মানি ম্যানেজমেন্ট এন্ড পার্সোনাল ফিনান্স – BizTech Standard

দম্পতি হিসেবে যেভাবে অর্থ ব্যবস্থাপনা পরিচালনা করবেন।
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা আয়েশা আক্তার

শৈশব থেকে আমাদের অর্থ ব্যবস্থাপনা নিয়ে কোনো কিছু শেখানো হয় না। বরং, শৈশবকাল থেকেই আমাদেরকে বলা হয় – “অর্থই সকল অনর্থের মূল”। আর তাই আমাদের দেশে মানুষ টাকাপয়সা নিয়ে কিংবা অর্থ ব্যবস্থাপনা নিয়ে সরাসরি কথা বলতে ইতস্ততাবোধ করে থাকে। অথচ উন্নত বিশ্বের দেশগুলোতে অর্থ ব্যবস্থাপনাকে দৈনন্দিন জীবনের একটি অংশ হিসেবে দেখা হয়, জীবনের সাধারণ দক্ষতা হিসেবে দেখা হয়। আজকে আমরা কিভাবে আপনি দম্পতি হিসেবে অর্থ ব্যবস্থাপনায় অংশ নিবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

অর্থ ব্যবস্থাপনা কি?

মানি ম্যানেজমেন্ট বা অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝায় আপনি কীভাবে আপনার সমস্ত অর্থ পরিচালনা করেন, বাজেট থেকে বিনিয়োগ, সঞ্চয় এবং লক্ষ্য নির্ধারণ পর্যন্ত।অর্থাৎ, আপনি কিভাবে আপনার সীমিত আয় থেকে নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন তাকে অর্থ ব্যবস্থাপনা বলে।

অর্থ ব্যবস্থাপনা আমাদের সকলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। হাভার্ড বিজনেস রিভিউ-এর একটি গবেষণায় (২০২০) বলা হয়েছে, “যাদের একটি সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা থাকে, তারা প্রায় ৩০% বেশি সফল হয় তাদের আর্থিক লক্ষ্য অর্জনে।” অন্যদিকে ইউনিভার্সিটি অফ শিকাগো-এর একটি গবেষণায় (২০১৯) বলা হয়েছে, “ইম্পালসিভ কেনাকাটা এবং বিলাসিতার পেছনে অতিরিক্ত খরচ করা ব্যক্তিদের মধ্যে আর্থিক হতাশা বেশি দেখা যায়।” এ থেকেই বোঝা যায় যে, অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে জানা আমাদের জন্য কতবেশি গুরুত্বপূর্ণ।

দাম্পত্য জীবনে অর্থ ব্যবস্থাপনা

আমাদের দেশে অর্থ ব্যবস্থাপনা নিয়ে সাধারণত কেউ আলোচনা করতে চায় না। তবে অর্থ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে দম্পতিদের জন্য অর্থ নিয়ে আলোচনা করা আরো বেশি জরুরি। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির বাজারে পরিকল্পনা ব্যতীত চলা সম্ভব নয়। আর তাই নিজের জীবনসঙ্গীর সাথে অর্থ ব্যবস্থাপনা নিয়ে সরাসরি কথা বলতে হবে। এতে সহজেই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমরা এখন তিনটি  অ্যাকাউন্ট সিস্টেম নিয়ে আলোচনা করবো যা দাম্পত্য জীবনে অর্থ ব্যবস্থাপনায় সাহায্য করবে।

জয়েন্ট অ্যাকাউন্ট

দম্পতি হিসেবে আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন।জয়েন্ট অ্যাকাউন্টে আপনারা উভয়েই টাকা জমা রাখতে পারবেন এবং উত্তোলন করতে পারবেন। দুইজনের কাছেই অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে। অনেকেই জয়েন্ট অ্যাকাউন্টকে দম্পতি হিসাবে অর্থ পরিচালনা করার সবচেয়ে সহজ উপায় বলে মনে করে। কারণ, জরুরি সময়ে কারো কাছে টাকা ধার চাইতে হয় না।  বরং উভয়েই একটি দল হিসেবে সমস্ত খরচ মোকাবেলা করে।

কিন্তু যদি একটি বিশাল আয়ের অসঙ্গতি থাকে, তাহলে এই পদ্ধতিটি দ্বন্দ্বের দিকে নিয়ে যেতে পারে। দুজনের মধ্যে কেউ যদি বেশিরভাগ অর্থ উপার্জন করে তবে উভয় পক্ষেই অস্বস্তি এবং বিরক্তি হতে পারে। জয়েন্ট অ্যাকাউন্ট মানে  হলো যৌথ সিদ্ধান্ত। অনেক সময় যৌথভাবে কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।

