ইকোনমিক ইন্ডিকেটরস – BizTech Standard

জুলাই পরবর্তী বাংলাদেশ: নতুন স্বাধীনতার পর অর্থনৈতিক সংস্কার।
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন দেশে শুধুমাত্র রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও পরিবর্তন এনেছে। এই বিপ্লবের ফলে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের। এর ফলে দেশের অর্থনৈতিক ঘাটতি ও দুর্বলতাও উন্মোচিত হয়। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশের সর্বোপরি সংস্কারের কাজ করছে—একটি কঠোর প্রচেষ্টা চালাচ্ছে যেন বছরের পর বছর ধরে চলা দুর্নীতি ও শোষণের পর স্থিতিশীলতা এবং পুনর্গঠন নিশ্চিত করা যায়। চ্যালেঞ্জ অনেক, তবে পরিবর্তনের সুযোগও রয়েছে প্রচুর।

অর্থনৈতিক দুর্বলতার ক্ষেত্র

বিদায়ী আওয়ামী শাসন দেশে একটি বিপর্যস্ত অর্থনীতি রেখে গেছে, যেখানে উচ্চ মুদ্রাস্ফীতি, হ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণের বৃদ্ধি, এবং কম বিনিয়োগের মতো সমস্যাগুলো বিদ্যমান। সরকারি খাতের অদক্ষতা এবং ব্যক্তিগত খাতের অনিয়ম ও দুর্নীতি অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করেছে। জুলাই-আগস্ট বিপ্লব শিল্প ও সেবা খাতকে আরও ক্ষতিগ্রস্ত করেছে, যার ফলে অর্থনৈতিক মন্দা বেড়েছে। এর সাথে যোগ হয়েছে পূর্ব ও উত্তরাঞ্চলে বিধ্বংসী বন্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এই বন্যা ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রকল্পিত জিডিপির ০.২৬% সমপরিমাণ ক্ষতি করেছে, । অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য নিরাপত্তা এবং মূল্য স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বেড়েছে।

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ

এই চ্যালেঞ্জগুলি উপলব্ধি করে অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য একাধিক সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। ছয়টি মূল কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাবলিক প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার। বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতকে লক্ষ্য করে এমন উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ, যা দীর্ঘদিন ধরে ঋণ খেলাপি ও দুর্বল নিয়ন্ত্রনের কারণে বর্তমানে সমস্যায় জর্জরিত।

ব্যাংকিং খাতের সংস্কার

বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে ব্যাংকিং খাতের অদক্ষতা দূর করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে ঋণ খেলাপি হ্রাস, স্বচ্ছতা বৃদ্ধি, এবং একটি প্রতিযোগিতামূলক আর্থিক পরিবেশ গড়ে তোলা। এছাড়া  ঋণের প্রক্রিয়া সহজ করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার দেশীয় এবং বিদেশী বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্য রাখছে।

সম্পদ সংগ্রহ ও অর্থনৈতিক কৌশল

পরিকল্পনা মন্ত্রণালয় “ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়নের জন্য অর্থনীতি পুনঃকৌশলী এবং সম্পদ সংগ্রহ” শীর্ষক একটি টাস্কফোর্স গঠন করেছে। এই উদ্যোগটি কর সংগ্রহ উন্নত করা, বিদেশী ঋণের উপর নির্ভরতা কমানো, এবং টেকসই অর্থনৈতিক চর্চা প্রচারের মাধ্যমে আর্থিক ভারসাম্যহীনতা মোকাবিলার জরুরিতা নির্দেশ করে।

তাত্ক্ষণিক অর্থনৈতিক চ্যালেঞ্জ

এই সংস্কার উদ্যোগ সত্ত্বেও, বেশ কয়েকটি তাত্ক্ষণিক চ্যালেঞ্জ এখনও বিদ্যমান:

