গ্লোবাল ট্রেড – BizTech Standard

আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপে বৈশ্বিক চেইন ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা ইসফাকুল কবির

বর্তমান বিশ্ব নিজ দেশের প্রভাব অন্য দেশ গুলোর উপর বজায় রাখতে চাইলে সেই দেশটির বাণিজ্য ব্যবস্থা শক্তিশালী হতে হবে। এবং এই দৌড়ে এগিয়ে আছে আমেরিকা, চীন, জার্মানির মতো সব দেশ। আর নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে আমেরিকা এবার তাদের অস্ত্র হিসেবে বেছে নিয়েছে অতিরিক্ত শুল্ক আরোপকে। সম্প্রতি দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক বক্তৃতায়  কানাডা এবং মেক্সিকো কে ২৫% দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছে। তবে এমন উদ্ভট সিদ্ধান্ত যে ট্রাম্পই করতে পারেন তা কারো অজানা ছিল না কারণ এর আগের মেয়াদে ট্রাম্প রীতিমত চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছিল। চলুন আজ জেনে আসি এই বাণিজ্য যুদ্ধের ব্যাপারে।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করে, যা দুই দেশের মাঝে এক উত্তেজনার জন্ম দেয়। বিশ্ব নেতা থেকে শুরু করে নিজ দেশের নাগরিকদের কাছেও ট্রাম্প এর সিদ্ধান্তের জন্য কথা শুনতে হয়। যার কারণ প্রতিবছর আমেরিকা চীন থেকে প্রায় ৫৪০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে থাকে এবং চীনে রপ্তানি করে মাত্র ১৫০ বিলিয়ন ডলারের পণ্য। আর তাই যদি এই অতিরিক্ত শুল্ক দিয়ে আমেরিকায় পণ্য পাঠাতে হয় চীন কে, সেক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হতে আমেরিকার নাগরিকরা। কারণ অতিরিক্ত শুল্ক প্রদান করলে বাজারে চীনা পণ্যের দামও থাকবে ঊর্ধ্বমুখি যা ভোক্তা ও ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে চীনও পাল্টা শুল্ক আরোপ করে আমেরিকার পণ্যের উপরে। দুই দেশের মাঝে যখন এই অবস্থা তখন দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা মিলে বিষয়টির মীমাংসা করেন। আর সেখান থেকেই জন্ম নেয়  ২০২০ সালে ‘ফেজ ওয়ান’ চুক্তি। যার মাধ্যমে উত্তেজনা কিছুটা কমলেও, দুই দেশের মধ্যে শুল্ক নীতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ২০২৫ সালে ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর  চীনা পণ্যের ওপর আরও শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাই আবারও পরিস্থিতি ঘোলাটে হতে পারে বলে ভাবছেন অনেকেই।

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিরোধ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে কানাডাও ব্যাপক চাপের মুখে। ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, কানাডার সব পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করা হবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, “এটি আমাদের অর্থনীতির জন্য একটি বড় আঘাত, আমরা আমাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেব।” কানাডার সরকার পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে। ট্রুডো আরও বলেন, ট্রাম্পের সাথে সরাসরি দেখা করে বিষয়টি নিয়ে কথা বললেও কোন সুফল আসেনি। তাই আগামীতে কি হবে তা নিয়ে ভাবছে সবাই।

ইউরোপ ও মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি

ট্রাম্প যে একটু পাগলাটে স্বভাবের তা সবাই জানে। কিন্তু চীন রাশিয়ার মতো শত্রু দেশ ছেড়ে ট্রাম্প এখন আমেরিকার দীর্ঘ দিনের বন্ধু প্রতিবেশী কানাডা, ইউরোপ এবং মেক্সিকোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জটিল করতে চাচ্ছেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের ১ মাসের মধেই ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের পণ্যের রপ্তানির উপর শুল্কের পরিমান বৃদ্ধির ঘোষণা দিয়েছে। যার ফলে ইইউ থেকেও এসেছে পাল্টা জবাব। একইভাবে, মেক্সিকোর ওপরও নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। মেক্সিকো সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আমাদের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, এবং আমরা কূটনৈতিকভাবে এর মোকাবিলা করবো।”

বাংলাদেশের জন্য সুফল

বিশ্বের দুই পরাশক্তির মধ্যে যখন বাণিজ্য যুদ্ধ চলছে ঠিক এটাই আসল সময় বাংলাদেশের জন্য আমেরিকার মার্কেট দখল করার।  ট্রাম্প যখন চীন থেকে পণ্য আমদানি কমিয়ে দিবে তখন আমেরিকা চাইবে তাদের পণের ঘাটতি পুরন করতে বাংলাদেশ এবং ভিয়েতনাম এর মত দেশ গুলোর উপরে ভরসা করতে। বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, চীনা বিনিয়োগকারীরা নতুন বাজার খুঁজতে গিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারে। ইতোমধ্যে কিছু বহুজাতিক সংস্থা বাংলাদেশে উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক।

আমেরিকার প্রতি চীনের প্রতিক্রিয়া কি?

চীনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে “অযৌক্তিক ও একতরফা” বলে অভিহিত করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করবে এবং সরবরাহ শৃঙ্খলে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।” পাশাপাশি, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, “আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব, এবং যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে।” পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে, চীন মার্কিন কৃষিপণ্য, গাড়ি এবং প্রযুক্তি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে। এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা  এবং অন্যান্য কূটনৈতিক মঞ্চে এই শুল্ক নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে চীন।

বর্তমানে এই বাণিজ্য যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি কানাডা, ইউরোপ, মেক্সিকোসহ অনেক দেশের ভেতরে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে বৈশ্বিকভাবে নিজেদের অবস্থান কঠোর করতে।

“তথ্যসূত্র”

গোল্ডেন ট্রায়াঙ্গেল: থাইল্যান্ড, লাওস এবং মিয়ানমারের মাদক পাচার কেন্দ্র
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ ইসফাকুল কবির

গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি কুখ্যাত এলাকা, যা থাইল্যান্ড, লাওস এবং মিয়ানমারের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলকে নির্দেশ করে। এই অঞ্চলটি বিশ্বের অন্যতম বৃহৎ অবৈধ মাদক উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে আফিম ও হেরোইন উৎপাদন এবং পাচারের জন্য এই অঞ্চল কুখ্যাত সারা বিশ্বে। মাদক ব্যবসার কারণে এই অঞ্চলটি শুধু স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক ভাবেও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গোল্ডেন ট্রায়াঙ্গেলের ভৌগলিক অবস্থান

গোল্ডেন ট্রায়াঙ্গেল দক্ষিণ-পূর্ব এশিয়ার মেকং নদীর তীরে অবস্থিত। এটি তিনটি দেশের সীমান্তে বিস্তৃত। থাইল্যান্ড, লাওস এবং মিয়ানমার এই অঞ্চলটির মূল অংশ। মেকং নদী এই অঞ্চলের যোগাযোগ এবং মাদক পরিবহনের একটি প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এর আশেপাশে পাহাড়ি অঞ্চলে মাদক চাষ এবং উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ প্রদান করে।

মাদক উৎপাদন ও বাণিজ্য

গোল্ডেন ট্রায়াঙ্গেল মূলত আফিম উৎপাদনের জন্য বিখ্যাত। এই অঞ্চল থেকে উৎপাদিত আফিমকে প্রক্রিয়াজাত করে হেরোইন তৈরি করা হয়। একসময় এই অঞ্চলটি বিশ্বের মোট আফিম উৎপাদনের প্রায় ৭০% পর্যন্ত সরবরাহ করত। তবে বর্তমানে আফগানিস্তান আফিম উৎপাদনে শীর্ষস্থান দখল করায় গোল্ডেন ট্রায়াঙ্গেলের ভূমিকা কমে এসেছে। তবুও, এটি এখনও বিশ্বের মোট আফিম উৎপাদনের প্রায় বড় একটি অংশ সরবরাহ করে বলে ধারণা করা হয়।

এই ব্যবসা চালানোর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, অভিজাত গোষ্ঠী ও গেরিলা গ্রুপের প্রভাব এই ব্যবসার একটি বড় চালিকাশক্তি। দ্বিতীয়ত, সরকারি নিয়ন্ত্রণের বেশ অভাব রয়েছে এই অঞ্চলে তাই আইনশৃঙ্খলার অবস্থাও দুর্বল। এছাড়া, দারিদ্র্য এবং জীবিকার অভাবে স্থানীয় জনগণ বাধ্য হয়ে আফিম চাষে জড়িয়ে পড়ে। মাদক উৎপাদন ও বাণিজ্য থেকে আসা অর্থ সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সংগ্রহ এবং প্রভাব বিস্তারে সাহায্য করে।

বিশ্বব্যাপী প্রভাব

গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে উৎপাদিত মাদক শুধুমাত্র এশিয়ায় সীমাবদ্ধ নয়; এটি দক্ষিন-এশিয়া  এবং অস্ট্রেলিয়াতেও পাচার হয়। মাদক পাচার থেকে আসা অর্থ সন্ত্রাসী কার্যক্রম এবং আন্তর্জাতিক অপরাধমূলক নেটওয়ার্ককে সমর্থন দিচ্ছে, যা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

বাংলাদেশের উপর প্রভাব

গোল্ডেন ট্রায়াঙ্গেলের নিকটবর্তী হওয়ায় বাংলাদেশও এই মাদক ব্যবসার নেতিবাচক প্রভাব অনুভব করছে। বিশেষ করে অনেক ইয়াবা মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে সীমান্ত পেরিয়ে। ইয়াবার সহজলভ্যতা তরুণ প্রজন্মের মধ্যে মাদকের ব্যবহার বাড়িয়ে তুলছে, যা সামাজিক এবং পারিবারিক বন্ধন নষ্ট করছে। একইসাথে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই মাদক মোকাবিলায় ক্রমাগত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

গোল্ডেন ট্রায়াঙ্গেল মাদক উৎপাদন ও পাচারের ক্ষেত্রে একটি গুরুতর আন্তর্জাতিক সমস্যা। এর নেতিবাচক প্রভাব শুধুমাত্র স্থানীয় পর্যায়েই নয়, বরং বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে। এই সমস্যার সমাধানে স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিকস্তরে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মাদক ব্যবসা বন্ধ করার জন্য সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ জনগণকে একত্রে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করলে এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া সম্ভব।

“তথ্যসূত্র”

চীনের ঋণ ফাঁদে বিপদে থাকা দেশের অবস্থা
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ ইসফাকুল কবির

গত কয়েক বছরে, বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি বাড়তি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে চীনের “ঋণ ফাঁদ”। মূলত চীন বিভিন্ন দেশে উন্নয়নের বুলি উড়িয়ে সেই দেশ গুলোর মাথায় একটা বড় বোঝা চাপিয়ে দেয়। ইতিমধ্যে চীনের এই ঋণ ফাঁদে পা দিয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্থান এবং কেনিয়ার মত আফ্রিকার দেশগুলো। চীন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে বড় অংকের ঋণ দেয়। সেই দেশে অবকাঠামো প্রকল্পের জন্য এবং পরবর্তীতে যখন এসব দেশ তাদের ঋণ পরিশোধ করতে অক্ষম হয়, চীন এসব দেশ থেকে কৌশলগত রাষ্ট্রীয় সম্পদ যেমন বন্দর, বিমানবন্দর বা রেলওয়ে নিয়ে নেয়। কিন্তু চীন কেন এমন করছে দেশ গুলোর সাথে? চলুন জেনে নেই আজকের এই প্রতিবেদনে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ

২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর কার্যক্রম শুরু করে। এই প্রকল্পের মধ্যে চীন একটি বিশাল অবকাঠামো এবং অর্থনৈতিক প্রকল্প হাতে নিয়েছে। যা শুধু চীনের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকবে না। চীন তাদের প্রাচীন সিল্ক রুটকে নতুন করে কার্যকর করতে চায়। তাই চীন, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে চীনকে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। মূলত চীনের প্রাচীন সিল্ক রোডের অনুরূপ একটি বাণিজ্যিক পথ তৈরি করাই তাদের উদ্দেশ্যে। এই প্রকল্পে মধ্যে চীন প্রায় ১৪০টি দেশেকে সমন্বয় করেছে। সে সকল দেশের মধ্যে সড়ক, রেলপথ, বন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে চীন আর্থিক, পরিকল্পনা ভিত্তিক এবং ম্যান পাওয়ার দিয়ে সহয়তা করে থাকে। অবকাঠামো নির্মাণে দেশগুলোকে যে বিশাল অংকের টাকা দেওয়া হয় তা মূলত ঋণ। আর এই থেকেই যত সমস্যার শুরু হয়। যদিও এই প্রকল্পগুলো অনেক দেশের জন্য অবকাঠামো উন্নয়নে বিশেষ ভুমিকা রেখেছে। তবে বেশির ভাগ দেশই সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে না পারায় সেই দেশগুলোতে চীন একটা কৌশলগত সুবিধা লাভ করছে।

কোন কোন দেশ চীনের এই ঋণ ফাঁদে পা দিয়েছে?

অনেক দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ চীনের দেনা ফাঁদে পড়েছে:

১. শ্রীলঙ্কা

চীন থেকে অর্থ সহায়তায় বিপদে পরছে এমন দেশ গুলোর মধ্যে অন্যতম হলো শ্রীলঙ্কা। ২০১৭ সালে শ্রীলঙ্কা তাদের হামবানটোটা বন্দর চীনকে ৯৯ বছরের জন্য ভাড়া দিতে বাধ্য হয়, কারণ দেশটি চীন থেকে নেওয়া ১.৪ বিলিয়ন ঋণ পরিশোধ করতে নিজেদের অক্ষম ঘোষণা করে। এর ফলে চীন দ্বীপ রাষ্ট্রটির উপর কৌশলগত সম্পদ নিয়ন্ত্রণের সুবিধা পায়।

২. পাকিস্তান

চীনের সাথে পাকিস্থানের চিরকালই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আন্তর্জাতিক পাড়ায় শোনা যায় পারমাণবিক শক্তিধর হতে চীন পাকিস্তান সহায়তা করেছিল। সেই পরম বন্ধু পাকিস্থানেকেও এই ঋণ ট্র্যাপের মধ্যে নিয়ে এসেছে চীন। বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের মাধ্য দিয়ে। এই প্রকল্পের মাধ্যমে চীন পাকিস্তানে ৬০ বিলিয়ন বিনিয়োগ করে। পাকিস্থানে ইমরান খানের সরকার পতনের পর ২০২২ সালে দেশটির মানুষ তাদের ইতিহাসে সর্বোচ্চ মূল্যস্ফীতির দেখে। যে কারণে দেশটির জন্য বৈদেশিক ঋণের বোঝা আরও বেশি মাত্রায় বেড়ে যায়। তবে পাকিস্তানের ঋণের চাপ ক্রমবর্ধমান হওয়ায় সেখানে চীনের কিছু প্রভাব রয়েছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। যে কারণে পাকিস্থান তাদের ঋণ পরিশোধে সমস্যায় পড়ছে।

৩. মালদ্বীপ

মালদ্বীপও চীনের ঋণে বিপদগ্রস্ত, চিনের তাদের ঋণ ১.৩ বিলিয়ন ছাড়িয়ে গেছে ২০১৮ সালে। মালদ্বীপের সরকার অবকাঠামো প্রকল্পের জন্য চীন থেকে ঋণ নিয়েছিল, কিন্তু সময়মত ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় মালদ্বীপ  এবং এর মাধ্যমে চীন, মালদ্বীপের উপর এক কৌশলগত নিয়ন্ত্রণ করতে করতে সক্ষম হয়।

৪. মালয়েশিয়া

মালয়েশিয়া ২০১৮ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিপুল আকারের ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। দেশটিতে ২০ বিলিয়ন ডলারের রেলওয়ে প্রকল্পটি স্থগিত হয়ে যায় অর্থের অভবে। যদিও পরবর্তীতে নির্মাণকাজ পুনর্বিবেচনা চালু করা হয়েছিল। তবে মালয়েশিয়ার মতো দেশগুলো চীনের ঋণের কারণে একটি চক্রে আটকা পড়তে পরেছে।

৫. কেনিয়া

কেনিয়া তার স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ৩.২ বিলিয়ন ঋণ নিয়েছিল। এই প্রকল্পে দায়বদ্ধতা বাড়ানোর কারণে কেনিয়া তাদের ঋণ পরিশোধে সমস্যায় পড়ছে। তাই কেনিয়াতে চীনকে একধরণের কৌশলগত বন্ধু বানিয়ে ফেলে।

দেনা ফাঁদ কিভাবে কাজ করে?