আলাদা অ্যাকাউন্ট

আপনি আপনার অর্থব্যবস্থা পরিচালনা করতে আলাদা অ্যাকাউন্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন। বেশিরভাগ দম্পতিরা এভাবেই শুরু করে থাকে। তবে আলাদা অ্যাকাউন্ট থাকলে প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে দায়িত্ব ভাগ করে নিবেন। আপনি চাইলে বিলগুলোকে ৫০-৫০ ভাগ করার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু আপনি চাইলে এর পরিবর্তে আয় অনুযায়ী দায়িত্ব ভাগ করে নিতে পারেন।

আলাদা অ্যাকাউন্টে ব্যক্তিস্বাধীনতা বজায় থাকে এবং কোনো জবাবদিহিতা থাকে না। যেহেতু দায়িত্ব ভাগ করা থাকে, তাই একসাথে কাজ করতেও সমস্যা হয় না। তবে এই পদ্ধতিটি আপনাকে পুরোপুরি আর্থিক দলের মতো অনুভব করা থেকে বিরত রাখতে পারে। যখন যৌথ অ্যাকাউন্ট থেকে বিল পরিশোধ করা হয় না, তখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে কোন খাতকে বেশি গুরুত্ব দিবেন। এই পদ্ধতিটি দ্বন্দ্বের কারণ হতে পারে যদি আপনার মধ্যে একজন উল্লেখযোগ্যভাবে অন্যকে ছাড়িয়ে যায় বা কেউ বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য বাড়িতে থাকে। দেখা যায় একজন ব্যক্তিগত কাজে প্রচুর অর্থ ব্যয় করছে যখন তাঁর সঙ্গী সংসারের প্রয়োজন মেটাতে সংগ্রাম করছে।

হাইব্রিড পদ্ধতি

হাইব্রিড পদ্ধতি বলতে সাধারণত জয়েন্ট অ্যাকাউন্ট এবং আলাদা অ্যাকাউন্ট উভয় পদ্ধতি অবলম্বন করাকে বোঝানো হয়। দম্পতি হিসাবে আপনারা একটি শেয়ার্ড অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড বজায় রাখতে পারেন যা পরিবারের খরচ মেটাতে ব্যবহার করবেন। একই সময়ে ব্যক্তিগত খরচ বা অন্যান্য নির্দিষ্ট খরচের উদ্দেশ্যে নিজস্ব পৃথক অ্যাকাউন্ট রাখতে পারেন।

হাইব্রিড পদ্ধতিতে সাধারণত দ্বন্দের সুযোগ থাকে না। এই পদ্ধতিতে নিজের স্বাধীনতার পাশাপাশি দল হিসেবে কাজ করার সুযোগও থাকে। যদি আয়ের বৈষম্য থাকে, তাহলে আপনাকে দম্পতি হিসাবে সিদ্ধান্ত নিতে হবে কে যৌথ অ্যাকাউন্টে কতটা অর্থ প্রদান করবে সংসারের প্রয়োজন মেটানোর জন্য।

কারো সাথে আপনার জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়া একটি বড় সিদ্ধান্ত। আর দাম্পত্য জীবনে আমি-তুমি থেকে সবকিছু আমরা হয়ে যায়। আর অর্থ ব্যবস্থাপনাও এর ব্যতিক্রম নয়। অনেক সময় দম্পতিদের মধ্যে অর্থ নিয়ে মনোমালিন্য দেখা যায়। এই সমস্যা এড়াতে সম্পর্কের শুরুতেই ভবিষ্যত নিয়ে আলোচনা করা উচিত। দায়িত্ব ভাগাভাগি করে নিলে সম্পর্কে সমঝোতার সৃষ্টি হবে। যখন আপনারা এক দল হয়ে কাজ করবেন, তখন দম্পতি হিসেবে অর্থ ব্যবস্থাপনা করা বেশ সহজ হয়ে যায়।

“তথ্যসূত্র”

ধাপে ধাপে জরুরী তহবিল গঠন করার উপায়
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

জরুরি পরিস্থিতি কখনও বলে কয়ে আসে না। হঠাৎ গাড়ি মেরামতের খরচ, চিকিৎসার বিল, বা আয়ের সাময়িক ক্ষতি—এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কারও জীবনে যেকোনো সময় ঘটতে পারে। ফলে তা ব্যক্তির জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে। জরুরী তহবিল হলো এমন একটি সঞ্চয় যা আপনাকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ঋণে না পড়তে বা দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য হারিয়ে না ফেলতে সাহায্য করে। এখানে ধাপে ধাপে জরুরী তহবিল তৈরি করার ধাপ সমূহ বর্ণনা করা হলঃ

