জনপ্রিয় হয়েছিল। চামড়া এবং ক্যানভাসের উদ্ভাবনী সংমিশ্রণ তৈরী এই জুতার কোয়ালিটি ছিলো বেশ উচ্চমানের। ফলে বাটা রকেটের গতিতে তার সফলতা দেখতে পায়। ১৯১৯ সালে বাটা মহিলাদের জন্য চামড়ার উন্নতমানের জুতা নিয়ে আসে।

১৯৩৬ সাল থেকে বাটার স্বর্ণযুগ শুরু হয়। এসময় বাটা কোম্পানি ‘বাটা টেনিস’ জুতা বাজারে নিয়ে আসে। এই জুতা মূলত ভারতীয় স্কুলের বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিলো। এই জুতা সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জুতাগুলোর মধ্যে একটি। সারা বিশ্বে এখনও এই মডেলের জুতা বিক্রি হয় ৷ বর্তমানে ৫টি মহাদশের ৭০ টি দেশে তাদের আউটলেট রয়েছে।

বাটা এবং বাংলাদেশ

বাটা ১৯৬২ সালে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। বর্তমানে বাটা কোম্পানি বাংলাদেশে ২টি উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে। একটি টঙ্গীতে এবং অন্যটি ধামরাইয়ে। টঙ্গীতে স্কুলের জুতা, পিভিসি জুতা, স্যান্ডেল, চপ্পল এবং টেক্সটাইল  ভিত্তিক জুতা উৎপাদিত হয়। অন্যান্য ধরনের জুতা যেমন চামড়া জুতা, ব্যাগ ধামরাইয়ে উৎপাদন করা হয়। বাংলাদেশে জেলা ও থানা পর্যায়ে বাটার প্রায় ২৪২টি স্টোর রয়েছে।

আর্থিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, ২০২৩ সালের জানুয়ারি- সেপ্টেম্বরে বাটা কোম্পানি বাংলাদেশে ৭৫৪ কোটি টাকার সেল করে এবং প্রফিট অর্জন করে ৪২ কোটি টাকার। বাংলাদেশ ইতিমধ্যেই বাটা কোম্পানির শীর্ষ ১০টি বাজারের মধ্যে স্থান করে নিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে বাটা যে জুতা বিক্রি হয় তার ৮৫ শতাংশেরও বেশি তৈরি করা হয় বাংলাদেশে অবস্থিত বাটার নিজস্ব কারখানায়। বাটা শু ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান মনিকা পিগনাল।

বাটা গ্রুপের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য ২০ সেপ্টেম্বর,২০২৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন। তিনি জানান বাটা কোম্পানির জন্য বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ একটি মার্কেট। আর তাই বাংলাদেশ নিয়ে তাদের নানা পরিকল্পনা রয়েছে।

বাটা কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি

প্রতিষ্ঠা হওয়ার ১২৫ বছর পরেও বাটা কোম্পানি দ্বিতীয় গ্লোবাল ফুটওয়্যার কোম্পানি এবং একটি আন্তর্জাতিক ফ্যাশন আইকন। বর্তমানে বাটা কোম্পানির অধীনে ২০ টিরও বেশি ব্র্যান্ড এবং লেভেল রয়েছে। যেমন- নর্থ স্টার, পাওয়ার, বাবলগামারস, ওয়েইনব্রেনার, স্যান্ডাক বা টগিস ইত্যাদি। এখন আমরা বাটা কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে সংক্ষেপে আলোচনা করবো-