১. উচ্চ মুদ্রাস্ফীতি: বন্যার কারণে কৃষি উৎপাদনে বিঘ্ন ঘটায় মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে, যা ক্রয়ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক আর্থিক নীতি এখনও উল্লেখযোগ্য ফলাফল আনতে পারেনি, কারণ বাজারের সিন্ডিকেটগুলি শক্ত অবস্থানে রয়েছে।

২. আইন-শৃঙ্খলা: বিপ্লব পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলার অবনতি শিল্প উৎপাদনশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থাকে প্রভাবিত করেছে। সামরিক ক্ষমতা সাময়িকভাবে আইন-শৃঙ্খলা পুনঃস্থাপনে প্রদান করা হয়েছে, তবে একটি স্থায়ী সমাধান প্রয়োজন।

৩. অবদমিত অর্থনৈতিক প্রবৃদ্ধি: ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংক ৪%-এ নামিয়ে এনেছে, যা আগের বছরের ৫.৭% এর চেয়ে কম। এই পতন শিল্প ও সেবা খাতকে উদ্দীপিত করার জন্য অবিলম্বে হস্তক্ষেপের প্রয়োজন নির্দেশ করে।

টেকসই প্রবৃদ্ধির জন্য করণীয়

মানবসম্পদের ব্যবহার

বাংলাদেশের বিশাল মানবসম্পদ, বিশেষত নারী ও যুব সমাজ, এখনও যথাযথভাবে ব্যবহার করা হয়নি। মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। স্টেম /STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, এবং উদ্যোক্তা উন্নয়নের উপর জোর দিয়ে একটি গতিশীল এবং স্থিতিস্থাপক শ্রমশক্তি তৈরি করা যাবে।

কৃষি খাতের আধুনিকায়ন

কৃষি খাত এর স্থিতিস্থাপকতা থাকা সত্ত্বেও এর উৎপাদনশীলতা এবং দীর্ঘস্থায়িত্ব বাড়ানোর জন্য আধুনিকায়নের প্রয়োজন। উন্নত সেচ ব্যবস্থা, জলবায়ু সহনশীল শস্য, এবং ডিজিটাল কৃষি প্রযুক্তি প্রবর্তন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকের আয় বাড়াতে পারে।

শিল্প খাতের বৈচিত্র্যকরণ

পোশাক শিল্পের মতো ঐতিহ্যগত খাতের উপর নির্ভরতা কমাতে বাংলাদেশকে তার শিল্প খাত বৈচিত্র্যময় করতে হবে। তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, এবং ফার্মাসিউটিক্যালসের মতো উদীয়মান ক্ষেত্রগুলি উচ্চমূল্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রপ্তানি বাড়ানোর প্রতিশ্রুতি দেয়।

সামনের পথ

অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল করতে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, তবে টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ এখনও দীর্ঘ এবং শ্রমসাধ্য। এখন অন্তর্বর্তী সরকারের হাত ধরে  শুরু হওয়া সংস্কারগুলোকে ভবিষ্যতের নির্বাচিত সরকারগুলো দ্বারা এগিয়ে নিতে হবে যাতে এর ধারাবাহিকতা এবং সাফল্য নিশ্চিত হয়। স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং জন অংশগ্রহণ গতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সঠিক নীতিমালা এবং অবিচল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দৃশ্যপটকে রূপান্তরিত করতে পারে। জুলাই বিপ্লবে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, শহীদ হয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে। পথটি চ্যালেঞ্জিং হতে পারে, তবে একটি সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়।

“তথ্যসূত্র”

ব্যবসার সাফল্যে ৬টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপাদান।
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আনিকা তায়্যিবা