ধাপ ১: জরুরী তহবিলের গুরুত্ব বোঝা

প্রথমেই বুঝতে হবে আমাদের আর্থিক জীবনে আয়-ব্যয়ের সামঞ্জস্য রাখা ও জরুরী তহবিল তৈরি করা কতখানি গুরুত্বপূর্ণ। জরুরী তহবিল হলো একটি আলাদা সঞ্চয় অ্যাকাউন্ট, যা অপ্রত্যাশিত খরচের জন্য গড়ে তোলা হয়। এটি নিম্নলিখিত সুবিধা দেয়:

– জরুরি পরিস্থিতিতে ঋণের প্রয়োজন এড়াতে সাহায্য করে।

– মানসিক শান্তি বজায় রাখে।

– দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য বজায় রাখতে সহায়তা করে।

যদি আপনি নতুন সঞ্চয় শুরু করতে চান বা আর্থিক প্রস্তুতি বাড়াতে চান, তবে আজ থেকেই আপনার জরুরী তহবিল তৈরি শুরু করুন।

ধাপ ২: একটি লক্ষ্য নির্ধারণ করা

সঞ্চয় শুরু করার আগে, আপনার জরুরী তহবিলে কত টাকা থাকা উচিত তা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে শুরুতে মাসিক খরচ হিসাব করুন। তার জন্য প্রথমে আপনার মাসিক প্রয়োজনীয় খরচগুলো তালিকাভুক্ত করুন, যেমন: বাড়িভাড়া, ইউটিলিটি বিল, মুদিখানা খরচ, পরিবহন খরচ ইত্যাদি। বিনোদনের মতো খরচে কিছুটা কাটছাঁট করতে পারেন।

ধাপ ৩: সঞ্চয়ের পরিমাণ ও সময় নির্ধারণ করা

আপনার আয় ও বাজেট মূল্যায়ন করুন। আপনার আয় ও ব্যয়ের ধরন বিশ্লেষণ করে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করা সম্ভব তা চিহ্নিত করুন। আপনার আর্থিক চাপ এড়াতে সঞ্চয়যোগ্য টাকার একটি অংশ, যেমন ৫০%  সঞ্চয়ের জন্য রাখুন।

ধাপ ৪: সঞ্চয়ের জন্য সঠিক জায়গা নির্বাচন করুন

আপনার জরুরী তহবিল সহজলভ্য হলেও সাধারণ ব্যয় থেকে আলাদা থাকা উচিত। বিকল্পগুলো হতে পারে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট যা অনিচ্ছাকৃত খরচ থেকে আপনাকে রক্ষা করবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, যেমন শেয়ার বাজার, জরুরী তহবিলের জন্য এড়িয়ে চলুন।

ধাপ ৫: ধীরে ধীরে শুরু করুন, তবুও করুন

যদি আপনি বেতন-নির্ভর জীবনযাপন করেন, তাহলে ছোট ছোট পরিমাণে সঞ্চয় শুরু করুন। যেমন আয়ের ১–২% সঞ্চয় করুন। স্বয়ংক্রিয় সঞ্চয় ব্যবস্থা চালু করুন। বোনাস, ট্যাক্স রিফান্ড বা অতিরিক্ত আয় জরুরী তহবিলে রাখুন।  নিয়মানুবর্তিতা বজায় রাখুন। সময়ের সাথে ছোট ছোট সঞ্চয় বড় আর্থিক সুরক্ষা তৈরি করবে।

ধাপ ৬: সঞ্চয় পর্যবেক্ষণ ও সমন্বয় করুন

আপনার আর্থিক পরিস্থিতি পরিবর্তন হলে জরুরী তহবিলকেও সেই অনুযায়ী সমন্বয় করুন। এক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তনে লক্ষ্য পুনর্নির্ধারণ করুন। আয় বাড়লে সঞ্চয়ের হার বাড়ান। জরুরি প্রয়োজনে টাকা সহজে পাওয়া যায় কিনা তা  নিশ্চিত করুন।

ধাপ ৭: সঠিকভাবে ব্যবহার করুন

শুধু টাকা জমালেই হবেনা তা যথাযথভাবে ব্যবহারও করতে হবে। জরুরী তহবিল শুধু প্রকৃত অর্থেই জরুরি পরিস্থিতিতে ব্যবহার করুন, যেমন:  চাকরি হারানো, বড় ধরনের চিকিৎসার খরচ, জরুরি গৃহ মেরামত।  তবে খেয়াল রাখতে হবে ব্যবহারের পর ফান্ডটি যেন পুনরায় পূরণ করা হয়।