মার্কেটিং

বাটা কোম্পানি তার সৃজনশীল মার্কেটিং কৌশল বাস্তবায়নের ফলে বিশ্বব্যাপী নিজেকে সেরাদের তালিকায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। যেমন- “ধনুষ্টংকার হইতে সাবধান, সামান্য ক্ষত হইতে মৃত্যু ঘটিতে পারে, জুতা পরুন।” এক সময় ভারতীয় উপমহাদেশে, লোকেরা জুতা পরার বিরুদ্ধ ছিল। আর তখন বাটা এই বিজ্ঞাপনের ট্যাগলাইন ব্যবহার করে যা ১৯৩৮ সালের নভেম্বরে বাটানগর নিউজে প্রকাশিত হয়েছিল। বিজ্ঞাপনটি প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে কীভাবে ১৩০ বছর বয়সী কোম্পানিটি লোকেদের স্যান্ডেল পরার অভ্যাস তৈরিতে অবদান রেখেছিল।

প্রতিষ্ঠার পর থেকেই বাটা নিজেদের পণ্যের গুণমান বজায় রেখে জুতা, স্যান্ডেল, ব্যাগ এবং  আনুষাঙ্গিকগুলোর জন্য জনপ্রিয়তা লাভ করেছে। লোকেরা বাটা থেকে পণ্যের স্থায়িত্ব আশা করে কারণ কোম্পানিটি এজন্য বেশ পরিচিত। আর বাটা জুতা এখন পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বাজারে পাওয়া সবচেয়ে টেকসই জুতাগুলোর মধ্যে একটি। সাশ্রয়ী মূল্যে টেকসই জুতা উৎপাদনের এই কৌশলটি বাংলাদেশে বাটাকে জনপ্রিয় করতে সাহায্য করেছে। কারণ দেশের গ্রামীণ নাগরিকরা স্থায়িত্ব খোঁজে এবং একই সময়ে বেশি খরচ করতে চায় না। এক্ষেত্রে বাটার স্থানীয় উৎপাদন ইউনিটগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, ঈদ, পূজা কিংবা বছরের নানা উৎসবের সময় বাটা ডিস্কাউন্ট অফার করে। তাদের এই মার্কেটিং স্ট্র্যাটেজি বাটাকে করে তুলেছে অনন্য।

দাম

দাম সবসময়ই বাটা-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপণন কৌশল। বাটা তার মূল্য নির্ধারণের কৌশল হিসাবে মনস্তাত্ত্বিক মূল্য ব্যবহার করে। উদাহরণস্বরূপ, আপনি যদি ঘনিষ্ঠভাবে লক্ষ্য করেন, বাটা পণ্যের বেশিরভাগ দাম নয় নম্বর দিয়ে শেষ হয়। এই ঘটনাটি ছাড়াও, সাধারণভাবে, বাটা তার জুতার দাম খুব মাঝারিভাবে রাখে এবং সেগুলিকে সাশ্রয়ী রাখে যাতে যে কেউ সহজেই এটি কিনতে পারে। এমনকি এখন বাজারে বাটা রাবারের স্লিপার পাওয়া যাচ্ছে যেগুলোর দাম ১০০ টাকার নিচে।

স্থান

শো-রুমের জন্য স্থান নির্বাচন বিজনেসে সফল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক।বাটার শক্তি হল এর গ্রামীণ বিতরণ চ্যানেল। দেশের জেলা-উপজেলা পর্যায়ে সর্বমোট ২৬২টি বাটা স্টোর রয়েছে। রাজধানী ঢাকার উন্নত এলাকা ধানমণ্ডি, বনানী, গুলশান এলাকাতে যেমন বাটার শো-রুম রয়েছে, তেমনি রয়েছে কারওয়ান বাজার, গুলিস্তান কিংবা টঙ্গীর মতো এলাকায়। শহরের অভ্যন্তরে বাটার যেসকল স্টোর রয়েছে তা মূলত মেইন রোডের পাশে অবস্থিত। আর প্রধান রাস্তার বেশিরভাগ দোকানই নিচতলায় অবস্থিত। এই ধরনের গ্রাউন্ড ফ্লোর অবস্থানের পিছনে সম্ভাব্য যুক্তি হলো যাতে ক্রেতারা সহজেই রাস্তায় হাঁটাহাঁটির সময়েও বাটার জুতার কালেকশন দেখতে পারে।