চীন সাধারণত নিম্ন সুদের ঋণ প্রদান করে থাকে বড় অবকাঠামো প্রকল্পগুলোর জন্য, যা দীর্ঘমেয়াদী এবং দেশটির উন্নয়নে সহায়ক বলে দাবি করা হয়। তবে এই ঋণগুলো চীনা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে প্রদান করা হয়, এবং এর শর্তাবলীতে চীনের ঠিকাদার এবং শ্রমিকদের নিয়োগ করা হয়। ফলে প্রকল্পগুলোর বেশিরভাগ অর্থ চীনেই থেকে যায়।

যখন ঋণ পরিশোধে সমস্যা সৃষ্টি হয়, চীন তখন কৌশলগত সম্পদ যেমন বন্দর বা রেলওয়ে তাদের নিজেরা নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। এটি এমন একটি কৌশল যেখানে চীন শুধুমাত্র ঋণের ঋণদাতা হিসেবে নয়, বরং একটি প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের স্থান শক্তিশালী করতে পারে।

চীনের বৃহত্তর বৈশ্বিক কৌশল

চীনের লক্ষ্য শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) এর মাধ্যমে বৈশ্বিক ক্ষমতা এবং প্রভাব বিস্তার। চীন এর মাধ্যমে গুরুত্বপূর্ণ খনিজ, তেল, এবং কৃষি সম্পদের নিয়ন্ত্রণ পেতে চাইছে, পাশাপাশি কৌশলগত অবস্থানগুলো যেমন সমুদ্রবন্দর এবং বিমানবন্দরও নিয়ন্ত্রণ করতে পারছে। এছাড়াও, চীন “মেড ইন চায়না ২০২৫” পরিকল্পনার মাধ্যমে বিশ্বের শীর্ষে পৌঁছানোর লক্ষ্য নিয়ে চলেছে।

সমালোচনা এবং বৈশ্বিক প্রতিক্রিয়া

চীনের দেনা ফাঁদ কৌশল বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মধ্যে। তারা এটি এক ধরনের আর্থিক উপনিবেশবাদ হিসেবে দেখছে, যা এসব দেশকে চীনের প্রতি নির্ভরশীল করে তুলছে। অতিরিক্ত ঋণের চাপ এবং রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকিতে পড়া সত্ত্বেও, চীন তাদের ঋণ শর্তগুলি শিথীল করার বা পুনঃবিবেচনার প্রস্তাব দেয় না।

দেনা ফাঁদ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব

চীনের দেনা ফাঁদ কৌশল একটি অত্যন্ত আলোচিত এবং উদ্বেগজনক বিষয়, যা বিশ্বের বেশ কিছু উন্নয়নশীল দেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। যদিও এটি অবকাঠামো উন্নয়নে সাহায্য করছে, কিন্তু এর ফলে দেশের অর্থনীতি ও রাজনীতি চীনের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে, যা ভবিষ্যৎতে তাদের জন্য বিপদজনক হতে পারে। এই ধরনের ঋণের কৌশল সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং এই দেশগুলোর আর্থিক স্বাধীনতা এবং রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। চীনের বৈশ্বিক অর্থনৈতিক কৌশল আগামী দশকগুলোতে বিশ্বের ভূরাজনৈতিক চিত্র পরিবর্তন করে দিতে পারে।

“তথ্যসূত্র”

চীনের হাতে আফ্রিকার খনিজ শিল্পের সিংহভাগ
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা ইসফাকুল কবির

আফ্রিকা প্রাকৃতিক সম্পদ ভরপুর একটি মহাদেশ হিসেবে পরিচিত। এই মহাদেশে রয়েছে বিপুল পরিমাণ মূল্যবান খনিজ সম্পদ, যেমন লোহা, তামা, কোবাল্ট, স্বর্ণ, এবং হীরা সহ আরও অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এগুলো বর্তমানে আধুনিক প্রযুক্তি যেমন আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস এমনকি বর্তমান ইলেকট্রিক গাড়ি তৈরিতেও বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি আফ্রিকার এই খনির উপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে চীনা কোম্পানিগুলোর প্রভাব আফ্রিকার এই খনির শিল্পের উপর দিন দিন বেড়েয় চলেছে। চীনের আফ্রিকার উপর এই নিয়ন্ত্রন শুধু অর্থনৈতিক নয়, বরং ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও লক্ষণীয়। কিন্তু কেন চীনা কোম্পানিগুলো আফ্রিকার খনির শিল্পে এমন আধিপত্য বিস্তার?

১. চীনের খনিজ সম্পদের চাহিদা এবং আফ্রিকার ভূমিকা

চীনা অর্থনীতি বিশ্বের মধ্যে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া অর্থনীতি গুলোর একটি। ইস্পাত উৎপাদনের জন্য লোহা, ইলেকট্রনিক ডিভাইসের জন্য তামা, এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং মোবাইলের ব্যাটারি তৈরির জন্য কোবাল্ট—এমন বহু খনিজ সম্পদের জন্য চীন আফ্রিকার উপর নির্ভরশীল। চীন বিশ্বব্যাপী কোবাল্ট সরবরাহের প্রায় ৬০% নিয়ন্ত্রণ করে এবং এর একটি বড় অংশ আফ্রিকার দেশ কঙ্গো থেকে আসে।

আফ্রিকার ভূমি খনিজ সম্পদে ভরপুর হলেও এটি তুলনামূলকভাবে উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামোর অভাবে নিজস্ব সম্পদ উত্তোলন ও প্রক্রিয়াকরণের কাজে পিছিয়ে রয়েছে। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে চীনা কোম্পানিগুলো। তারা আধুনিক প্রযুক্তি এবং বিশাল বিনিয়োগের মাধ্যমে আফ্রিকার খনিজ শিল্পে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে।

২. চীনা বিনিয়োগ কৌশল: অবকাঠামোগত উন্নয়ন এবং ঋণ কূটনীতি

চীনা কোম্পানিগুলো শুধু খনিজ উত্তোলনে সীমাবদ্ধ নয়, বরং তারা আফ্রিকার অবকাঠামোগত উন্নয়নের দিকেও মনোযোগ দিয়েছে। চীনা সরকার এবং কোম্পানিগুলো আফ্রিকার দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে রেলপথ, সড়ক, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, এবং সমুদ্র বন্দর নির্মাণ করছে। কঙ্গোতে চীনা কোম্পানিগুলো কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের মাধ্যমে কঙ্গ সরকারের আস্থা অর্জন করে। যার মধ্যমে চীনের কোম্পানিগুলোর সাথে কঙ্গোর সরকার এমন একটি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে খনিজ সম্পদ উত্তোলনের জন্য একদিকে চীনা কোম্পানিগুলোকে ব্যাপক বিনিয়োগ করতে হবে, অন্যদিকে কঙ্গো সরকারের জন্য রাস্তা, রেলপথ, বিদ্যুৎ ব্যবস্থা এবং বন্দর নির্মাণের সুবিধা প্রদান করা হবে।