জরুরী তহবিল তৈরি করতে ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টা প্রয়োজন, তবে এটি মানসিক শান্তি ও আর্থিক সুরক্ষার জন্য অপরিহার্য। লক্ষ্য নির্ধারণ, নিয়মিত সঞ্চয়, সঠিক অ্যাকাউন্ট নির্বাচন এবং শৃঙ্খলা বজায় রেখে আপনি একটি শক্তিশালী ফান্ড তৈরি করতে পারবেন যদি আপনি চান।

ছোট পরিমাণে হলেও আজ থেকেই শুরু করুন। আপনার সঞ্চয় যত দ্রুত শুরু করবেন, তত বেশি প্রস্তুত থাকবেন জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য।

“তথ্যসূত্র”

ক্রেডিট না ডেবিট: কোন কার্ডের ব্যবহার অধিক সুবিধাজনক?
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

দৈনন্দিন আর্থিক লেনদেনে ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করা নতুন কিছু নয়। তবে কার্ড দুটো দেখতে অনেকটা একই রকম হলেও এদের মাঝে রয়েছে কিছু পার্থক্য । কোন কার্ডটি আপনার জন্য অধিক লাভের হবে জানতে হলে আগেই জেনে নিতে হবে কার্ডগুলোর বৈশিষ্ট্য ও লেনদেনের প্রক্রিয়া। চলুন জেনে নেই সেই সম্পর্কে-

ক্রেডিট কার্ডের সুবিধা-অসুবিধাঃ

ক্রেডিট কার্ড মূলত আপনাকে নির্দিষ্ট সীমার মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ঋণ নিতে সাহায্য করে। ক্রেডিট কার্ড প্রকারভেদ যেমন ভিন্ন, তেমনি ভিন্ন তাদের কাজের ধারা। যেমনঃ

১। স্ট্যান্ডার্ড কার্ড: কেনাকাটা করার জন্য এই ক্রেডিট কার্ড একটি ক্রেডিট লাইন প্রদান করে। বেশিরভাগ সময়  স্ট্যান্ডার্ড ক্রেডিট কার্ডে কোন বার্ষিক ফি থাকে না।

২। প্রিমিয়াম কার্ড: বিভিন্ন বিশেষ সুবিধা যেমন বিমানবন্দরে ভি আই পি লাউঞ্জে অ্যাক্সেস বা অন্যান্য প্রিমিয়াম সুবিধার জন্য এই কার্ড ব্যবহার করা হয়। এই ধরণের ক্রেডিট কার্ডে সাধারণত বার্ষিক ফি এর হার বেশি হয়।

৩। ব্যালান্স ট্রান্সফার কার্ড: খুবই অল্প মুনাফায় বা লো ইনটারেস্টে ব্যালান্স ট্রান্সফার করার সুবিধা দেয় এই ক্রেডিট কার্ড।

সুবিধার কথা বলতে গেলে ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় সুবিধা হলো ক্রয় সুরক্ষা। অতিরিক্ত ওয়ারেন্টি, দাম সুরক্ষা এবং ক্রয় সুরক্ষা প্রদান করে ক্রেডিট কার্ড। এছাড়াও অজানা বা অনিবন্ধিত লেনদেনের জন্য জালিয়াতি সুরক্ষায়ও কাজ করে এই কার্ড। বিশেষ করে যারা প্রচুর কেনাকাটা বা ভ্রমণ করে থাকেন তাদের জন্য রিওয়ার্ড পয়েন্ট বা ক্যাশব্যাকের সুবিধা দিয়ে থাকে বিভিন্ন ধরণের ক্রেডিট কার্ড।

তবে ক্রেডিট কার্ডের আছে কিছু অসুবিধাও, যেমন: কার্ডের ব্যালেন্স বা ঋণ পুরোপুরি পরিশোধ না করলে ব্যবহারকারীকে সুদ দিতে হয় যা ব্যবহারকারীর জন্য ঋণের সম্ভাবনা বাড়িয়ে তোলে।

ডেবিট কার্ডের সুবিধা-অসুবিধাঃ

ডেবিট কার্ডে ক্রেডিট কার্ডের মতো ঋণ নেয়ার সুযোগ নেই। ডেবিট কার্ড সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে খরচ করা অর্থ কেটে নেয়, ফলে আপনি ব্যয় করতে পারেন কেবল আপনার অ্যাকাউন্টে জমা থাকা অর্থই। প্রকারভেদে বিভিন্ন ডেবিট কার্ড রয়েছে, যেমন:

১। স্ট্যান্ডার্ড ডেবিট কার্ড: যেই ডেবিট কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে এবং আপনি ইচ্ছামত আপনার অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যয় করতে পারেন।

২। প্রিপেইড ডেবিট কার্ড: যতটুকু অর্থ লোড করবেন সেই পরিমাণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই কার্ডে।

৩। ইবিটি কার্ড: বিভিন্ন সরকারী সুবিধা পেতে ব্যবহৃত হয় এই ডেবিট কার্ড।

ডেবিট কার্ডের সব চাইতে বড় সুবিধা হলো ঋণমুক্ত থাকা। কারণ, আর্থিক লেনদেনে নিজের অর্থ ব্যবহার হওয়ায় এতে ঋণ নেওয়ার দরকার পড়ে না। এছাড়া ডেবিট কার্ডে কোন বার্ষিক ফি নেই ফলে বাড়তি খরচের হাত থেকেও বেঁচে যান ব্যবহারকারীরা।

ডেবিট কার্ডের অসুবিধা হলো সাধারণত ক্রেডিট কার্ডের মতো ডেবিট কার্ডে রিওয়ার্ডস এর সিস্টেম থাকেনা, ফলে ডেবিট কার্ড  ব্যবহারকারী আকর্ষণীয় রিওয়ার্ডস পয়েন্ট থেকে বঞ্চিত হন।

প্রয়োজন অনুযায়ী সঠিক কার্ড নির্বাচন

ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড কোনটি নির্বাচন করবেন তা নির্ভর করবে আপনার অর্থনৈতিক লক্ষ্য, আর্থিক চাহিদা এবং ব্যয়ের অভ্যাসের উপর। যদি আপনি ক্রেডিট তৈরি করতে চান, খরচের পাশাপাশি রিওয়ার্ড পেতে চান এবং জালিয়াতি থেকে সুরক্ষা পেতে চান, তাহলে ক্রেডিট কার্ড আপনার জন্য উপযুক্ত। তবে সেই ক্ষেত্রে সময়মতো ব্যালেন্স পরিশোধ করতে হবে যেন আপনি ঋণ এড়াতে পারেন। তবে, যদি আপনি নির্দিষ্ট বাজেটের মধ্যে খরচ করতে চান এবং ঋণের ঝুঁকি এড়াতে চান, তাহলে ডেবিট কার্ড হতে পারে আপনোর জন্য ভালো বিকল্প। কারণ, এটি আপনার অ্যাকাউন্টে থাকা অর্থের সীমার মধ্যে ব্যয় নিশ্চিত করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দুইটি কার্ডই যদি আপনি কৌশলগতভাবে ব্যবহার করেন, এর থেকে সর্বোত্তম সুবিধা পাবেন। তবে শুধুমাত্র একটি বেছে নিতে হলে, দীর্ঘমেয়াদে আর্থিক সুরক্ষা ও আর্থিক প্রবৃদ্ধির জন্য ক্রেডিট কার্ড অধিক সুবিধাজনক।

“তথ্যসূত্র”

ক্রেডিট কার্ডের যথাযথ ব্যবহার ও ঋণ এড়ানোর উপায়
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: তানজিল ফুয়াদ আনিকা তায়্যিবা

আর্থিক লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। বড় ধরনের কেনাকাটায় সঙ্গে থাকা ক্রেডিট কার্ডটি বেশ কাজের। তবে অনেকের মধ্যে ক্রেডিট কার্ড নিয়ে একধরনের ভীতি কাজ করে। অনেকে ভাবেন, শেষমেশ এটি ব্যয়ের ফাঁদই হয়ে দাঁড়ায় কি না! চলুন জেনে নেয়া যাক কীভাবে আপনার ক্রেডিট কার্ড যথাযথভাবে ব্যবহার করে ঋণ এড়িয়ে চলবেনঃ

ক্রেডিট কার্ড কী? এটি হলো এমন একটি প্লাস্টিক কার্ড যা ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা ধার নেওয়ার সুযোগ দেয়। এর মাধ্যমে কার্ডধারীরা কেনাকাটা করার সময়, সঙ্গে সঙ্গে পরিশোধ না করে পরে অর্থ পরিশোধ করতে পারেন। ক্রেডিট কার্ড অনলাইন এবং সরাসরি সবজায়গায়ই সহজে গ্রহণযোগ্য, যা কেনাকাটায় নমনীয়তা নিয়ে আসে।