প্রচারমূলক কার্যক্রম

বাটা প্রতিষ্ঠার সূচনা থেকেই মিডিয়া বা সংশ্লিষ্ট পাবলিক প্রচারে ব্যাপকভাবে ব্যয় করেনি। বরং এর পরিবর্তে, এটি শোরুমে আরও গ্রাহকদের টানতে ব্র্যান্ড ইক্যুইটিতে বিশ্বাস করেছিলো। আর তাই তারা মূলত টেকসই পণ্য উৎপাদনে বেশি নজর দিয়েছিলো।

তবে বাংলাদেশে বাটা তাদের ডিস্কাউন্টের অফার সম্পর্কে জানাতে কিংবা উৎসব উপলক্ষ্যে তাদের তৈরী করা নতুন পণ্য সম্পর্কে জানাতে ব্রডকাস্ট মিডিয়ায় তাদের বিজ্ঞাপন প্রচার করে থাকে। আর ডিজিটাল এই যুগে অন্য যেকোনো ব্র্যান্ডের মতো বাটাও তাদের পণ্য প্রচার করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। এছাড়াও বাটা একমাত্র কোম্পানি যারা বাংলাদেশে অ্যাডিডাসের জুতা আমদানি করে।

গত ৬২ বছর ধরে বাটা কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে। বাটা বাংলাদেশের মানুষের কাছে এতো বেশি সুপরিচিত যে, এই বিদেশি জুতা কোম্পানিটি হয়ে উঠেছে বাংলাদেশি। বাটার সিইও সন্দীপ কাতারিয়া বলেছেন, ফুটওয়্যার শিল্পের জন্য বাংলাদেশ হতে পারে বিশ্বব্যাপী সোর্সিং হাব। বিশ্বব্যাপী বাটার জনপ্রিয় হওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তাদের সৃজনশীল বিজনেস স্ট্র্যাটেজি।

“তথ্যসূত্র”

সৃজনশীল মার্কেটিং কৌশল ব্যবহারে এগিয়ে যাচ্ছে কেএফসি
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আয়েশা আক্তার

চিকেন ফ্রাই যে রেস্তোরাঁর হাত ধরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে, তার নাম কেএফসি। ব্র্যান্ডটি সফলভাবে সাত দশকেরও বেশি সময় ধরে পরিচালিত হয়ে বিশ্বকে দেখিয়েছে কিভাবে একটি সহজ রেসিপিকে পুঁজি করে সারা বিশ্বে এক ধরনের খাদ্য বিপ্লব তৈরি করা যায়। মাত্র ১১টি ভেষজ এবং মশলার গোপন রেসিপিতে আবদ্ধ এর আইকনিক সোনালী-ভাজা মুরগির সাথে কেএফসি বিশ্বজুড়ে ফাস্টফুড প্রেমী পরিবারের কাছে একটি প্রিয় খাবার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। স্ট্যাটিসটা থেকে পাওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালে কেএফসির ব্র্যান্ড মূল্য ছিলো ৬.৭ বিলিয়ন ইউএস ডলার।

আজকের এই আর্টিকেলে আমরা কেএফসি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে জানবো এবং এর মার্কেটিং কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

শুরুর গল্প

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড কেএফসি-এর ইতিহাস মূলত একজন মানুষের আবেগ এবং অধ্যবসায়ের গল্প বলে। কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স যিনি “কেন্টাকি ফ্রাইড চিকেন কিং” নামেও পরিচিত, কেনটাকি রাজ্যের কর্বিনে একটি ছোট গ্যাস স্টেশনে তার যাত্রা শুরু করেছিলে। ১১টি ভেষজ এবং মশলার গোপন রেসিপি দিয়ে বানানো তাঁর চিকেন ফ্রাই এতো বেশি জনপ্রিয় হয় যে তিনি রেস্তোরাঁ খুলেন।