অর্থনৈতিক উপাদান বা ইকোনমিক ফ্যাক্টর হলো এমন পরিবর্তনশীল উপাদান যা একটি অর্থনীতির বিকাশে সুদূরপ্রসারী প্রভাব ফেলে এবং একটি দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। অর্থনৈতিক উপাদান সাধারণত পরিবারের এবং প্রতিষ্ঠানের আয়, ক্রয়ক্ষমতা, চাহিদা ও সরবরাহ, এবং অর্থনীতির সার্বিক প্রবাহকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, বলা যায় দেশের বেকারত্বের হার, মুদ্রাস্ফীতি, সুদের হার, মুদ্রার বিনিময় হার ইত্যাদি অর্থনৈতিক উপাদান হিসেবে বিবেচিত হয়।

অর্থনৈতিক উপাদানগুলো বিশ্লেষণ করলে কোনো প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সঠিক কৌশল নির্ধারণ সহজ হয়।

অর্থনৈতিক উপাদান ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা পালন করে। এই উপাদানগুলো শুধু ব্যবসার অভ্যন্তরীণ কার্যক্রমই নয়, বাজারের গতিপ্রকৃতিতেও প্রভাব ফেলে। অর্থনৈতিক উপাদানগুলোর সঠিক বিশ্লেষণ ব্যবসাকে ভবিষ্যৎ প্রবণতা বুঝতে, কৌশল নির্ধারণ করতে এবং বাজারের ওঠা-নামায় টিকে থাকতে সাহায্য করে। আজকে আমরা ৬টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপাদান ও কীভাবে সেগুলো ব্যবসায় প্রভাব ফেলে তা জানব।

১. মুদ্রার বিনিময় হার

মুদ্রার বিনিময় হার একটি দেশের মুদ্রার মা্নের সাথে অন্য দেশের মুদ্রার তুলনায় নির্ধারিত হয়। এটি আমদানি-রপ্তানি ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি একটি দেশের মুদ্রার মান কমে যায়, তবে তাদের রপ্তানি পণ্য বিদেশে সস্তায় বিক্রি করা হয়, কিন্তু সেক্ষেত্রে আমদানি পণ্য হয়ে যায় দামী।

ব্যবসায় এর প্রভাব:

আমদানি-রপ্তানি ব্যবসার লাভ বা ক্ষতি নির্ধারণ করে।

দেশীয় উৎপাদনে গুরুত্ব বাড়াতে পারে।

ভোক্তাদের পণ্য বিক্রয়মূল্যের উপর প্রভাব ফেলে।

২. শ্রমিকের মজুরি

মজুরি ব্যবসার জন্য শ্রম খরচ এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার সাথে তা জড়িত। মজুরি বাড়লে ক্রেতার ব্যয়ক্ষমতা বাড়ে, যা পণ্যের চাহিদা বাড়ায়। তবে, এটি উৎপাদন খরচও বাড়াতে পারে।

ব্যবসায় প্রভাব:

মজুরি বাড়লে বাজারে এর চাহিদা বৃদ্ধি পায়।

মজুরি কমলে ব্যয় কমে যায় এবং অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে।

ব্যবসাগুলোকে লাভ বজায় রাখতে খরচ এবং দাম সামঞ্জস্য করতে হয়।

৩. সুদের হার

সুদের হার একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে, যা ঋণ গ্রহণের খরচ এবং অর্থনীতির নগদ প্রবাহে প্রভাব ফেলে। উচ্চ সুদের হার ঋণ গ্রহণ কঠিন করে, অন্যদিকে কম সুদের হার অর্থনীতিতে বিনিয়োগ বাড়ায়।

ব্যবসায় এর প্রভাব:

উচ্চ সুদের হার ঋণ গ্রহণ এবং ব্যবসার সম্প্রসারণে বাধা দেয়।

কম সুদের হার ব্যবসায় ঝুঁকি গ্রহণে ভূমিকা রাখে এবং বিনিয়োগ বাড়ায়।

এটি শেয়ার বাজার এবং সম্পদের মূল্যে প্রভাব ফেলে।

৪. চাহিদা ও সরবরাহ

চাহিদা ও সরবরাহ অর্থনীতির অন্যতম প্রধান উপাদান। যখন চাহিদা বেশি থাকে এবং সরবরাহ কম হয়, তখন মুদ্রাস্ফীতি ঘটে। অপরদিকে, অতিরিক্ত সরবরাহ এবং কম চাহিদা মুদ্রার মান কমিয়ে দেয়।