তবে যে কেউ ই কি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন? না, যে কেউ চাইলেই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আবেদনকারীর নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। এর মধ্যে সাধারণ কিছু শর্ত হলো:

বয়স: বেশিরভাগ দেশে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।

আয়ের প্রমাণ: ব্যাংক প্রথমে নিশ্চিত করে আবেদনকারীর নিয়মিত আয় আছে কি না, যাতে ধার করা অর্থ পরিশোধ করা যায়।

শিক্ষার্থী এবং নতুন ব্যবহারকারীর ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট: কিছু ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা সিকিউরড ক্রেডিট কার্ড অফার করে, যেখানে সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। এর মাধ্যমে শিক্ষার্থী ও নতুন ব্যবহারকারীরাও কার্ড ব্যবহার শুরু করতে পারেন।

ক্রেডিট কার্ড অর্থ ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর উপায় হলেও এর অসাবধানী ব্যবহার ঋণের ঝুঁকি বাড়ায়।  চলুন জেনে নেই ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু সুবিধা-অসুবিধা এবং ঋণ এড়াতে কীভাবে এটি যথাযথভাবে ব্যবহার করবেনঃ

১. আয় অনুযায়ী ব্যয় করুন

ক্রেডিট কার্ডকে নগদ টাকার মতো ব্যবহার করুন। যতটা খরচ করবেন, তা যেন মাস শেষে পুরোপুরি পরিশোধ করতে পারেন সেই হিসাব মিলিয়েই খরচ করবেন। বাজেটের বাইরে বিলাসবহুল কেনাকাটা থেকে বিরত থাকুন।

২. সময়মতো পুরো টাকা পরিশোধ করুন

সময়মতো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা অপরিহার্য। প্রতিটি ব্যাংক একটি সুদমুক্ত গ্রেস পিরিয়ড দিয়ে থাকে, যার মধ্যে কোনো সুদ লাগবে না। এই সময়ের মধ্যে বিল পরিশোধ করলে আপনি সুদ থেকে মুক্ত থাকবেন। এই সময়সীমা যেন ভুলে না যান, প্রয়োজনে রিমাইন্ডার সেট করুন।

৩. সুদের হার ও ফি সম্পর্কে জানুন

ক্রেডিট কার্ডে বাকি অর্থের ওপর সুদ ধার্য করা হয়। যেসব ক্ষেত্রে কম সুদের হার পাওয়া যায় সেইসব কার্ড খুঁজুন এবং বাৎসরিক ফি এবং অগ্রিম নেওয়ার ফি সম্পর্কে জেনে নিন।

৪. নিয়মিত লেনদেন পর্যবেক্ষণ করুন

কার্ড স্টেটমেন্ট বা ব্যাংকের অ্যাপের মাধ্যমে আপনার ব্যয় নিয়মিত পর্যবেক্ষণ করুন। এতে অসংগত লেনদেন বা অতিরিক্ত খরচ শুরুতেই চিহ্নিত করা সম্ভব হবে।

৫. অপ্রয়োজনীয় কার্ডের সংখ্যা সীমিত রাখুন

ক্রেডিট কার্ডের ব্যবহার সব সময়ই একটি ঋণ নেওয়ার মাধ্যম। আপনি এখন কিনছেন, পরে অর্থ পরিশোধ করতেই হবে। একটা ঝুঁকি থেকেই যায়। আপনি সময়মতো ঋণ পরিশোধ না করলে ঋণ বাড়তেই থাকবে। তাই একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করলে খরচের পরিমান বাড়তে পারে। এক বা দুইটি কার্ড রাখাই  সেক্ষেত্রে উত্তম, যাতে ব্যয় নিয়ন্ত্রণে রাখা যায়।

৬. রিওয়ার্ড ও অফার সঠিকভাবে ব্যবহার করুন

বেশিরভাগ ক্রেডিট কার্ডে সময়ভেদে রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক এবং ডিসকাউন্টের অফার থাকে। এসব সুবিধা কাজে লাগান, তবে রিওয়ার্ড পাওয়ার জন্য অপ্রয়োজনীয় খরচ করবেন না।

ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করলে এটি একটি মূল্যবান আর্থিক টুল হতে পারে। তবে দায়িত্বশীল ব্যবহারই অর্থনৈতিকভাবে নিরাপত্তা নিশ্চিত করে। যথাযথ ব্যয়, সময়মতো বিল পরিশোধ এবং উত্তম আর্থিক অভ্যাস আপনাকে ঋণমুক্ত রাখার পাশাপাশি আপনাকে ভবিষ্যতে অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও আর্থিক সুরক্ষা দেবে।