বিশ্বব্যাপী তার সুস্বাদু ফ্রায়েড চিকেনের চাহিদা বাড়ার সাথে সাথে তার ধারণাকে ফ্র্যাঞ্চাইজ করা শুরু করে, সারা দেশে কেএফসি (কেন্টাকি ফ্রাইড চিকেন) নাম ছড়িয়ে দেয়। বর্তমানে কেএফসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুড চেইন রেস্তোরাঁ।

মার্কেটিং কৌশল

কেএফসি বিখ্যাত ফাস্ট-ফুড চেইন হিসেবে বিশ্বব্যাপী নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। ফোর্বসের শীর্ষ ১০টি বিশ্বব্যাপী ফাস্ট-ফুড চেইনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেএফসির ফ্র্যাঞ্চাইজি বিশ্বব্যাপী ১৪৫টিরও বেশি দেশে রয়েছে।

ব্র্যান্ডটি যাত্রা শুরু করার বয়স ৭৫ বছরেরও বেশি হওয়ার পরও , তাঁর গ্রহণযোগ্যতা মানুষের কাছে কমেনি। বরং সময়ের সাথে সাথে তা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। কেএফসি তার ৭৫০০০০+ জনবল নিয়ে সারা বিশ্বের প্রায় ১৮০০০ রেস্তোরাঁয় গ্রাহকদের কাছে তাজা সুস্বাদু ফ্রাইড চিকেন পরিবেশন করে যাচ্ছে। এখন আমরা জানবো কোন কোন মার্কেটিং কৌশল অবলম্বন করে কেএফসি আজকের অবস্থানে  পৌঁছাতে পেরেছে।

লোগো ব্র্যান্ডিং

কেএফসি-এর প্রথম লোগোতে কর্নেল স্যান্ডার্সকে একটি সাদা স্যুট এবং কালো বো টাইতে দেখা গিয়েছিলো। এই লোগো ৬০ বছরেরও বেশি সময় ধরে ব্র্যান্ডের একটি স্বীকৃত প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো। লাল পটভূমিটিতে ১১টি ভেষজ এবং মশলার সাথে কর্নেলের গোপন রেসিপির প্রতীক, এবং ট্যাগলাইন “ফিঙ্গার লিকিং গুড” কেএফসিকে মানুষের কাছে করে তুলেছে অতি আপন।  বর্তমান লোগোটি ঐতিহ্য এবং আধুনিকতাকে একত্রিত করে, কেএফসি ব্র্যান্ডের সারমর্মকে ধারণ করে।

নিত্যনতুন পণ্য উদ্ভাবনের প্রভাব

কেএফসি শুধু ফ্রাইড চিকেনের জন্য জনপ্রিয় তা কিন্তু নয়। ভোক্তাদের পছন্দ অনুযায়ী কোম্পানিটি ক্রমাগত নতুন পণ্য এবং মেনু আইটেম চালু করেছে। স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে নিরামিষ ভোজীদের জন্য তারা নিত্য নতুন আইটেম উদ্ভাবন করে চলছে।

কেএফসি-এর পণ্য উদ্ভাবনের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো তাদের বিয়ন্ড ফ্রাইড চিকেনের প্রবর্তন। এটি মূলত চিকেনের পরিবর্তে বিকল্প ফ্রাইড চিকেন। নিরামিষভোজীদের কথা ভেবে এটি বানানো হয়েছে। তবে যারা স্বাস্থ্য-সচেতন, তাদের কাছেও এটি বেশ জনপ্রিয়। কেবল নতুন মেনু আইটেমের মধ্যে কেএফসি সীমাবদ্ধ নয়। বরং, কোম্পানিটি খাবারের গুণগত মান এবং স্বাদ উন্নত করতে গবেষণা এবং উন্নয়নে প্রচুর বিনিয়োগ করে থাকে।