এ ব্যপারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেন “চীন আফ্রিকার খনিজ শিল্পে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে।” অন্যদিকে কঙ্গোতে অবস্থানরত সাবেক চীনা  রাষ্ট্রদূত ঝাও চাংপিং বলেন, “চীনের খনিজ খাতে সম্পৃক্ততা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ নয়, বরং আফ্রিকান দেশগুলোর সঙ্গে একটি বৃহত্তর উন্নয়ন অংশীদারিত্বের অংশ।”

৩. স্বল্পমূল্যের শ্রম এবং উৎপাদন খরচ হ্রাস

আফ্রিকার বেশিরভাগ দেশেই তুলনামূলক গরীব রাষ্ট্র হওয়াতে সেখানে শ্রমিকও পাওয়া যায় অনেক অল্প টাকায়। চীনা কোম্পানিগুলো এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ আদায় করে আনছে। চীনা কোম্পানিগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া আরও বেশি সহজ করে তুলেছে। একটি বিতর্কিত তৈরি হচ্ছে চারিদিকে যে, চীন নিয়ন্ত্রিত খনিগুলোতে অনেক বেশি খারাপ অবস্থায় কাজ করছে সেখানকার শ্রমিকরা। প্রায় সময় সেই সকল খনি থেকে শ্রমিকদের মৃত্যুর সংবাদ আসে।

৪. রাজনৈতিক সম্পর্ক এবং প্রভাব

চীন এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। চীন তাদের কূটনৈতিক শক্তি ব্যবহার করে আফ্রিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে। আফ্রিকার দেশগুলোর সঙ্গে সমঝোতা করে চীনা কোম্পানিগুলো সহজেই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। চীন আফ্রিকান ইউনিয়ন এর সদর দপ্তর নির্মাণে ২০০ মিলিয়ন ডলার দান করে। এই দান চীনের আফ্রিকান দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার অংশ। এটি চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ”-এর আওতায় আফ্রিকায় অবকাঠামোগত উন্নয়নের একটি উদাহরণ, তবে কিছু সমালোচক মনে করেন যে এটি আফ্রিকায় চীনের প্রভাব বিস্তারের কৌশল মাত্র।

এছাড়া, চীন তাদের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) প্রকল্পের মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে বিপুল পরিমাণ ঋণ প্রদান করে আসছে। ঋণ পরিশোধের শর্ত হিসেবে চীনা কোম্পানিগুলোকে অনেক সময় আফ্রিকার খনিজ শিল্পে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

৫. পরিবেশ ও সামাজিক প্রভাব: সুযোগ এবং চ্যালেঞ্জ

চীনা কোম্পানিগুলোর খনিজ উত্তোলন কার্যক্রম আফ্রিকার স্থানীয় জনগোষ্ঠীর জন্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে আফ্রিকার জনবল খাতের উন্নয়নের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, পরিবেশগত ক্ষতি, স্থানীয় সংস্কৃতির ওপর ব্যপক প্রভাব বিস্তার, এবং সম্পদের অতি-শোষণ অনেক বিতর্কের সৃষ্টি করেছে দেশগুলোতে। চীনা কোম্পানির কার্যক্রমের ফলে কঙ্গোতে কোবাল্ট উত্তোলনের কারণে পরিবেশ দূষণ এবং স্থানীয় কৃষি জমি ধ্বংস হচ্ছে।

চীনা কোম্পানিগুলোর আফ্রিকার খনিজ শিল্পে আধিপত্য একটি জটিল এবং বহুমুখী ইস্যু। এটি চীনের অর্থনৈতিক প্রয়োজন, বিনিয়োগ কৌশল, এবং রাজনৈতিক প্রভাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যদিও এই আধিপত্য আফ্রিকার জন্য উন্নয়নের সুযোগ তৈরি করছে, তবে এর সঙ্গে নির্ভরশীলতা, পরিবেশগত ক্ষতি, এবং স্থানীয় সম্পদের উপর বিদেশি নিয়ন্ত্রণের মতো সমস্যাও সৃষ্টি হচ্ছে। আফ্রিকার দেশগুলোর উচিত তাদের সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করা। কেবলমাত্র দক্ষ প্রশাসন এবং ন্যায্য বাণিজ্যিক চুক্তির মাধ্যমেই তারা এই আধিপত্যের ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে পারবে।

“তথ্যসূত্র”

২০২৫ সালে কীভাবে পরিচালিত হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা ইসফাকুল কবির

বর্তমান যুগে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা শুধুমাত্র ব্যবসায় পণ্য এবং সেবা পৌঁছানোর একটি মাধ্যম নয়, এটি ব্যবসার সাফল্য এবং গ্রাহক সন্তুষ্টির মূল চাবিকাঠি। ২০২৫ সালে, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং এতে অনেক নতুন প্রযুক্তি এবং কৌশল যুক্ত হবে। বিশ্বব্যাপী বাণিজ্যের মূল ভিত্তি হচ্ছে সাপ্লাই চেইন, যা নিশ্চিত করে যে পণ্য ও সেবা সঠিকভাবে বাজারে পৌঁছাচ্ছে কি না।