“তথ্যসূত্র”

শিক্ষার্থীদের জন্য জরুরী অর্থ ব্যবস্থাপনা
Read it in English

গবেষক এবং প্রতিবেদক: শামা সুলতানা ইসফাকুল কবির

টাকা পয়সা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে এটি বেশ জটিল বিষয় বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। কিভাবে অর্থকে কাজে লাগানো যায় এবং ভবিষ্যতের জন্য আর্থিক ভাবে নিজেকে প্রস্তুত করা যায়, তা প্রতিটি শিক্ষার্থীরই জানা উচিত।যেন পরবর্তীতে এটি তাদের জন্য চাপ সৃষ্টি করতে না পারে। টাকা নিয়ে এই হিসাব-নিকাশকে বইয়ের ভাষায় বলা হয়ে থাকে অর্থ ব্যবস্থাপনা বা মানি ম্যানেজমেন্ট।

এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার অর্থনৈতিক স্থিতিশীলতা বা একটি নির্দিষ্ট লক্ষ পূরণ করে বিভিন্ন পরিকল্পনা এবং অর্থের লাগাম টানার মাধ্যমে। তবে এই ব্যপারটা শুনতে যতটা সহজ মনে হয় বাস্তব জীবনে অনেকে নিজের  সঠিক অর্থ ব্যবস্থাপনা করতে হিমশিম খান। এর মূল কারণ বেশির ভাগ মানুষ আসলে জানেনা অর্থ ব্যবস্থাপনা আসলে কি। আবার অনেক পরিবারে বাবা-মা এই ব্যপারটা বুঝতে পারলেওতারা তাঁদের সন্তানদের তা শেখাতে পারেনা। এর কারণ তারা নিজেটাই এই ব্যাপারটার নিয়ে পরিষ্কার ধারণা রাখেনা।

অনেকে মনে করে টাকা জমানোই অর্থ ব্যবস্থাপনা।

আবার আমাদের সমাজে এমন কিছু পরিবার আছে যারা ভাবে যে ছেলে-মেয়েদের সামনে অর্থ নিয়ে কথা বলা ঠিক নয়। তবে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বলছে, যে পরিবারগুলি অর্থ বিষয়ে নিয়ে বেশি আলোচনা করে তাঁদের সন্তানরা অর্থ ব্যবস্থাপনায় বেশি পারদর্শী হয়। তাই আজ আমরা এমন কিছু অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে এমন কিছু টিপস বা পরামর্শ জানব যা ছাত্র জীবন থেকেই প্রয়গ করতে পারি।

পরামর্শ ১- সবকিছুর জন্য বাজেট

এই যাত্রায় অর্থ ব্যবস্থাপনা শিখতে হলে প্রথমেই একজন শিক্ষার্থীকে পুরো মাসের আয়- ব্যয়ের  সম্পূর্ণ হিসাব রাখা শিখতে হবে। প্রতিমাসে কোন কোন খাতে টাকা খরচ হয় সে হিসাবের একটি বাজেট আগে থেকে তৈরি করতে হবে। বাজেটে বাড়ি ভাড়ার মতো বড় বিল থেকে একদম ছোট খরচ যেমন- চা খাবার টাকাও সংযুক্ত করতে হবে।। এর ফলে অর্থ ব্যয়ের একটি পরিষ্কার ধারনা পাওয়া যাবে যা আপনাকে আপনার ট্র্যাকে থাকতে সাহায্য করবে। এই বাজেটগুলি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমান অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে।

পরামর্শ ২- শিক্ষার্থীদের জন্য মূল্য ছাড়

অনেক সময় শুধুমাত্র শিক্ষার্থী হবার যোগ্যতায় আপনি বেশ কিছু জায়গায় মূল্য ছাড় পাবেন। যেমন খেলা দেখতে স্টেডিয়ামে টিকিট কেনার ক্ষেত্রে, বিভিন্ন মুভি থিয়েটারে, বিভিন্ন জীবন বিমায়, রেস্তরাঁ এবং শপিং কমপ্লেক্সে। এটি ছাত্রের জন্য একটি ভালো সুযোগ তাঁদের প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে। তবে খেয়াল রাখবেন ১০% মূল্য ছাড়ের আশায় আপনি অপ্রয়োজনীয় জিনিসের উপর খরচ করে ফেলছেন নাতো? যদি এমনটা হয় তাহলে আপনার ৯০% টাকায় জলে যাবে।