বিজ্ঞাপন কৌশল

দর্শক আকর্ষণকারী বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে কেএফসি-এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারগুলো সৃজনশীল, আকর্ষক এবং প্রায়ই হাস্যরসের অনুভূতি জোগায়। কেএফসি-এর সবচেয়ে স্মরণীয় বিজ্ঞাপন প্রচারের একটি ছিল তাদের “ফিঙ্গার লিকিং গুড” স্লোগানের প্রবর্তন। ‘কেউ কেএফসি-এর মতো চিকেন তৈরী করে না’ এধরনের ট্যাগলাইন দর্শক আকৃষ্ট করতে ভূমিকা রাখে।

কেএফসি-এর বিজ্ঞাপনের কৌশলগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও প্রসারিত। মিমস থেকে শুরু করে নানা আকর্ষণীয় প্রতিযোগিতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে কেএফসি ফাস্ট-ফুড শিল্পে একটি বিশ্বব্যাপী পাওয়ার হাউস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

ডিজিটাল মার্কেটিং

কেএফসি আরো বেশি গ্রাহকদের সাথে যুক্ত হতে ডিজিটাল মার্কেটিং কৌশল গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার,ইন্সটাগ্রাম ব্যবহার করে তারা নিজেদের  মার্কেটিংকে আরো শক্তিশালী করছে।

কেএফসি সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছাতে এবং আকর্ষণ করার জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (এসইও) ব্যবহার করে। এসইওর ক্ষেত্রে, কেএফসি প্রাসঙ্গিক কীওয়ার্ডের জন্য তার ওয়েবসাইট অপ্টিমাইজ করার উপর ফোকাস করে। এটি নিশ্চিত করে যে কেএফসি সার্চ ইঞ্জিন ফলাফলে স্পষ্টভাবে উপস্থিত হয়।

সুলভ মূল্য এবং সহজলভ্যতা

কেএফসি-এর খাদ্য আইটেমগুলোর মূল্য বাজেটের মধ্যে রাখার চেষ্টা করা হয়।

কেএফসি-তে প্রত্যেকের জন্য কিছু না কিছু রয়েছে। আপনার বাজেট একটু কম হলে আপনি মুরগির ছোট ডানা, একটি চিকেন লেগ পিস কিংবা বাজেট বেশি হলে পুরো পরিবারের জন্য ফ্যামিলি চিকেন বাকেট সব ধরনের অপশনই পাবেন কেএফসিতে। নানা সময় তারা বিভিন্ন লোভনীয় অফার দিয়ে থাকে যাতে তাদের সকল ক্রেতারা কেএফসির খাবার উপভোগ করতে পারেন।

কেএফসি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো সহজলভ্যতা। কেএফসি-এর কর্পোরেট মালিকানাধীন রেস্তোরাঁগুলো বিমানবন্দর, ট্রেন স্টেশন এবং বিশ্ববিদ্যালয় সহ অপ্রচলিত স্থানে উপস্থিত হওয়ার কারণে মানুষের কাছে বেশ তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছে। এছাড়াও কেএফসি অনলাইন এবং মোবাইল অর্ডারের সুবিধা দিয়ে থাকে যাতে গ্রাহকরা তাদের ঘরে বসে অর্ডার করতে পারেন।

কেএফসি- এর এতো সুদীর্ঘ সময় ধরে সফলভাবে ব্যবসা করার পেছনে যে কারণটি সবচেয়ে বেশি অবদান রেখেছে তা হলো অধ্যাবসায় এবং সততা। কেএফসি কখনোই তাদের খাবারের মান কিংবা স্বাদের সাথে কম্প্রোমাইজ করে না। আর এই কারণে কেএফসি দর্শকদের মন জয় করতে পেরেছে। একইসাথে তাদের মার্কেটিং কৌশল থেকে অন্য প্রতিষ্ঠানদেরও শিক্ষা গ্রহণ করা উচিত।

“তথ্যসূত্র”