২০২৫ সালে সাপ্লাই চেইন শিল্পে কিছু নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানগুলো, যেমন এসিআই লিমিটেড, সিটি গ্রুপ, ভ্যান্ডারল্যান্ড, এসএপি এবং ব্রাইট স্টার সাপ্লাই চেইন সহ আরও অনেক কোম্পানি তাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে উল্লেখ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মত পদক্ষেপ তারা গ্রহণ করবে। এই কোম্পানি গুলো বিশ্বাস করেন যে, এআই তাদের সাপ্লাই চেইনকে আরও দক্ষ করে তুলবে। যা দ্রুত পরিবর্তনশীল বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকতে সাহায্য করবে। সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে কোম্পানিগুলো এই পরিবর্তনের মধ্য দিয়ে নিজেদের শক্তিশালী করে তুলতে পারবে।

১. ডিজিটাল প্রযুক্তির ব্যবহার

২০২৫ সালে সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ধরুন, আপনি একটি ছোট ব্যবসা চালান, যেখানে আপনাকে পণ্য সরবরাহের সময় নির্ধারণ করতে হয়। পূর্বে আপনি ম্যানুয়ালি এটি হিসাব করতেন, কিন্তু ডিজিটাল সফটওয়্যার ব্যবহার করলে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন কখন এবং কোন অবস্থায় পণ্য পৌঁছাবে। এটি গ্রাহকদের জন্যও খুব সুবিধাজনক হবে, কারণ তারা সরবরাহের তথ্য সরাসরি তাদের মোবাইলে দেখতে পাবেন। যেমন, FedEx এবং DHL তাদের সাপ্লাই চেইন ট্র্যাকিং সিস্টেমে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, যা গ্রাহকদের নির্ভুল সময়মতো তথ্য সরবরাহ করে।

২. অটোমেশন

যতদিন যাচ্ছে, অটোমেশন প্রযুক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি বড় গুদামে কাজ করছেন যেখানে পণ্য সরবরাহ ও স্টোরেজ করা হয়। অটোমেশন প্রযুক্তির মাধ্যমে রোবট এবং মেশিনগুলি এখন পণ্যগুলি দ্রুত এবং সঠিকভাবে সংগ্রহ করতে পারে। এভাবে, মানুষের কাজের চাপ কমবে এবং সময় বাঁচবে। উদাহরণ হিসেবে অ্যামাজন এর গুদামগুলোতে  রোবট ব্যবহার করে পণ্য সঠিকভাবে শনাক্ত করে এবং ট্রাকে তোলার জন্য প্রস্তুত করে। এটি দ্রুত সরবরাহের প্রক্রিয়া নিশ্চিত করে।

৩. গ্রিন সাপ্লাই চেইন

২০২৫ সালে গ্রাহকরা পরিবেশ বান্ধব ব্যবসা পছন্দ করবে। তাই অনেক প্রতিষ্ঠান তাদের সাপ্লাই চেইনকে পরিবেশ বান্ধবভাবে ডিজাইন করবে। ধরুন, একটি ই-কমার্স কোম্পানি, যেমন দারাজ বাংলাদেশ তারা তাদের প্যাকেজিংয়ে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার শুরু করেছে এবং পরিবহন ব্যবস্থায় ইলেকট্রিক গাড়ি ব্যবহার করবে, যা কম কার্বন নির্গমন ঘটাবে। এই উদ্যোগ গ্রাহকদের মধ্যে ভালো সাড়া ফেলবে এবং তাদের ব্যবসার প্রতি বিশ্বাস বৃদ্ধি করবে।

আজকাল ইউনিলিভার তাদের সরবরাহ চেইনকে আরও টেকসই করতে গুরুত্ব দিচ্ছে। তারা তাদের সরবরাহ চেইন প্রক্রিয়াগুলোতে নতুন প্রযুক্তি এবং পরিবেশবান্ধব নীতি প্রবর্তন করছে। এই ধরনের উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সাহায্য করবে।

৪. ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার

ব্লকচেইন প্রযুক্তি সাপ্লাই চেইন ব্যবস্থাকে আরো স্বচ্ছ এবং নিরাপদ করে তুলবে। ধরা যাক, আপনি একটি পণ্য কিনলেন এবং আপনি জানতে চান সেই পণ্যটি কোথা থেকে এসেছে। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে, আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন সেই পণ্যটি কোন দেশে উৎপাদিত হয়েছিল, কিভাবে এবং কবে পরিবহন করা হয়েছিল। ওয়ালমার্ট এবং আইবিএম এর মতো প্রতিষ্ঠান ব্লকচেইন ব্যবহার করে তাদের পণ্য সরবরাহের প্রতিটি ধাপ ট্র্যাক করছে, যা গ্রাহকদের বিশ্বাস তৈরি করতে সাহায্য করে।

৫. কাস্টমাইজড পণ্য সরবরাহ

২০২৫ সালে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য কাস্টমাইজড পণ্য সরবরাহ করবে, যাতে তারা নিজের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করতে পারে। যেমন, আপনি যদি একটি টি-শার্ট কিনতে চান এবং সেটি আপনার পছন্দের রঙ ও ডিজাইন চান, তবে আপনি সেই টি-শার্ট অনলাইনে অর্ডার করলেই সঠিক ডিজাইন এবং রঙের পণ্যটি পাবেন। নাইকি এর মতো ব্র্যান্ড কাস্টমাইজড পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের বিশেষ অনুভূতি দিচ্ছে।

তবে নাইকি তাদের সরবরাহ চেইনকে আরও দ্রুত এবং ফ্লেক্সিবল করতে চায় যাতে গ্রাহকের চাহিদা পূরণ করা যায়। তাদের লক্ষ্য হল, ইনভেন্টরি নিয়ন্ত্রণ ও প্রক্রিয়া আরও দক্ষ করার জন্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে গ্রাহকদের সেবার মান বাড়ানো।