পরামর্শ  ৩- স্বয়ংক্রিয় বা নিয়মতান্ত্রিকভাবে সঞ্চয় করুন

পরিবার থেকে পাওয়া টাকা কিংবা অন্য যেকোনো আয়ের একটি নির্দিষ্ট অংশ আলাদাভাবে রেখে দিন।যেন এই নির্দিষ্ট অংশ টাকা আপনার কখনও ছিল না। এই কাজে ব্যাংক এর সাহায্য নিতে পারেন যেন তারা আপনার ২০% টাকা সঞ্চয় হিসাবে রেখে দেয়। অথবা এর জন্য আপনি মোবাইল ব্যাংকিং এর দ্বারস্থ হতে পারেন।

পরামর্শ ৪- বাড়িতে রান্না করা খাবার খেতে অভ্যাস করুনএটা ঠিক যে মাঝে মাঝে আমার সবাই রেস্তরাঁয় খাবার খেয়ে থাকি তবে এটা নিয়মিত করলে মাস শেষে আর্থিক সমস্যায় পরতে পারেন। এর জন্য বাসায় রান্না করতে শিখুন। এতে খরচ কমবে এবং বাধীরে ধীরে আপনি ভালো রান্না করতে শিখে যাবেন ।

পরামর্শ ৫- অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা

আপনার পড়াশোনায় বাধা না দিয়ে যতটা সম্ভব কাজ করুন। ছাত্র অবস্থায় এখন অনেক চাকরির সুযোগ আছে যা আপনি পড়াশোনার পাশাপাশি করতে পারবেন। যা আপনাকে আত্মনির্ভর করে তুলবে। এই কাজে বন্ধুরদের সাহায্য নিতে পারেন যারা আপনার মত অতিরিক্ত অর্থ উপার্জনের চেষ্টা করছে। বন্ধুদের নিয়ে ফুটপাতে একটি ছোট স্টল দিতে পারেন ফুচকা বা মোমোর, একটি নির্দিষ্ট সময়ের জন্য। তবে এমন কাজ না করতে চাইলে আপনি টিউশনি করাতে পারেন, বিভিন্ন পত্রিকার জন্য ঘরে বসে লিখা-লিখি করতে পারেন তাতে আপনার কিছু আয় হবে।

পরামর্শ ৬- চাহিদা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য

চাহিদা এবং প্রয়োজন এই দুইটি বিষয়ের মধ্যে আপনাকে পার্থক্য বুঝতে হবে। তবেই আপনি আপনার টাকার অপচয় কমিয়ে আনতে পারবেন। যেমন ধরুন আপনার বাসা ভাড়া হল আপনার প্রয়োজন এছাড়া আপনি থাকতে পাড়বেন না। অন্য দিকে নেটফ্লিক্স বা স্পটিফাই এর মতো অ্যাপের বিল পরিশোধ করা আপানার চাহিদা যার বিকল্প আপনি বেছে নিতে পারবেন। তাই সবার জন্যই এই বিষয় দুটির পার্থক্য বোঝা যুক্তি সঙ্গত ব্যপার যা  অতিরিক্ত অর্থ খরচ থেকে আপনাকে বাচাবে।

পরামর্শ ৭- ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহার

অনেক শিক্ষার্থী  ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহার সম্পর্কে জানে না। তাই অনেক সময় তারা ঋণের খপ্পরে পরে যায়। এই বিষয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে তাঁদের আসলেই এই কার্ডের প্রয়োজন আছে  কিনা এবং কোথায় তার প্রয়োগ করতে হবে। চাইলে ক্রেডিট কার্ডে নির্দিষ্ট টাকার অংকে বেধে দেওয়া যেতে পারে। এই ব্যপারে মা-বাবার সচেতন হতে হবে, বুঝতে হবে যে এই ছাত্র অবস্থায় চার সন্তানের ক্রেডিট কার্ড আসলেই লাগবে কিনা। যদি লাগে তবে তার সঠিক ব্যবহারটাও মা-বাবাকেই শিখাতে হবে।

এছাড়াও আরো অনেক টিপস আছে যার মাধ্যমে একজন ছাত্র তার খরচ কিছুটা কমিয়ে আনতে পারে যেমন ছাত্ররা স্কলারশিপ বা বৃত্তির জন্য আবেদন করতে পারে। তবে উপরের টিপসগুলি মেনে চললে একজন ছাত্রের অর্থ ব্যবস্থাপনা করার দক্ষতা বাড়বে। ফলে সে অর্থ ব্যবস্থাপনায় আরও পারদর্শী হয়ে উঠবে।

“তথ্যসূত্র”