ব্যবসায় প্রভাব:

মুদ্রাস্ফীতি উৎপাদন খরচ বাড়ায়।

সরবরাহ বেশি হলে পণ্যের দাম কমে যায়।

চাহিদা-সরবরাহের ভারসাম্য ব্যবসাকে স্থিতিশীল থাকতে সাহায্য করে।

৫. কর হার

কর হার একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যবসার লাভের উপর প্রভাব ফেলে। উচ্চ কর ব্যবসার জন্য ব্যয়বহুল হতে পারে, যেখানে কম কর ব্যবসার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখে ।

ব্যবসায় এর প্রভাব:

উচ্চ কর হার বিনিয়োগে বাধা দেয়।

কম কর হার ব্যবসার সম্প্রসারণ এবং উদ্ভাবনে সহায়ক।

বিশেষ খাতে কর ছাড় নতুন উদ্যোগকে উত্সাহিত করে।

৬. বেকারত্ব

বেকারত্ব একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। বেকারত্ব বাড়লে মানুষের ব্যয়ক্ষমতা কমে, যা ব্যবসায়ের আয় হ্রাস করে। অপরদিকে, কম বেকারত্ব কর্মীদের মজুরি বাড়ায় এবং বাজারে চাহিদা বৃদ্ধি করে।

ব্যবসায় প্রভাব:

উচ্চ বেকারত্ব বাজারের চাহিদা কমিয়ে দেয়।

কম বেকারত্ব উৎপাদনশীলতা বাড়ায়।

অর্থনৈতিক পরিস্থিতির সাথে ব্যবসার পরিকল্পনা সামঞ্জস্য রাখতে হয়।

মুদ্রার বিনিময় হার, মজুরি, সুদের হার, চাহিদা ও সরবরাহ, কর হার এবং বেকারত্বের মতো অর্থনৈতিক উপাদানগুলো ব্যবসার জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলোর সঠিক বিশ্লেষণ এবং কৌশলগত ব্যবহার ব্যবসাকে লাভবান করতে পারে, ঝুঁকি মোকাবিলা করতে পারে এবং দীর্ঘমেয়াদে ব্যবসার স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।

“তথ্যসূত্র”

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

বিশ্বের বেশিরভাগ উন্নয়নশীল দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বিদেশে অবস্থানরত নাগরিকদের পাঠানো টাকা। যাকে বলা হয় প্রবাসী আয় বা রেমিটেন্স। কেননা নিজ দেশের চাইতে সাধারণত উন্নতমানের দেশেই মানুষ উচ্চ জীবনযাপনের আশায় গিয়ে থাকে। অন্যসব উন্নয়নশীল দেশের মতই বাংলাদেশের অর্থনীতিতেও প্রবাসী আয় অপরিহার্য ভূমিকা পালন করে। এই দেশের একটি বড় অংশ কর্মসংস্থানের জন্য বিদেশে থাকায়, তাদের পাঠানো অর্থ দেশের অনেক পরিবারকে জীবিকার সংস্থান করে দেয় এবং তা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ প্রায় ২.৪ হাজার কোটি মার্কিন ডলার প্রবাসী আয় সংগ্রহ করেছে, যা বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মাঝেও দেশের প্রবাসী আয়ের স্থিতিশীলতা প্রমাণ করে।

তবে প্রবাসী আয় কেন আমাদের দেশের জন্য এত গুরুত্বপূর্ন , এর রয়েছে কিছু নির্দিষ্ট কারণ। যেমনঃ

১. বিদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

প্রবাসী আয়ের একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে। বর্তমানে অর্থাৎ ২০২৪ সালের শেষের দিকে এটি এখন ২৫.৫ হাজার কোটি মার্কিন ডলারের কাছাকাছি হয়েছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মানদন্ড হিসেবে অবদান রাখছে।

২. দারিদ্র্য বিমোচন

প্রবাসী আয়ের মাধ্যমে দেশে থাকা পরিবারগুলো  তাদের দৈনন্দিন ব্যয়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে খরচ করতে পারে, যা তাদের জীবনমান উন্নততর করে এবং দারিদ্র্যবিমোচনে সহায়তা করে।

৩. অর্থনৈতিক স্থিতিশীলতা

বৈদেশিক রপ্তানি যখন বৈশ্বিক চাহিদার ওপর নির্ভরশীল, তখন প্রবাসী আয় তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। এটি দেশের অর্থনীতিতে একটি নির্ভরযোগ্য আয়ের উৎস হিসেবে কাজ করে।

৪. মানব সম্পদে বিনিয়োগ

এই অর্থশক্তি অনেক ক্ষেত্রে দেশের শিক্ষা খাতে এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা হয়, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে।

যদি বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের প্রভাব চিন্তা করি, তবে যেসব বিষয় সামনে চলে আসে তা হলোঃ

১. জিডিপিতে অবদান

প্রবাসী আয় বাংলাদেশের জিডিপিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেশের পরিবারের ব্যয় ক্ষমতা বাড়িয়ে অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডকে উদ্দীপিত করে।

২. বাণিজ্য ঘাটতি হ্রাস

বাংলাদেশের দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি প্রবাসী আয় দিয়ে আংশিকভাবে পূরণ হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে পাওয়া ২.৪ বিলিয়ন ডলার এই ঘাটতি পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

৩. মুদ্রার স্থিতিশীলতা

প্রবাসী আয়ের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের টাকার স্থিতিশীলতায় ভূমিকা রাখে এবং আমদানি পণ্যের ওপর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে।

৪. গ্রামীণ উন্নয়ন

প্রবাসী শ্রমিকদের একটি বড় অংশ গ্রামীণ এলাকার বাসিন্দা। প্রাপ্ত অর্থ গ্রামের আবাসন, কৃষি এবং ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে সহায়তা করে।

প্রবাসী আয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বহুস্তরে অবদান রাখে। অর্থনৈতিকভাবে, এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায়, যা জাতীয় মুদ্রার স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যের সহজতর করতে সহায়ক। প্রবাসী আয় বাণিজ্য ঘাটতিও পূরণ করে, আমদানির জন্য ব্যয়ের ভারসাম্য বজায় রাখে। সামাজিকভাবে, এই আয় দরিদ্রতা কমাতে সরাসরি ভূমিকা রাখে, কারণ এটি পরিবারগুলোকে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আবাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করতে সক্ষম করে। বিশেষত গ্রামীণ এলাকাগুলোতে এটি জীবনযাত্রার মানোন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়নে সহায়ক হয়। ঋণ বা বিদেশি সহায়তার তুলনায় প্রবাসী আয় ঋণমুক্ত একটি টেকসই অর্থনৈতিক প্রবাহ, যা দেশের ওপর কোনো আর্থিক বোঝা তৈরি করে না। পাশাপাশি, এটি অর্থনৈতিক মন্দার সময়ও স্থিতিশীল আয়ের উৎস হিসেবে কাজ করে। সম্মিলিতভাবে, প্রবাসী আয় বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য প্রবাসী আয় কেবল আর্থিক উপার্জন নয়, এটি অর্থনৈতিক স্থিতিশীলতা, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নের একটি উত্তম মাধ্যম। এই আয়ের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে নীতিনির্ধারকদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রবাসী আয় বাংলাদেশের মতো দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা সম্ভব।

“তথ্যসূত্র”