৬. ডেটা বিশ্লেষণ এবং পূর্বাভাস

২০২৫ সালে ব্যবসাগুলি তাদের সাপ্লাই চেইনে আরও বেশি ডেটা বিশ্লেষণ করবে। উদাহারণস্বরূপ- একটি দোকানটি জানে যে, আগামী সপ্তাহে শীতকাল শুরু হতে যাচ্ছে এবং শীতের পোশাকের চাহিদা বাড়বে। তারা তখন সঠিক সময়ে শীতের পোশাক প্রস্তুত করে স্টকে রাখবে, যাতে গ্রাহকরা যখন চাহিদা বাড়াবে, তারা সঠিক সময়ে সেই পণ্য পায়। জারা  এবং এইচএন্ডএম এর মতো ফ্যাশন ব্র্যান্ডগুলি তাদের ডেটা বিশ্লেষণের মাধ্যমে সঠিক সময়মতো সঠিক পণ্য সরবরাহ করে।

৭. সাপ্লাই চেইন কোঅপারেশন এবং পার্টনারশিপ

২০২৫ সালে প্রতিষ্ঠানগুলো একে অপরের সাথে সহযোগিতা করবে যাতে তারা তাদের পণ্য আরও দ্রুত এবং কার্যকরীভাবে সরবরাহ করতে পারে। উদাহরণস্বরূপ, দুটি প্রতিষ্ঠান যদি তাদের পণ্য একসাথে বিক্রি করতে চায়, তারা একে অপরকে সাহায্য করতে পারে। ধরুন, ম্যাকডোনাল্ড’স তাদের সরবরাহকারীকে সহায়তা করতে তাদের আঞ্চলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ভাগ করে, যাতে তাদের খাবার দ্রুত এবং তাজা গ্রাহকের কাছে পৌঁছায়।

২০২৫ সালে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আরও সহজ, দ্রুত এবং কার্যকরী হবে। ডিজিটাল প্রযুক্তি, অটোমেশন, ব্লকচেইন এবং ডেটা বিশ্লেষণ ব্যবহারের মাধ্যমে ব্যবসাগুলি তাদের গ্রাহকদের আরো ভালো সেবা প্রদান করতে পারবে এবং বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক সুবিধা বাড়াতে পারবে। এসব পরিবর্তন শুধু ব্যবসার জন্যই নয়, গ্রাহকদের জন্যও অনেক উপকারী হবে, কারণ এতে পণ্য এবং সেবা দ্রুত এবং সঠিকভাবে পৌঁছাবে।

“তথ্যসূত্র”

পাকিস্তান-বাংলাদেশ সরাসরি কার্গো শিপমেন্ট: দেশের বানিজ্য ও অর্থনীতিতে নতুন মোড়ের সূচনা।
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ ইসফাকুল কবির

দক্ষিণ এশিয়ার বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি কার্গো শিপমেন্ট চালুর মাধ্যমে। কয়েক দশক ধরে দুই দেশের সম্পর্ক নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও, ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তান থেকে একটি কার্গো জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এই পদক্ষেপটি শুধু বাণিজ্যের জন্য নয়, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

সরাসরি শিপিংয়ের পুনর্জাগরণ

১৯৭১ সালের পর দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে সরাসরি কোনো শিপিং যোগাযোগ ছিল না। ৫৩ বছর পর এই যোগাযোগ পুনরায় চালু হওয়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করবে।

বিশেষজ্ঞদের মতে, এই রুট চালুর ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনে সময় ও খরচ উভয়ই কমবে। যেখানে আগে ভারত হয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য আনতে সময় ও খরচ বেশি হতো, এখন সরাসরি জাহাজ চলাচলের কারণে ব্যবসায়ীরা আরও সুবিধা পাবেন।

অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ

সরকারি পর্যায়ে এই উদ্যোগকে স্বাগত জানানো হলেও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একজন ব্যবসায়ী জানান, “আমরা পাকিস্তানি পণ্যের ভালো বিকল্প পেয়েছি। তবে, প্রশাসনিক জটিলতা দূর না হলে আমাদের জন্য টিকে থাকা কঠিন হবে।” তাছাড়া, এই রুট ব্যবহারে দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ। তবে মোটা দাগে দেশের ব্যবসায়ীরা যে সুবিধা গুলো পাবেন,

১। পণ্য পরিবহন সহজ হওয়ার কারণে ব্যবসায়ীরা কম খরচে তাদের পণ্য আমদানি-রপ্তানি করতে পারবেন।

২। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নত হওয়ায় স্থানীয় ব্যবসায়িক বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।

৩। পাকিস্তান তাদের টেক্সটাইল, কাগজ, এবং পেট্রোকেমিক্যাল পণ্য সরবরাহে নতুন বাজার পাবে।

পাকিস্তান থেকে পণ্য সরাসরি আসলেও এই পথ কোন ভাবেই কম নয়। দীর্ঘ ২,৬০০ নটিক্যাল মাইলের শিপিং রুটে পণ্য পরিবহনে প্রায় দুই সপ্তাহ সময় লাগে। রুটের কার্যকারিতা এবং খরচ ব্যবস্থাপনায় এখনও উন্নতির প্রয়োজন বলে মনে করছেন অনেক ব্যবসায়ী।

ভারতের উদ্বেগের কারণ

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই সরাসরি শিপিং রুট চালুর ফলে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব পড়তে পারে। এই ব্যপারে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিল ত্রিবেদী বলেন, “পাকিস্তান-বাংলাদেশের এই সহযোগিতা দক্ষিণ এশিয়ার বাণিজ্য কাঠামোতে নতুন দিক নির্দেশ করবে। তবে ভারত যদি তার নিজস্ব পণ্য সরবরাহ চেইন উন্নত না করে, তবে ভারত দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চাপে পড়বে।”

অন্যদিকে ভারতের কূটনীতিক এবং সাবেক রাষ্ট্রদূত শ্যাম সরণ এক বিবৃতিতে বলেছেন, “এই রুট দক্ষিণ এশিয়ার ভৌগলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে, এবং এটি ভারতের জন্য সতর্কবার্তা।” একই ভাবে ভারতের অনেক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। যার ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এর বিশেষ প্রভাব লক্ষ্য করা যাবে।

ভবিষ্যৎ সম্ভাবনা

সরাসরি শিপিং রুট উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে, তবে এটি শুধুমাত্র সফল হবে যদি উভয় দেশ তাদের প্রশাসনিক এবং লজিস্টিক সমস্যা সমাধান করতে পারে। বাংলাদেশের বাণিজ্য বিশ্লেষক, ড. নাসিম আহমেদ বলেন, “সরকারি পর্যায়ে সঠিক নীতি প্রণয়ন এবং ব্যবসায়ীদের জন্য সহজতর সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে কর্মক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে।”

পাকিস্তান-বাংলাদেশ সরাসরি কার্গো শিপমেন্ট দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের মধ্যে কেবল অর্থনৈতিক সম্পর্কই নয়, কূটনৈতিক সম্পর্কও আরও শক্তিশালী হবে। তবে, ভারতের প্রতিক্রিয়া ও এই আঞ্চলের বাণিজ্যিক এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষা করাও এই প্রকল্পের দীর্ঘমেয়াদী সফলতার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।

“তথ্যসূত্র”

কেন তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন ভরসা মালদ্বীপ?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আনিকা তায়্যিবা

পৃথিবীর উন্নয়নশীল দেশগুলো মূলত তাদের রপ্তানি আয়ের উপর নির্ভরশীল । যে দেশ যত বেশী মূল্যের পণ্য রপ্তানি করে থাকে, তাদের অর্থনীতি তত বেশী শক্তিশালী। এক্ষেত্রে পণ্যের আমদানি রপ্তানির রুটের উপর অনেক কিছু নির্ভর করে। কমখরচে দ্রুততম সময়ে পণ্য রপ্তানি করা দেশের জন্য লাভজনক। এটি দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।

বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হলো বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে এই পণ্য রপ্তানির জন্য নতুন রুট হিসেবে দেশটি মালদ্বীপকে বেছে নিয়েছে। এই সিদ্ধান্তটি অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এবং বহুমুখী প্রভাব ফেলতে পারে।

মালদ্বীপ রুট কেন বেশি সুবিধাজনক?

মালদ্বীপকে তৈরি পোশাক রপ্তানির জন্য নতুন রুট হিসেবে বেছে নেওয়ার প্রতি বাংলাদেশের ঝোঁক এসেছে বেশ কয়েকটি কারণে। প্রথমত, কম খরচে দ্রুত পণ্য পরিবহন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিবহনের খরচ প্রতি কেজি ৬.৩০-৬.৫০ ডলার, যেখানে মালদ্বীপ রুটে এটি মাত্র ৩-৩.৫০ ডলার যা প্রায় অর্ধেক। এই রুটে সরাসরি পণ্য পরিবহন দ্রুত হওয়ায় উৎপাদকরা ক্রেতাদের নির্ধারিত সময়সীমা পূরণ করতে পারেন।

দ্বিতীয়ত, বিকল্প রুটের প্রয়োজনীয়তা। জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়। চট্টগ্রাম বন্দর তখন কার্যত বন্ধ ছিল, যা বিকল্প রুটের প্রয়োজনীয়তা তৈরি করে। মালদ্বীপ সেই শূন্যস্থান পূরণ করতে সক্ষম হয়।

পরেই আসে, ভারত ও অন্যান্য রুটের সীমাবদ্ধতার কথা। ভারতের কলকাতা ও অন্যান্য বিমানবন্দরগুলো প্রায়ই তাদের নিজস্ব পণ্যকে অগ্রাধিকার দেয়। উপরন্তু, বাংলাদেশ থেকে পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ এবং সময় লেগে যায়। ফলে মালদ্বীপ একটি সহজলভ্য এবং নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উঠে আসে। এছাড়াও রয়েছে বাংলাদেশের সাথে মালদ্বীপের বিমান সংযোগের সুবিধা। মালদ্বীপের রাজধানী মালে থেকে ইউরোপে সরাসরি বিমান সংযোগ রয়েছে। এই রুটে বিমান পরিচালনা করে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, তার্কিশ এয়ারলাইন্স, এবং আরও অনেক আন্তর্জাতিক সংস্থা। যা বাংলাদেশের বাণিজ্য বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এই সিদ্ধান্তের ফলে প্রভাব

বাংলাদেশের এই পদক্ষেপের বেশ কয়েকটি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব দেখা যেতে পারে। যেমন-

১। বাংলাদেশের রপ্তানি বাড়বে

কম খরচে পণ্য পরিবহন করার ফলে বাংলাদেশে রপ্তানির পরিমাণ বাড়তে পারে। এটি বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

২। ভারতীয় বন্দরগুলোর আয় হ্রাস

বাংলাদেশের এই রুট পরিবর্তনের কারণে ভারতের বিমানবন্দর ও বন্দরগুলোর আয় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এতে বাংলাদেশের উপর থেকে ভারতের প্রভুত্ব কিছুটা কমতে পারে।

৩। সরবরাহ চেইনের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি

মালদ্বীপ রুট বাংলাদেশের সরবরাহ চেইনের ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এটি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে পারে।

৪। রাজনৈতিক সম্পর্কের প্রভাব

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক আলোচনাকে জটিল করে তুলতে পারে।

ভবিষ্যতের সম্ভাবনা

মালদ্বীপ রুট দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে যদি এটির ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়। তবে, ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের এই কূটনৈতিক সিদ্ধান্ত কৌশলগতভাবে সঠিক এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও সুসংহত করতে পারে। তবে, এর দীর্ঘমেয়াদী প্রভাব নির্ভর করবে রপ্তানি খাতে টেকসইতা বজায় রাখার ওপর।

“তথ্যসূত্র”